Dhaka , Thursday, 19 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা? বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’ মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন টানা ৬ বার কমল স্বর্ণের দাম, ভরিতে কত জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ভুমি দস্যু ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার ঈদগাঁওয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল ও ভাড়া দেওয়ার অভিযোগ, উচ্ছেদে এক সপ্তাহের সময়সীমা দিনাজপুরের বিরলে বিজিবির অভিযানে ৪৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পুলিশের গাড়ি চুরি ! সাধারণ মানুষের গাড়ির নিরাপত্তা কোথায় ? ‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে রামুর কাউয়ারখোপে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২ রূপগঞ্জে দুই বাসে দুর্বৃত্তের আগুন পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারি সহ আটক ১২ রাজনগরে বৈধ কাগজপত্র ছাড়াই সার পরিবহন, ৪৫৮ বস্তাসহ ট্রাক ও চালক আটক ঈদগাঁওয়ে অবৈধ স’মিল ও ইটভাটায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার কলেজছাত্রী শরিফার জামিন দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ বিচ কার্নিভালের নামে ঝাউগাছ নিধনের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা নেত্রকোনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান লাল ধুলোয় ঢেকে গেছে মধুপুরের বাগবাড়ী-চাপড়ী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ তওবা করে আল্লাহর পথে ফিরে আসা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য: রামুতে আল্লামা আজহার মাদানী চট্রগ্রামে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের নিকট আশা’র কম্বল হস্তান্তর নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে গভীর রাতে আগুন, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে:- বেলায়েত হোসেন বুলু বরিশালসহ বিভাগের চার জেলায় যুবদলের আংশিক কমিটি : টাকার বিনিময়ে নেতৃত্ব বাছাইয়ের অভিযোগ আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান

তরুণ প্রজন্ম মেধাভিত্তিক ও পেশাদার আমলাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়- উপদেষ্টা নাহিদ ইসলাম

  • Reporter Name
  • আপডেট সময় : 08:53:16 pm, Sunday, 2 February 2025
  • 195 বার পড়া হয়েছে

তরুণ প্রজন্ম মেধাভিত্তিক ও পেশাদার আমলাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়- উপদেষ্টা নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, তরুণ প্রজন্ম মেধাভিত্তিক ও পেশাদার আমলাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। রবিবার -২রা ফেব্রুয়ারি- সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণে উপদেষ্টা এ কথা বলেন।

আমলাতন্ত্রের সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন সময় আমলাতন্ত্রকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি প্রদান করা হয়েছে। যা খুবই দুঃখজনক। এ অবস্থা থেকে বের হয়ে আসার সময় এসেছে। এজন্য আমলাতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ প্রয়োজন।

নাহিদ ইসলাম বলেন, সরকারি চাকরিতে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হওয়া উচিত। এর পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মমূল্যায়ন পদ্ধতিরও সংস্কারের প্রয়োজন।

রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার রাষ্ট্রীয় সংস্কারের ভিত্তি তৈরি করতে চায়। এজন্য সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার কমিশনসমূহের প্রতিবেদন অনুযায়ী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে রাষ্ট্রের গুণগত পরিবর্তন হবে না।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করে তিনি বলেন, এই আন্দোলনে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের ওপর আস্থা রেখেই জনগণ ফ্যাসিবাদের বিপক্ষে মাঠে নেমেছে। তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে নবীন কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

তথ্য উপদেষ্টার সেশন পরিচালনার সময় বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান-সহ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই সেশনে ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণের ২২টি ক্যাডারের ৬০৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল

তরুণ প্রজন্ম মেধাভিত্তিক ও পেশাদার আমলাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়- উপদেষ্টা নাহিদ ইসলাম

আপডেট সময় : 08:53:16 pm, Sunday, 2 February 2025