Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’

দেবহাটা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা সম্প্রসারিত কর্মশালা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:14:47 pm, Wednesday, 9 October 2024
  • 202 বার পড়া হয়েছে

দেবহাটা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা সম্প্রসারিত কর্মশালা।।

ইব্রাহীম হোসেন

দেবহাটা প্রতিনিধি।।

দেবহাটা উপজেলায় ১০-১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকা উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার -৯ অক্টোবর- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এস.এম সাখওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার -ভূমি- মোহাম্মাদ শরীফ নেওয়াজ। বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুুল ইসলাম, দেবহাটা থানার এসআই সেলিম রেজা- দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম- উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আজহারুল ইসলাম- একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান- ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আজিজুর রহমান- নওয়াপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার সুপার আবু সাঈদ- দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম- উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী- এমটি -ইপিআই-সালাউদ্দীন আহমেদ- আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ- সখিপুর ইউনিয়ন আনসার কমান্ডার আবু রায়হান প্রমুখ। 

কর্মশালায় বলা হয়- জরায়ুমুখ ক্যান্সার -সার্ভিক্যাল ক্যান্সার- ভাইরাস জনিত একটি প্রাণঘাতী প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। এই রোগ বাংলাদেশের নারীদের ক্যান্সারজনিত মৃত্যুতে দ্বিতীয়। অতিরিক্ত সাদা স্রাব- দুর্গন্ধযুক্ত স্রাব- অনিয়মিত রক্তস্রাব- শারীরিক মিলনের পর রক্তপাত- মাসিক বন্ধ হওয়ার পর পুনরায় রক্তপাত- কোমর- তলপেট- উরুতে ব্যাথা ইত্যাদি এই রোগের লক্ষণ। তবে বাল্যবিবাহ- ঘন ঘন সন্তান প্রসাব- একাধীক যৌনসঙ্গী- ধূমপায়ী- এইডস রোগী- প্রজনন স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন নন এমন নারীরা এই রোগের ঝুঁকিতে থাকে। তাই কিশোরী বয়সে এইচপিভি -হিউম্যান প্যাপিলোমা ভাইরাস- টিকা নিলে নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা যায়। এইচপিভি টিকাদান কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নয় এমন ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা দেওয়া হবে। এইচপিভি টিকা নেয়ার জন্য নির্দিষ্ট তারিখে শিক্ষা প্রতিষ্ঠানে অথবা স্থায়ী বা অস্থায়ী টিকাদান কেন্দ্রে আসতে হবে। 

আরো জানানো হয়- আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ দিনব্যাপী দেবহাটায় টিকা দান কর্মসূচি পালিত হবে। টিকা পেতে আগ্রহী সবাইকে অনলাইনে নিবন্ধন করতে হবে।

www.vaxepi.gov.bd এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণ করা যাবে। এইচপিভি টিকা পাওয়ার যোগ্য ছাত্রী বা কিশোরীরা বিদ্যালয়- নিকটস্থ টিকা কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা নিতে পারবে। রেজিস্ট্রেশনকৃতরা নিজ এলাকা ছাড়াও দেশের যে কোন স্থান থেকে টিকা নিতে পারবে। তবে এইচপিভি টিকা অত্যান্ত নিরাপদ। যা বিশ্বব্যাপী পরীক্ষিত। তারপরও টিকার স্থানে লালচে ভাব বা ব্যাথা বা ফুলে যাওয়া হলে এমনিতেই ভাল হয়ে যায়। কোন ধরণের ভয় বা আতঙ্কের কিছু নেই। ইতোপূর্বে গাজীপুর, ঢাকা সহ বিভিন্ন স্থানে এই টিকা প্রদানে কোন প্রকার সমস্যা দেখা যায়নি। টিকা দেয়ার পর যে কোন সমস্যা বা অসুবিধা হলে সাথে সাথে স্বাস্থ্যকর্মীকে খবর দিতে হবে। প্রয়োজনে ছাত্রী বা কিশোরীকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। টিকা নিয়ে সমস্যা দেখা দিলে সরকার সবধরণের চিকিৎসার খচর বহন করবে। এইচপিভি টিকা দেয়া শেষ হলে টিকা কার্ডটি যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে বিদেশযাত্রা সহ বিভিন্ন নাগরিক সেবা এবং টিকা পাওয়ার প্রমাণস্বরূপ টিকা কার্ডটি প্রয়োজন হতে পারে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ

দেবহাটা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা সম্প্রসারিত কর্মশালা।।

আপডেট সময় : 01:14:47 pm, Wednesday, 9 October 2024