Dhaka , Sunday, 7 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন জামায়াতের আমিরের পিতা হাছান আলীর ইন্তেকাল ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরেই লালমনিরহাটে পুলিশের সাঁড়াশি অভিযান: যুবলীগ সভাপতি মোতালেবসহ ১৫ নেতাকর্মী জেলহাজতে চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণায় চট্টগ্রামে স্বাগত মিছিল রূপগঞ্জে পুলিশের সামনেই এনসিপির নেতা কর্মীদের উপর বিএনপির হামলা আহত- ১০ বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট নেইমারের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন আনচেলত্তি দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার নবায়নযোগ্য জ্বালানি শক্তি জলবায়ু সহনশীল ভবিষ্যতের ভিত্তি বিশ্ব পরিবেশ দিবসে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদেরপথসভা অনুষ্ঠিত বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে : মজিবুর রহমান এমপি পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত; র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানে লুটপাট ও হত্যার হুমকি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক রেলি শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র ডা. শাহাদাতের চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে :- ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী জি-মেইল হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ, প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২

নোয়াখালীতে বিশ্ববিদ্যালয়-কলেজ পড়ুয়া নতুন ভোটারদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড

  • Reporter Name
  • আপডেট সময় : 12:11:39 pm, Sunday, 30 November 2025
  • 41 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত নতুন ভোটারদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

তরুণদের মধ্যে নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে জানার আগ্রহ সৃস্টির লক্ষ্যে শুক্রবার সকালে জেলা শহরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক এ আয়োজন করে।

এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, সোনাপুর বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরকে নির্বাচন, গণতন্ত্র এবং বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ৫০টি নৈবেতিক প্রশ্নের উত্তর দিতে দেওয়া হয়। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ লিটন মিয়া, দ্বিতীয় রানার আপ হয়েছেন দেবলীনা রূপকথা, দ্বিতীয় রানার আপ হয়েছেন মারুফাত জাহান। তারা তিনজনই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ তিন কৃতি শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেষ্ট, প্রাইজবন্ড প্রদান করা হয়। একই সাথে তাদের জাতীয় পর্যায়ে নির্বাচনী অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

সমবেকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর নির্বাচনী অলিম্পিয়াড আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজন’র নোয়াখালী জেলা কমিটির সহ সভাপতি কবি আখতার জাহান শেলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন’র জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু। বিষয়ভিত্তিক প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, আইন বিভাগের প্রভাষক মাসউদ আহমাদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, তরুণ ভোটার ফাহিদা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন’র বেগমগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুনীম ফয়সাল।

বক্তাগণ বলেন, ব্যাপক সংখ্যক তরুণ এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। জীবনে প্রথমবারের মত ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রার্থী ও রাজনৈতিক দল সম্পর্কে ভালোভাবে জেনে-শুনে-বুঝে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী ও দলের সপক্ষে ভোটদানের জন্য তরুণদের উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে তরুণদের মধ্যে নির্বাচন ও গণতন্ত্রসহ বিবিধ বিষয়ে জানার আগ্রহ সৃষ্টি করা, তাঁদের মেধা ও মননে বিকশিত করা এবং নাগরিক চেতনাবোধে জাগ্রত করে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ একান্ত জরুরি।

আলোচনা পর্ব শেষে অলিম্পিয়ার্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণ-বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সব সময় নিজেদের নিয়োজিত রাখার শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ করান সুজন, নোয়াখালীর সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।ব্যতিক্রমধর্মী এই অলিম্পিয়ার্ডে ইভেন্ট ম্যাজেমেন্ট পার্টনার ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার, এসএইভিও ও আমরা গোলাপ, মিডিয়া পার্টনার ছিলো নোয়ায়ালী অল রাউন্ডার এবং কালচারাল পার্টনার ছিলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নোয়াখালীতে বিশ্ববিদ্যালয়-কলেজ পড়ুয়া নতুন ভোটারদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড

আপডেট সময় : 12:11:39 pm, Sunday, 30 November 2025