Dhaka , Monday, 15 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

পদ্মা সেতু দেখতে গিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তিন মাস নিখোঁজ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:50:53 pm, Monday, 12 December 2022
  • 166 বার পড়া হয়েছে

পদ্মা সেতু দেখতে গিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তিন মাস নিখোঁজ

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক স্কুল ছাত্র গত তিন মাস ধরে নিখোঁজ রয়েছে। এতে তাদের পরিবারের সদস্যরা উদ্বেগ উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তার সন্ধান ও ফিরে পেতে তাদের পরিবারের সদস্যরা থানায় জিডি করেছে।

নিখোঁজ তৈহিদুল ইসলাম তামিম (১৪) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলিম উদ্দিন মুন্সী বাড়ির মো.জসিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় চৌধুরীহাট বায়তুল সৌরভ কেজি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ স্কুল ছাত্রের ফুফু হাছিনা আক্তার লাভলী জানান, গত ১২ সেপ্টেম্বর রোববার বিকেল থেকে তামিম নিঁখোজ হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ২৯ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যাহার জিডি নং-১৭২৬।

অপর এক প্রশ্নের জবাবে লাভলী জানান, কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর জানতে পারি আমাদের পাশের হলুদ বেপারী বাড়ির লাতুর ছেলে ব্যাটারি চালিত রিকশাচালক মাসুম (১৭) আমার ভাতিজা তামিমকে পদ্মা সেতু দেখার কথা বলে ফুসলিয়ে বাড়ি থেকে বের করেন। আমার ভাতিজা তার দাদির ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বাড়ি থেকে বের হয় পদ্মা সেতু দেখার উদ্দেশে রিকশা চালক মাসুমের সাথে। পরে মাসুম ও তার বাবা মোবাইলটি ফেনীর দাগনভূঞা বাজারে একটি দোকানে বিক্রি করে দেয়। বিষয়টি আমরা জানতে পেরে এলাকাবাসীর সহায়তায় মাসুম ও তার বাবা লাতুকে আটক করা হয়। লাতু তার ছেলে মাসুম আমার ভাতিজা তামিম কে বের করে দিবে বলে আমাদের স্বজনদেরকে নিয়ে চট্রগ্রাম, ভৈরব ও কুমিল্লার লাঙ্গলকোট যায়। এ সময় তারা পিতা-পুত্র একেকবার একেক কথা বলে। একপর্যায়ে লাতু লাঙ্গলকোট উপজেলা থেকে তার ছেলে মাসুমকে কৌশলে বাগিয়ে দেয়। এ ঘটনার পর থেকে লাতু ও তার ছেলে বর্তমানে পলাতক রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার লাতু ও তার ছেলে মাসুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান সাধরাণ ডায়েরি (জিডি) নম্বর ও তারিখ জানতে চান। জিডি নম্বর ও তারিখ জানালে তিনি এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলে মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

পদ্মা সেতু দেখতে গিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তিন মাস নিখোঁজ

আপডেট সময় : 05:50:53 pm, Monday, 12 December 2022