Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

নোয়াখালীতে বেপরোয়া গতির স্টার লাইন বাস চাপায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:45:44 am, Saturday, 3 August 2024
  • 214 বার পড়া হয়েছে

নোয়াখালীতে বেপরোয়া গতির স্টার লাইন বাস চাপায় মা-ছেলেসহ ৩জনের মৃত্যু।।

 নোয়াখালী প্রতিনিধি।।
   
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির স্টার লাইন বাস চাপায় সিএনজি আরাহী মা- ছেলেসহ ৩জনের মৃত্যু হয়েছে। একই পরিবারের তিনজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায় নেমে এসেছে।  
শনিবার -৩ আগস্ট- বেলা সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
নিহতরা হলেন- দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন -৫৫- ও তার মা তাহেরা বেগম -৭৫- এবং তার জেঠাতো ভাই সলিমুল্লার স্ত্রী কহিনুর বেগম -৪৫-।   
স্থানীয় বাসিন্দা সবুজ জানান- সকালে পার্শ্ববর্তী জেলা ফেনী থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে বাসটি বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় পৌঁছলে সড়কের একপাশ সরু থাকায় বাসটি উল্টো পথে ঢুকে পড়ে। ওই সময় সিএনজি চালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় স্টার লাইন বাস। এতে সিএনজি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলেই সিএনজি চালক ছেলে-মা ও তার জেঠাতো ভাইেয়ের স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। 
বাসের যাত্রী মোমিত জানান- বাসটি মাত্র ৯ মিনিটে দাগনভূঞা থেকে বেগমগঞ্জের দোকান ঘর আসে। চালক শুরু থেকেই খুব বেপরোয়া গতিতে বাস চালায়। বাসে থাকা একাধিক যাত্রী চালককে আস্তে গাড়ি চালাতে বললেও সে কারো কথায় কর্ণপাত করেনি।  
স্থানীয়রা জানায়, সিএনজি চালক জসিম তার মা ও জেঠাতো ভাইয়ের স্ত্রী সহ বাড়ি থেকে ভাত নিয়ে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলো। যাত্রা পথে তারা দুর্ঘটনার কবলে পড়ে একই পরিবারের তিনজন মারা যায়। বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকার রাস্তা এক পাশে সরু থাকায় প্রায় গাড়ি এখানে উল্টো পথে ঢুকে রাস্তা পার হয়। এজন্য এই স্থানে প্রায় দুর্ঘটনা ঘটে।        
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- রুহুল আমিন বলেন- ঘটনার পর পরই ঘাতক বাস চালক পালিয়ে যায়। তবে এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।   

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে বেপরোয়া গতির স্টার লাইন বাস চাপায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু।।

আপডেট সময় : 06:45:44 am, Saturday, 3 August 2024