Dhaka , Wednesday, 9 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধানমণ্ডিতে আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা, অভিযোগ যুবলীগ ক্যাডার তামজিদের বিরুদ্ধে শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ পানীয় ও মূল্য তালিকা না থাকায় শিকদার স্টোরকে জরিমানা রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড মির্জাপুরে জিয়া সাইবার ফোর্সের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি মো:রিহাদ ইসলাম রিতু ও সাধারণ সম্পাদক মো:মাসুম সিকদার পাইকগাছায় নকল লেবেলে নিম্নমানের পণ্য! দুই প্রতিষ্ঠানে ৭০ হাজার জরিমানা পাইকগাছা পৌরসভার দারিদ্র্য নিরসন কমিটির ত্রৈমাসিক সভা পাইকগাছায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সিদ্ধিরগঞ্জে ১১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কাউখালীতে নতুন পিসি গার্ডার সেতু নির্মাণ: ১৪ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্যানমার্কস মডেল: লালমনিরহাটে ডিপিএইচই ও ইউনিসেফের দিনব্যাপী জেলা সম্মেলন অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য: তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন ” মানিকগঞ্জে অতিরিক্ত সার ক্রয়ে বাধ্য করায় কৃষকের আক্ষেপ লালমনিরহাটে সমবায় সমিতির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেফতার; দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার শিশুদের পেটে ইয়াবা পাচার: চট্টগ্রামে মূলহোতা আটক, ৬,৬১৫ পিস ইয়াবা উদ্ধার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঁধনের উপর হামলাকারী মনিরুলের গ্রামের বাড়ি তালা বদ্ধ পলাতক পরিবার। CHAYANAGAR RAILWAY STATION হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ,

নারী সাংবাদিকদসহ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:16:40 pm, Friday, 12 December 2025
  • 147 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে পলাতক ও ছাত্র-জনতা কর্তৃক বিতাড়িত এবং ফ্যাসিবাদী একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেস ক্লাবের সদস্য, জৈষ্ঠ সাংবাদিক ও কয়েকজন নারী সাংবাদিককে লক্ষ্য করে কুরুচিপূর্ণ, অশ্লীল ও লাঞ্ছনাকর মন্তব্য করেছে—এ ঘটনায় তীব্র নিন্দা ওক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব।

শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ক্লাব নির্বাহী কমিটি জানায়, ফেসবুকে প্রেস ক্লাবের সদস্য ও নারী সাংবাদিকদের লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশ্লীল, অপমানজনক ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। এই ঘটনা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়; বরং মুক্ত গণমাধ্যম, সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা এবং সামাজিক শৃঙ্খলার ওপর সরাসরি হামলা। এই ফ্যাসিবাদী গোষ্ঠি বিগত জুলাই আন্দোলনের সময় নগরীর চেরাগীপাহাড়ে নারী আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের আইন- শৃংখলা বাহিনী ও ফ্যাসিবাদের পেটোয়া বাহিনীর হাতে তুলে দেয়ার মত ন্যাক্করজনক ভূমিকা রেখেছিলো। অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা না নেয়ায় তারা এখন নতুন করে হুমকী-ধমকী দিয়ে যাচ্ছে।
“সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো অপতৎপরতা চট্টগ্রাম প্রেস ক্লাব কোনোভাবেই সহ্য করবে না। অপরাধীরা যে-ই হোক, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাব দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সাংবাদিকদের বিরুদ্ধে এসব কুরুচিপূর্ণ মন্তব্য বাংলাদেশের একাধিক আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ।
কয়েকজন সাংবাদিক নামধারী কর্তৃক নারী সাংবাদিক ও সিনিয়র সাংবাদিকদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনান্য ক্ষেত্রে যে অবমাননাকর ও কূরুচিপূর্ণ মন্তব্যের যে সাক্ষ্য- প্রমান পাওয়া গেছে তা, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০২৪ এর ধারা ২৬ (অনলাইন হয়রানি বা কটুক্তি—কারাদণ্ড ও জরিমানাযোগ্য), ধারা ২৭ (জেন্ডার বেইজ পেশাভিত্তিক বিদ্বেষমূলক বক্তব্য—শাস্তিযোগ্য অপরাধ), ধারা ২৯ (ডিজিটাল মাধ্যমে মানহানি—দণ্ড ও জরিমানা)। দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৫০৯ (নারীর প্রতি অবমাননাকর শব্দ বা ইঙ্গিত—এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা), ধারা ৫০০–৫০১ (সম্মানহানিকর বক্তব্য—দণ্ডনীয় অপরাধ) । এ ছাড়া কর্মক্ষেত্র নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইন অনুযায়ী নারীকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য রাষ্ট্রীয়ভাবে শাস্তিযোগ্য।
চট্টগ্রাম প্রেস ক্লাব চার দফা দাবি উত্থাপন করেছে:
১. দোষীদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইন ও দণ্ডবিধির আওতায় মামলা রুজু ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
২. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত তদন্ত ও গ্রেফতার অভিযান।
৩. অভিযুক্তরা যেসব প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরত, সেসব কর্মস্থলের কর্তৃপক্ষের কাছে অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি।
৪. নারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অনলাইন হয়রানি মনিটরিং জোরদারের আহ্বান।
প্রেস ক্লাবের নির্বাহী কমিটি মনে করে, সাংবাদিকদের বিরুদ্ধে কটূক্তি, অপমান বা হুমকি—মুক্ত গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি আঘাত। এসব অপরাধের কঠোর শাস্তি নিশ্চিত না হলে সাংবাদিকদের ওপর আক্রমণ আরও বাড়বে বলে সতর্ক করে প্রেস ক্লাব। সাংবাদিকদের মর্যাদা রক্ষায় শূন্য-সহনশীলতার নীতি অনুসরণ এবং ভবিষ্যতে আরও কঠোর অবস্থান নেওয়ার ক্ষেত্র চট্টগ্রাম প্রেস ক্লাব অঙ্গীকারাবদ্ধ।
সাংবাদিকদের পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় চট্টগ্রাম প্রেস ক্লাব সব ধরনের আইনগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে প্রস্তুত। “যেকোনো অমানবিক আচরণকারী গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে তুলবে চট্টগ্রাম প্রেস ক্লাব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধানমণ্ডিতে আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা, অভিযোগ যুবলীগ ক্যাডার তামজিদের বিরুদ্ধে

নারী সাংবাদিকদসহ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার দাবি

আপডেট সময় : 06:16:40 pm, Friday, 12 December 2025