Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক সমাধান নিশ্চিত করা হবে: অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরামের আবৃত্তি উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। চিহ্নিত সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার না করলে “মার্চ টু পুলিশ কমিশনার ” কর্মসূচীর ঘোষনা সিআরএর গ্যাংস্টার মানিয়া সুরভের সঙ্গে কী সম্পর্ক ছিল নানা পাটেকরের? ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা, চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড দাবি জাতিসংঘের আমন্ত্রণ, যুক্তরাষ্ট্রের বাধা কার হাতে আসল ক্ষমতা? বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন, প্রতি আউন্স ৪ হাজার ১৯০ ডলার ডেঙ্গুতে এক দিনে আরও ১ জনের মৃত্যু, অক্টোবরে প্রাণহানি ৫০ ‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না’: রাশেদ খাঁন নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের ডেঙ্গু প্রতিরোধে চবির মেস-কটেজে চাকসু এজিএস তৌফিকের মশা নিধন অভিযান পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক বসিকে চলছে গভীর ষড়যন্ত্র: শিরিনকে দুর্নাম করতেই নেওয়া হচ্ছে বিতর্কিত পদক্ষেপ, লক্ষ্য আগামীর মেয়র নির্বাচন জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সীতাকুণ্ড থানা পুলিশের বিশেষ অভিযান: শর্টগান ও চাইনিজ পিস্তলসহ গ্রেফতার ৪ জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণে রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার:- বাণিজ্যমন্ত্রী রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাড়ক ফের হকারদের দখলে: দুর্ভোগে যাত্রী ও পথচারী দুর্গাপূজার রঙে সাজছে পাঁচবিবি প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা মাদক-জুয়ার বিরুদ্ধে পাঁচবিবিতে পুলিশের কঠোর বার্তা অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় ৪৭ হাজার টাকা : বিদ্যুৎ চোর আটক রামুতে মসজিদ-মাদরাসা নির্মাণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ঢাকায় আটক মামুন ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্গাপুরে ইউপি চেয়ারম্যান পদে বসাতে রেজুলেশন জালিয়াতি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:36:30 am, Wednesday, 11 September 2024
  • 155 বার পড়া হয়েছে

দুর্গাপুরে ইউপি চেয়ারম্যান পদে বসাতে রেজুলেশন জালিয়াতি।।

এম. শাহাবুদ্দিন -রাজশাহী।।
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলীকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে একজন প্যানেল চেয়ারম্যানকে -নারী ইউপি সদস্য- ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত করে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়। 
গত সোমবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে এমন প্রজ্ঞাপন জারির পর থেকে বিষয়টি নিয়ে থলের বিড়াল বেরিয়ে আসতে থাকে। 
অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের রেজুলেশন জালিয়াতি করে তার একটি কপি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়। তার প্রেক্ষিতেই গোপনে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন ঝালুকা ইউনিয়ন পরিষদের সদস্য ইসানুর রহমান। অভিযোগে তিনি উল্লেখ করেন- গত ৪ তারিখে পরিষদে সভা অনুষ্ঠিত হয়েছে মর্মে রেজুলেশন করা হয়েছে। পরবর্তীতে তা জানতে পেরে ইউপি সচিবকে জিজ্ঞেস করা হলে তিনি জানান ওইদিন পরিষদে কোনো সভা অনুষ্ঠিত হয়নি। এমনকি যে রেজুলেশন দেখানো হয়েছে সেটিও জালিয়াতি করে করা হয়েছে। এ সংক্রান্ত একটি লিখিত চিরকুট দিয়েছেন ইউপি সচিব।
ইউপি সদস্য ইসানুর রহমান বলেন- জালিয়াতির আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করে ভূয়া রেজুলেশন করে নারী ইউপি সদস্য রাজেনা বিবিকে চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করা হয়েছে। এখন দেখার বিষয় ইউএনও কি ব্যবস্থা নেয়।
জানতে চাইলে ইউএনও সাবরিনা শারমিন বলেন- লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের সচিবকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক সমাধান নিশ্চিত করা হবে: অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দুর্গাপুরে ইউপি চেয়ারম্যান পদে বসাতে রেজুলেশন জালিয়াতি।।

আপডেট সময় : 05:36:30 am, Wednesday, 11 September 2024