Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তরুণ-তরুণীর-মরদেহের-পাশে চিরকুট।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:34:41 am, Tuesday, 1 October 2024
  • 350 বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তরুণ-তরুণীর-মরদেহের-পাশে চিরকুট।।

মোঃআবু কাওছার মিঠু 
 
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
 সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকা থেকে এক তরুণ ও তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তরুণীর চুলের বেণী থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল “আসসালামু আলাইকুম” আপনাদের সমাজের সকলের কাছে অনুরোধ আমাদের দুজনকে এক সাথে মাটি দিয়েন। এছাড়াও মরদেহের পাশে পড়ে ছিলো একটি বোতল। ধারণা করা হচ্ছে এটি বিষের বোতল।
এলাকাবাসী সোমবার -৩০ সেপ্টেম্বর- রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডস্থ ১০ পাইপ অংশের একটি বালুর মাঠে ওই মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ৯ টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক -এসআই- মো. আব্দুস সালাম।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আল মামুন এর সত্যতা নিশ্চিত করেছেন।
পরে তল্লাশি চালিয়ে যুবকের মানিব্যাগে একটি ভোটার আইডি কার্ড পাওয়া যায়। ভোটার আইডি কার্ডে নাম লেখা রয়েছে শফিকুল ইসলাম। বাবার নাম মনির হোসেন ও মায়ের নাম রোকেয়া বেগম। জন্ম ১৯৯৬ সালের ২২ নভেম্বর। বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায়। তবে এটি ওই নিহত যুবকের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক -এসআই- মো: আব্দুস সালাম মিয়া বলেন, ধারণা করা হচ্ছে তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তাদের মুখ দিয়ে ফেনা বের হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিচয় নিশ্চিতের জন্য ফিঙ্গার প্রিন্ট নিতে সিআইডি ও পিবিআইয়ের টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে- মিজমিজি ডাম্পিং সংলগ্ন এলাকাটি বিনোদন স্পট হিসেবে পরিচিত। সে সুবাদ স্থানটি সর্বদা জমজমাট থাকেন। অস্থায়ী এই পার্ক এরিয়ায় স্থায়ী ও ভাসমান বিভিন্ন রেস্টুরেন্টেসহ প্রায় দেড় শতাধিক দোকান রয়েছে। তাই দিবারাত্রি মানুষের উপস্থিতি দেখা যায়। মরদেহ পরে থাকা খালি বালুর মাঠটি অল্প কিছুক্ষণ পূর্ব ভরাট করা হয়েছে। আজ ঘুরতে আসা দর্শনার্থীরা হাঁটাচলা করাকালীন সময়ে তাদের দৃষ্টি পরে নিহতদের দিকে। পরে তারা পুলিশকে ফোন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তরুণ-তরুণীর-মরদেহের-পাশে চিরকুট।।

আপডেট সময় : 10:34:41 am, Tuesday, 1 October 2024