Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি ভবন-জনবল সংকটে অস্তিত্বের লড়াইয়ে মতলব পোস্ট অফিস পূর্বধলায় গোলাপ মিয়ার শুভেচ্ছা: জনগণের পাশে থেকে উন্নয়নের প্রত্যয় নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী, বিতরণ করা হলো স্যানিটারি ন্যাপকিন টাকা পেলেই দেওয়া হচ্ছে অনুমোদন : নগরীর যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ বসিক, হু হু করে বাড়ছে অটোরিকশা সিলেটে পিটারের ট্যালেন্ট হান্ট, স্বপ্নের মাঠে ডাক নতুন নারী ফুটবলারদের চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পাঁচবিবিতে শিক্ষার্থীদের বাইসাইকেল অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’ চাকসু আন্তঃহল ফুটবলে ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ রূপগঞ্জ পূর্বাচলের আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা রূপগঞ্জে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নির্ধারিত মূল্যের বেশি নিলে আইনানুগ ব্যবস্থা- মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:58:02 pm, Wednesday, 5 March 2025
  • 181 বার পড়া হয়েছে

নির্ধারিত মূল্যের বেশি নিলে আইনানুগ ব্যবস্থা- মেয়র ডা. শাহাদাত

 ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

নির্ধারিত মূল্যের বেশি দামে খোলা ভোজ্যতেল বিক্রি বা মজুতদারি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ৫ মার্চ, বুধবার নগরীর কাজীর দেউরি বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র জানান, খোলা ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। কেউ এই দামের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিটি বাজারে মনিটরিং টিম কাজ করছে।

মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ নির্ধারিত দামের বেশি বিক্রি করে বা মজুতদারি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিছু ব্যবসায়ী দাবি করেছেন, তারা বেশি দামে তেল কিনেছেন, তাই বেশি দামে বিক্রি করতে চান। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা যাবে না।”

তিনি আরও বলেন, “জনগণ এখন অনেক সচেতন। তারা অন্যায়ভাবে বেশি দামে তেল কিনবে না। যদি কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা চায়, তাহলে জনগণকে প্রতিবাদ করতে হবে এবং আমাদের ম্যাজিস্ট্রেট টিমকে জানাতে হবে।”

মেয়র জানান, বাজারে বোতলজাত তেল পাওয়া গেলেও খোলা তেলের সরবরাহ কম। তিনি ব্যবসায়ীদের খোলা তেল সরবরাহ বাড়ানোর নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষ নির্ধারিত মূল্যে তেল কিনতে পারে।
“রমজান সংযমের মাস, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে মানুষকে কষ্ট দিচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনগণকে স্বস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসে, ততদিন আমাদের অভিযান চলবে।”

তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান, নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে এবং জনগণকে হয়রানি না করতে। একই সঙ্গে তিনি জনগণকে আহ্বান জানান, নির্ধারিত মূল্যের বেশি টাকা চাইলে প্রতিবাদ করতে এবং সিটি কর্পোরেশনের মনিটরিং টিমকে অবহিত করতে। এসময় উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার

নির্ধারিত মূল্যের বেশি নিলে আইনানুগ ব্যবস্থা- মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 06:58:02 pm, Wednesday, 5 March 2025