Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি ভবন-জনবল সংকটে অস্তিত্বের লড়াইয়ে মতলব পোস্ট অফিস পূর্বধলায় গোলাপ মিয়ার শুভেচ্ছা: জনগণের পাশে থেকে উন্নয়নের প্রত্যয় নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী, বিতরণ করা হলো স্যানিটারি ন্যাপকিন টাকা পেলেই দেওয়া হচ্ছে অনুমোদন : নগরীর যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ বসিক, হু হু করে বাড়ছে অটোরিকশা সিলেটে পিটারের ট্যালেন্ট হান্ট, স্বপ্নের মাঠে ডাক নতুন নারী ফুটবলারদের চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পাঁচবিবিতে শিক্ষার্থীদের বাইসাইকেল অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’ চাকসু আন্তঃহল ফুটবলে ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ রূপগঞ্জ পূর্বাচলের আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা রূপগঞ্জে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা 

  • Reporter Name
  • আপডেট সময় : 01:07:08 pm, Thursday, 6 March 2025
  • 120 বার পড়া হয়েছে

দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা 

ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি

টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা -এসআরএম-দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে জলবায়ু পরিবর্তনকে অভিযোজিত করা (চতুর্থ পর্যায়) এর আওতায় দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার -৫ মার্চ- উত্তরণ ও দেবহাটা উপজেলা পানি কমিটির আয়োজনে পারুলিয়াস্থ উত্তরণ-সিমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা উপজেলা পানি কমিটি সভাপতি আবুল ফজল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। পানি কমিটির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আনছার আলী, হামিদা পারভীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফসার আলী ও এনামুল হক, প্রভাষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আর.কে বাপ্পা, উত্তরণের প্রজেক্ট অফিসার দিলিপ সানা, সফল প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক নাজমুল বাশার, উত্তরণের উপজেলা ব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর সাতক্ষীরা জেলার বেতনা মরিচ্চাপ অববাহিকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকারের গৃহীত চলমান প্রকল্পে টিআরএম অন্তর্ভুক্তি করে বাস্তবায়ন এবং ইছামতি নদীর সাথে লাবণ্যবতী ও সাপমারা নদীর অবাধ পুনঃ সংযোগ প্রদানের আবেদন করা হয়। লিখিত আবেদনে জানানো হয়েছে, জেলার বেতনা ও মরিচ্চাপ নদী অববাহিকা অঞ্চলে দীর্ঘ প্রায় ৩০-৩৫ বৎসর যাবৎ জলাবদ্ধতা সমস্যাটি অব্যাহত আছে।

ক্রমশঃ এ সমস্যার তীব্রতা ও বিস্তৃতি বৃদ্ধি পাচ্ছে। সমস্যার প্রকটতায় দেবহাটা উপজেলা সহ সাতক্ষীরা জেলার প্রায় ১৫ লক্ষ অধিবাসী প্রতিবছরই মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার কর্তৃক এ যাবৎ যেসব প্রকল্প বা কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে তা দ্বারা তেমন কোন ফলপ্রসূ ফলাফল অর্জিত হয়নি। প্রতি বৎসর বর্ষাকালে এখানে জলাবদ্ধতা শুরু হয় এবং নীচু বসতি এলাকায় ৩-৬ মাস, বিল এলাকায় ৭/৮ মাস এমনকি অনেক এলাকা সারা বৎসর জলমগ্ন থাকে। এ কারণে উল্লেখযোগ্য সংখ্যক পরিবার ঘর-বাড়ী ছেড়ে এলাকার উঁচু রাঙা, বাঁধ, বিভিন্ন প্রতিষ্ঠান, আত্মীয় স্বজন বা অন্য কোন সুবিধাজনক জায়গায় আশ্রয় নেয়। বর্ষাকালে আমন ধানের চাষাবাদ সম্ভব হয় না এবং অধিকাংশ মৎস্যঘের পানিতে ভেসে একাকার হয়ে যায়। এলাকায় পানি বাহিত রোগব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়। খাদ্য সংকট, স্বাস্থ্যহানি, কর্মসংস্থানের অভাব, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ক্ষতিসহ নানাবিধ সমস্যায় এলাকার জনজীবন অচলাবস্থার সম্মুখীন হয়। সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১, ২, ৬-৮ ও ৬-৮ (এক্সটেনশন) প্রকল্পের মধ্যে বেতনা ও মরিচ্চাপ অববাহিকার জন্য টিআরএম অন্তর্ভুক্ত ও বাস্তবায়ন করা। ইছামতি নদীর সাথে লাবণ্যবতী ও সাপমারা নদীর অবাধ পুনঃ সংযোগ প্রদান করা। সকল ধরণের কর্মকান্ডে জনগণকে যুক্ত করা এবং সকল সরকারি-বেসরকারী সংস্থা সমূহের সমন্বয় নিশ্চিত করার দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার

দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা 

আপডেট সময় : 01:07:08 pm, Thursday, 6 March 2025