Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণে রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার:- বাণিজ্যমন্ত্রী রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাড়ক ফের হকারদের দখলে: দুর্ভোগে যাত্রী ও পথচারী দুর্গাপূজার রঙে সাজছে পাঁচবিবি প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা মাদক-জুয়ার বিরুদ্ধে পাঁচবিবিতে পুলিশের কঠোর বার্তা অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় ৪৭ হাজার টাকা : বিদ্যুৎ চোর আটক রামুতে মসজিদ-মাদরাসা নির্মাণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ঢাকায় আটক মামুন ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি ভবন-জনবল সংকটে অস্তিত্বের লড়াইয়ে মতলব পোস্ট অফিস পূর্বধলায় গোলাপ মিয়ার শুভেচ্ছা: জনগণের পাশে থেকে উন্নয়নের প্রত্যয় নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী, বিতরণ করা হলো স্যানিটারি ন্যাপকিন টাকা পেলেই দেওয়া হচ্ছে অনুমোদন : নগরীর যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ বসিক, হু হু করে বাড়ছে অটোরিকশা সিলেটে পিটারের ট্যালেন্ট হান্ট, স্বপ্নের মাঠে ডাক নতুন নারী ফুটবলারদের চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পাঁচবিবিতে শিক্ষার্থীদের বাইসাইকেল অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

নির্বিঘ্নে দুর্গোৎসব পালনে বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে- মাহবুবের রহমান শামীম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:51:00 pm, Tuesday, 8 October 2024
  • 245 বার পড়া হয়েছে

নির্বিঘ্নে দুর্গোৎসব পালনে বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে- মাহবুবের রহমান শামীম।।

সি:স্টাফ রিপোর্টার -চট্টগ্রাম ব্যুরো।।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। মণ্ডপে মণ্ডপে পূজার সব আয়োজন শেষ হয়েছে। আর এই দুর্গাপূজা নির্বিঘ্নে, স্বস্তিতে ও শান্তিপূর্ণভাবে পালনে বিএনপি হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকবে। 
তিনি মঙ্গলবার -৮ অক্টোবর- দুপুরে নগরের কেন্দ্রীয় পূজামণ্ডপ আন্দরকিল্লাস্থ জে এম সেন হল ও আশেপাশের পূজা মণ্ডপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
মাহবুবের রহমান শামীম বলেন- ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের ১০টি জেলায় সমন্বয়কারী হিসেবে আমি পূজা পরিষদ ও বিএনপির সঙ্গে সমন্বয় সভা করেছি। প্রত্যেকটি পূজামণ্ডপে বিএনপি নেতাকর্মীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম ও মনিটরিং সেল গঠন করা হয়েছে। তাই দৃঢ়ভাবে বিশ্বাস করি এ দুর্গাপূজা নির্বিঘ্নে- স্বস্তিতে- শান্তিতে এবং উৎসবমুখর পরিবেশে পালিত হবে। সেজন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল- আছে এবং থাকবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। 
আবুল হাশেম বক্কর বলেন- জামালখানের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। প্রতিটি পূজা মণ্ডপে এই উৎসব যেন সুন্দরভাবে উদযাপন করতে পারে সেই বিষয়ে সর্বদা প্রস্তুত আছে বিএনপি। যেকোনো সুযোগ সুবিধা জানাতে বিএনপির গঠিত সেল এ যোগাযোগ করবেন। এ উৎসব শুধু সনাতনীদের উৎসব নয়; এটা এখন সকল মানুষের উৎসবে পরিণত হয়েছে। সেই উৎসবে আমরা শামিল হতে চাই। আপনাদের এ উৎসবে আমরা পাশে থাকবো।  
এতে আরো উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল- কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী- হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল- কেন্দ্রীয় সদস্য সাংবাদিক বিপ্লব পার্থ- চট্টগ্রাম সিটি করপোরেশন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব জুয়েল চক্রবর্তী- দক্ষিণ জেলার সদস্য সচিব উজ্জ্বল বরণ বিশ্বাস, মহানগর জাতীয়তাবাদী হিন্দু ফোরামের সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লু প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণে রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

নির্বিঘ্নে দুর্গোৎসব পালনে বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে- মাহবুবের রহমান শামীম।।

আপডেট সময় : 12:51:00 pm, Tuesday, 8 October 2024