Dhaka , Tuesday, 17 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত শেখ ইমদাদ হোসেন রাজশাহীর দুর্গ ভেঙে শিরোপার মুকুট সিলেটের মেয়েদের চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১ মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ২৫ খুদে ডাক্তারকে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ নেত্রকোনার পূর্বধলার আগিয়া বাজারে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা, শেষে পুরস্কার বিতরণ গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি: বিয়ের বয়স ১৮ ও ১৬ করার দাবি নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬ সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জরুরি সমন্বয় সভা মধুপুরে মহাসড়ক ও গ্রামীণ সড়কে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় রাউজানে অভিযুক্ত সাব্বির অস্ত্রসহ গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা সোমেশ্বরীর বুকে জোড়া কাঠের সেতু, বদলে গেল দুর্গাপুরবাসীর নদী পারাপারের চিত্র শিক্ষার্থীদের হাত ধরে উদ্বোধন, স্বস্তি ফিরল দুই পাড়ের মানুষের যাতায়াতে দীঘিনালায় আনসার ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো, উপকৃত ৪ হাজার মানুষ আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার? চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অভিযানে অংশ নিয়ে অর্থ গ্রহণ ২ শ্রমিকের কারাদণ্ড।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:00:25 pm, Sunday, 24 November 2024
  • 224 বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অভিযানে অংশ নিয়ে অর্থ গ্রহণ ২ শ্রমিকের কারাদণ্ড।।

মো: লতিফ আহম্মেদ আকাশ।।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক-নির্মাণাধিন পাঁচটি ভবনে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করেছেন। ভেঙে দিয়েছেন ভবনের বর্ধিত অংশ। এসময় ভবন মালিকদের কাছ থেকে অর্থ গ্রহণ করায় অভিযানে অংশ নেওয়া জুয়েল ও সজিব ওরফে মুন্না নামে ২ শ্রমিককে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার। রোববার-২৪ নভেম্বর- দুপুর ১ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চিটাগাংরোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
  
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার জানান- নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এবং রাজউকের অনাপত্তিপত্র ও নকশা বহির্ভুতভাবে ভবন নির্মাণ করছেন আবুল হোসেন, মকবুল হোসেন, সামছুন্নাহার, সুফিয়া বেগম ও রেজিয়া বেগম। নিয়ম অনুযায়ী মহাসড়কের পাশে ৩০ ফুট জায়গা ছেড়ে স্থাপনা নির্মাণ করতে হয়। তারা এ নিয়ম মানেন নি। ফলে বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়েছে। প্রত্যেক মালিককে ৫০ হাজার টাকা করে মোট আড়াইলাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া  ২ শ্রমিক ভবন মালিকদের কাছে অর্থদাবি ও গ্রহণ করার অভিযোগ প্রমাণিত হলে তাদের ৭ দিন করে বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে।

ভবন মালিক আবুল হোসেন বলেন, শ্রমিক জুয়েল ও সজিব কম ভাঙবে বলে ২০ হাজার টাকা দাবি করে। তখন আমরা নগদ ৩ হাজার টাকা দেই। বাকি টাকা ম্যানেজ করে দিব বল্লেও তারা ম্যাজিস্ট্রেদের দেখানো সীমানা ছাড়িয়ে বেশি ভাঙচুর শুরু করে। তখন আমরা বিষয়টি ম্যাজিস্ট্রেটকে অবহিত করলে তাৎক্ষনিক তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হয়।

ভবন মালিক সুফিয়া বেগম জানান, অনেকদিন ঘুরেও রাজউকের প্লান পাশ করতে পারেনি। তবে নকশামতেই নির্মাণ কাজ শুরু করলে রাজউকের পরিদর্শক পারভেজ আহমেদ কাজ বন্ধ করে দিয়ে অফিসে যোগাযোগ করতে বলে। আমারা অফিসে গেলে তিনি আমাদের কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে কাজ শুরু করতে বলেন। তার কথা মতেই কাজ করি। গত ২ মাস আগে জোন-৮/২ অফিস থেকে পারভেজ বদলি হয়ে অন্যত্র চলে গেছেন।

এবিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার বলেন, যেহেতু তিনি অন্যত্র বদলি হয়ে গেছেন। তাই ভবন মালিকদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগটি খতিয়ে দেখা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন, রাজউক জোন-৮-২ এর অথরাইজড অফিসার রঙ্গন মণ্ডল, সহকারী অথরাইজড অফিসার নীপেন চন্দ্র শিকদার, প্রধান পরিদর্শক আবু বকর সিদ্দিক, পরিদর্শক মাজেদুল ইসলাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অভিযানে অংশ নিয়ে অর্থ গ্রহণ ২ শ্রমিকের কারাদণ্ড।।

আপডেট সময় : 12:00:25 pm, Sunday, 24 November 2024