Dhaka , Monday, 16 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত শেখ ইমদাদ হোসেন রাজশাহীর দুর্গ ভেঙে শিরোপার মুকুট সিলেটের মেয়েদের চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১ মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ২৫ খুদে ডাক্তারকে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ নেত্রকোনার পূর্বধলার আগিয়া বাজারে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা, শেষে পুরস্কার বিতরণ গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি: বিয়ের বয়স ১৮ ও ১৬ করার দাবি নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬ সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জরুরি সমন্বয় সভা মধুপুরে মহাসড়ক ও গ্রামীণ সড়কে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় রাউজানে অভিযুক্ত সাব্বির অস্ত্রসহ গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা সোমেশ্বরীর বুকে জোড়া কাঠের সেতু, বদলে গেল দুর্গাপুরবাসীর নদী পারাপারের চিত্র শিক্ষার্থীদের হাত ধরে উদ্বোধন, স্বস্তি ফিরল দুই পাড়ের মানুষের যাতায়াতে দীঘিনালায় আনসার ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো, উপকৃত ৪ হাজার মানুষ আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার? চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি

নগরবাসীর উন্নয়নে আবাসিক সোসাইটি গুলোর নেতৃস্থানীয়দের ভূমিকা রাখতে হবে মেয়র ডা. শাহাদাত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:31:52 pm, Friday, 27 December 2024
  • 283 বার পড়া হয়েছে

নগরবাসীর উন্নয়নে আবাসিক সোসাইটি গুলোর নেতৃস্থানীয়দের ভূমিকা রাখতে হবে মেয়র ডা. শাহাদাত।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
    
চট্টগ্রামে বসবাসরত নাগরিকদের জীবনমানের উন্নয়নে আবাসিক সোসাইটিগুলোর নেতৃস্থানীয়দের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচলাইশ আবাসিক কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সোসাইটির সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, সোসাইটির সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিম- এ কে এম সাঈদুল ইসলাম- নেজাম উদ্দিন- হারুনুর রশিদ- নজরুল ইসলাম-সৈয়দ নাসিম- খোরশেদুল আলম- সৈয়দ নাজির আহমেদ -নজরুল আজাদ প্রমুখ। 
এসময় মেয়র বলেন- মশা নিয়ন্ত্রণ, আবাসিক এলাকাগুলোকে পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্নভাবে নগরবাসীর উন্নয়নে আবাসিক সোসাইটি গুলোর নেতৃস্থানীয়রা ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। চট্টগ্রাম শহরকে আধুনিক- পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে নগরবাসীর সক্রিয় সহযোগিতা এবং আবাসিক সোসাইটিগুলোর কার্যকর ভূমিকা অপরিহার্য।
নগরীর মশা নিয়ন্ত্রণ- বর্জ্য ব্যবস্থাপনা- পরিচ্ছন্নতা এবং সড়ক উন্নয়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি আপনাদের মতো সোসাইটিগুলোর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি নাগরিক যদি তার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করেন- তবে আমরা একটি সুস্থ- সুন্দর ও উন্নত নগর গড়ে তুলতে সক্ষম হব।”
মেয়র আরও বলেন- আবাসিক এলাকাগুলোকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে সোসাইটিগুলোর উদ্যোগ যেমন প্রয়োজন, তেমনি নাগরিক সচেতনতার বিকাশও জরুরি। গাছ লাগানো- আবর্জনা নির্ধারিত স্থানে ফেলা- পানির অপচয় বন্ধ করা এবং এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা সবার দায়িত্ব। আবাসিক সোসাইটিগুলো এই উদ্যোগগুলো বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
তিনি আরও বলেন- আমরা চট্টগ্রামের প্রত্যেক বাসিন্দাকে উন্নয়ন কর্মসূচিতে সরাসরি যুক্ত করতে চাই। আপনারা যদি সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং নাগরিক সমস্যা সমাধানে সহযোগিতা করেন- তবে উন্নয়ন কার্যক্রমগুলো আরও দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়ন হবে। আবাসিক সোসাইটিগুলোর মাধ্যমে নাগরিকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হতে পারে।
মেয়র ডা. শাহাদাত উল্লেখ করেন- আমাদের শহরের পরিবেশ সুরক্ষায় গাছ লাগানো এবং এলাকাভিত্তিক বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা চালু করা জরুরি। স্কুল- খেলার মাঠ- পার্ক এবং কমিউনিটি সেন্টারগুলোর উন্নয়নে আবাসিক সোসাইটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে- শিশুরা যেন একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে- সেই বিষয়ে আমাদের সবার দায়িত্ব রয়েছে।
সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন- আপনারা যদি সময়মতো পৌরকর পরিশোধ করেন এবং সিটি কর্পোরেশনের নিয়ম-নীতিগুলো মেনে চলেন- তবে আমাদের কাজ আরও সহজ হবে। আমি আপনাদের সহযোগিতা চাই- কারণ চট্টগ্রামের উন্নয়ন একা কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এটা আমরা সবাই মিলে করতে হবে।
সভায় উপস্থিত বিভিন্ন আবাসিক সোসাইটির নেতৃবৃন্দ মেয়রের বক্তব্যের প্রশংসা করেন এবং নিজেদের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। মেয়র আশাবাদ ব্যক্ত করেন, নাগরিক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে চট্টগ্রাম একটি ক্লিন, গ্রিন, হেলদি সিটি হিসেবে গড়ে উঠবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নগরবাসীর উন্নয়নে আবাসিক সোসাইটি গুলোর নেতৃস্থানীয়দের ভূমিকা রাখতে হবে মেয়র ডা. শাহাদাত।।

আপডেট সময় : 01:31:52 pm, Friday, 27 December 2024