Dhaka , Friday, 23 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে মীর নাছির। নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি রাজাপুরে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ লালমনিরহাটে সমাজসেবিকা হাবিবা খাতুনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে:- সেনাবাহিনী প্রধান চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল নেত্রকোণার দুর্গাপুরে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণা শুরু নেত্রকোণার দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ পাইকগাছায় ওয়াবদা কেটে অবৈধ লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাণিজ্যে ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা বহুমুখীকরণে জোর দিচ্ছে সরকার ও বিশ্বব্যাংক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলিসহ একজন সক্রিয় সদস্য গ্রেফতার ‎নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু বিড়ি খাওয়া বক্তব্য দেওয়াতে জামাতের ২ কোটি ভোট বাড়ছে: ড. ফয়জুল হক  গাজীপুরে ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দিরে মহা নামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত অপহৃত কলেজছাত্রী উদ্ধার: র‍্যাবের জালে লালমনিরহাটের মূল হোতা নাঈম রামুতে কাজের প্রলোভন দেখিয়ে দুই রোহিঙ্গা অপহরণ, একজন আটক সীমান্ত থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে মাদক, ফরিদের মাদক সাম্রাজ্যে আতঙ্কিত বালুখালীবাসী বেগমগঞ্জে মফিজ উল্যা মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত লক্ষ্মীপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার। শক্তিশালী গণমাধ্যম ছাড়া সুশাসন সম্ভব নয়, রামগঞ্জে হাত পাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন নারায়ণগঞ্জের পাচঁটি নির্বাচন আসনে ৪৭ জন কে চূড়ান্ত প্রার্থী ঘোষণা। ধানের শীষের জন্য অনেক সাথী আত্মাহুতি দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন: প্রতীক পেয়ে আবেগাপ্লুত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পাইকগাছায় জেলা সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি নির্বাচনকালীন সাংবাদিকতা নিয়ে কক্সবাজারে পিআইবির দুই দিনের প্রশিক্ষণ শুরু বায়েজিদে পুলিশের ড্রাইভার পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে রাতারাতি কোটিপতি টুকু কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ বালিজুরী রেঞ্জে মানুষ–হাতি দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক সভা

দীর্ঘ প্রতীক্ষার অবসান: সাতকানিয়া-লোহাগাড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

  • Reporter Name
  • আপডেট সময় : 11:53:14 pm, Thursday, 8 January 2026
  • 21 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া-লোহাগাড়া জনপদের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে বাস্তবায়িত হলো। চট্টগ্রাম মহানগর থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থানান্তর হয়ে এখন সাতকানিয়া সদরে অবস্থিত চৌকি আদালতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ফলে স্বাধীনতার ৫৪ বছর পর এই জনপদের মানুষের বহু প্রতীক্ষিত দাবি পূরণ হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৪ এর সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এ সিদ্ধান্তের ফলে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার হাজার হাজার মানুষকে আর বিচারিক কাজে চট্টগ্রাম শহরে যাতায়াতের ভোগান্তি পোহাতে হবে না। স্থানীয়ভাবে বিচারিক সেবা পাওয়ায় সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি আইনজীবী এডভোকেট হাফিজুল ইসলাম মানিক বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর সাতকানিয়া-লোহাগাড়াবাসীর প্রাণের দাবি পূরণ হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। চট্টগ্রাম দক্ষিণ জেলার অবহেলিত সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের নয়নমণি মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ স্যার, মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, মাননীয় জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিন, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ সিরাজ স্যার এবং প্রফেসর সাঈদ আহসান খালিদ স্যারের প্রতি সাতকানিয়া আইনজীবী সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
সাতকানিয়া আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি আইনজীবী (জিপি) এডভোকেট রাশেদুল ইসলাম বলেন, এই এলাকার হাজার হাজার মানুষের কষ্টের কথা বিবেচনায় নেওয়া হয়নি। এই আদালত আরো আগেই এখানে আসা প্রয়োজন ছিল। বিগত স্বৈরাচার সরকার বিষয়টি উপেক্ষা করেছে। দেরিতে হলেও মাননীয় ধর্ম উপদেষ্টার আন্তরিক প্রচেষ্টা এবং মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সার্বিক সহযোগিতায় আজ আমরা সফল হয়েছি। তিনি আরও বলেন, বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমের ফলেই সাতকানিয়া ও লোহাগাড়ার জনগণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নিজেদের দোরগোড়ায় পেয়েছে, যা সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব করবে।
এদিকে সাতকানিয়া চৌকি আদালতের আইনজীবী এডভোকেট শাহাদাত হোসাইন হিরু বলেন, “জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এখন সাতকানিয়া সদরে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। সাতকানিয়া আইনজীবী সমিতির পক্ষ থেকে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট সবাইকেকে ধন্যবাদ জানাচ্ছি।
স্থানীয় জনগণও এই সিদ্ধান্তকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন। তাদের মতে, ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ হওয়ায় এই জনপদের সামাজিক ও প্রশাসনিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হলো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে মীর নাছির।

দীর্ঘ প্রতীক্ষার অবসান: সাতকানিয়া-লোহাগাড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

আপডেট সময় : 11:53:14 pm, Thursday, 8 January 2026