Dhaka , Monday, 9 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ‎রামগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ সেতু নির্মাণ লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির বিশেষ অভিযান: ৩ মাদককারবারী আটকসহ বিপুল মাদক জব্দ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর সাথে মধুপুরে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত খুলনা জেলা পুলিশের নির্বাচনী ব্রিফিং; সততা ও নিরপেক্ষতার বার্তা দিলেন পুলিশ সুপার ২৬ বছরের সাহিত্যযাত্রা: পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের রজত জয়ন্তী উদযাপন চট্টগ্রাম বন্দরের ধর্মঘটের প্রতি সর্বাত্মক সমর্থন : পেশাজীবী নেতৃবৃন্দ নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের আবেগ নয় বিবেককে কাজে লাগিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের সম্প্রীতির ডাক: একটি হাত ‘হিন্দু’, অন্যটি ‘মুসলিম’- ব্যারিস্টার কায়সার কামাল সকল ধর্মের অনুসারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকার; মাওঃ আবুল কালাম আজাদ ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি

নেত্রকোণায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আব্দুল হাই শিকদার ও প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মাসুম

  • Reporter Name
  • আপডেট সময় : 11:55:39 am, Monday, 26 January 2026
  • 18 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা ‘২৯তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। এবার বাংলা কবিতায় অসামান্য অবদানের জন্য কবি আব্দুল হাই শিকদার এবং শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মাসুমকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
​শনিবার (২৪ জানুয়ারি) নেত্রকোণা সাহিত্য সমাজের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
​আগামী ১৪ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) বসন্তের প্রথম দিনে নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে ২৯তম সাহিত্য উৎসব। এ উৎসবের বর্ণাঢ্য আয়োজনেই আনুষ্ঠানিকভাবে গুণী এই দুই ব্যক্তিত্বের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
​মনোনীত ব্যক্তিবৃন্দ হলেন- ​কবি আব্দুল হাই শিকদার: ১৯৫৭ সালে কুড়িগ্রামে জন্ম নেওয়া এই কবি একাধারে লেখক, গবেষক এবং বর্তমানে দৈনিক যুগান্তরের সম্পাদক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১২০টি। মানবতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এই কবি দীর্ঘ সময় ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।
আরেকজন ​ড. আবদুল্লাহ আল মাসুম: ১৯৭১ সালে নেত্রকোণার মোহনগঞ্জে জন্ম নেওয়া এই গবেষক গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলার মুসলমানদের শিক্ষা, সমাজ ও সংস্কৃতির ওপর গবেষণা করছেন। তাঁর লেখা বেশ কিছু গবেষণা গ্রন্থ বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম এবং সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী যৌথ বিবৃতিতে এবারের সাহিত্য উৎসব সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি

নেত্রকোণায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আব্দুল হাই শিকদার ও প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মাসুম

আপডেট সময় : 11:55:39 am, Monday, 26 January 2026