Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি ভবন-জনবল সংকটে অস্তিত্বের লড়াইয়ে মতলব পোস্ট অফিস পূর্বধলায় গোলাপ মিয়ার শুভেচ্ছা: জনগণের পাশে থেকে উন্নয়নের প্রত্যয় নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী, বিতরণ করা হলো স্যানিটারি ন্যাপকিন টাকা পেলেই দেওয়া হচ্ছে অনুমোদন : নগরীর যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ বসিক, হু হু করে বাড়ছে অটোরিকশা সিলেটে পিটারের ট্যালেন্ট হান্ট, স্বপ্নের মাঠে ডাক নতুন নারী ফুটবলারদের চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পাঁচবিবিতে শিক্ষার্থীদের বাইসাইকেল অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’ চাকসু আন্তঃহল ফুটবলে ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ রূপগঞ্জ পূর্বাচলের আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা রূপগঞ্জে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তিতাসে নতুন স্কুল ভবন নির্মাণের মালামাল চুরি- ডাকাতির অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:21:32 am, Monday, 2 December 2024
  • 165 বার পড়া হয়েছে

তিতাসে নতুন স্কুল ভবন নির্মাণের মালামাল চুরি- ডাকাতির অভিযোগ।।

তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
  
কুমিল্লার তিতাসে নতুন স্কুল ভবন নির্মাণের মালামাল চুরি ও ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহপুর শান্তির বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনে। একাধিক বার ওই ভবন নির্মাণ কাজের রড- সিমেন্ট-চরাজমিস্ত্রীদের যন্ত্রপাতি চুরি-ডাকাতির হওয়ায় বর্তমানে ওই ভবন নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে।জানা যায়-গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আ.লীগ সরকারের পতন ঘটে।
এরপরই রাজমিস্ত্রীদের মাথায় পিস্তল ঠেকিয়ে ওই ভবন নির্মাণ কাজের রড-সিমেন্টসহ রাজমিস্ত্রীদের যন্ত্রপাতি ডাকাতি করে নিয়ে গেছে কিছু চিহ্নিত সন্ত্রাসীরা এমন একটি পোস্ট নিজের ফেসবুক আইডি থেকে করেছেন মজিদপুর ইউপির চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার।তাঁর দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো-চুরি- ডাকাতি এবং সন্ত্রাসের কারণে বন্ধ আছে সাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন। ঠিকাদার ঠিকমতোই কাজ করে আসছিল প্রায় ৮০%কাজ শেষ পর্যায়ে- কিন্তু ৫ আগস্ট এর পর থেকে সাহপুর গ্রামের কিছু চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাদ ডাকাত যাদের নিত্যদিনের কাজই হচ্ছে চুরি ডাকাতি করে ইয়াবা সেবন করা।এই চিহ্নিত সন্ত্রাসী ডাকাতরা ৫ই আগস্ট এর পর থেকে এই সরকারি প্রতিষ্ঠানের মালামাল রড- সিমেন্ট রাজমিস্ত্রিদের যন্ত্রপাতি চারবার চুরি এবং একবার রাতে রাজমিস্ত্রি রিঙ্কুকে পিস্তল ঠেকিয়ে  সাটারিং এর মালামাল এবং রড সিমেন্ট নিয়ে যায়। ঠিকাদার অত্যন্ত দুঃখ প্রকাশ করে উপজেলা ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানিয়ে দিয়েছে এতবার চুরি করার পরেও যেহেতু কেউ কোনো পদক্ষেপ নেয় নাই আমি আর এই কাজ  করবো না।
সাহপুর গ্রামে আরেকটি নতুন ভবন হবে ছোট বাচ্চারা এই স্কুলে পড়াশোনা করবে এমন একটি প্রতিষ্ঠান থেকে এতবার চুরি হওয়ার পরেও সাহাপুর গ্রামের একটি মানুষও মুখ খুলে কিছু বলল না- যে কি কারণে স্কুলের কাজ বন্ধ আছে, বা আদৌ কবে এই প্রতিষ্ঠানের কাজ শেষ হবে। ঠিকাদার পরিষ্কার জানিয়ে দিয়েছে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার না হলে উনি আর কাজ করবে না।এব্যাপারে সাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসামৎ আফরোজা পারভীনের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন,হ্যাঁ চুরির ঘটনা সত্যিই- আমাদের স্কুল থেকেও সিসিটিভি হাঢডিক্সসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরির ঘটনার বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু-স্যার-কে অবহিত করেছি।
এবিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার মো.শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান- মালামাল চুরি হয়েছে- বিষয়টি আমাকে জানানোর পর তিতাস থানায় একটি চুরির মামলা করা হয় ঠিকাদারের পক্ষ থেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার

তিতাসে নতুন স্কুল ভবন নির্মাণের মালামাল চুরি- ডাকাতির অভিযোগ।।

আপডেট সময় : 11:21:32 am, Monday, 2 December 2024