Dhaka , Saturday, 17 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঈদগাঁও বাজারে ভোক্তা অধিকার অভিযান: কাপড়ের দোকানে ৩৬ হাজার টাকা জরিমানা একটি হারানো সংবাদ নলছিটিতে সুগন্ধা নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগের দাবিতে মানববন্ধন কাঁঠালিয়ার তালগাছিয়া পীর সাহেবের কবর জিয়ারত ও দোয়ার মধ্যে দিয়ে গোলাম আজম সৈকতের নির্বাচনের কার্যক্রম শুরু  ঠাকুরগাঁওয়ে লংকাবাংলা ফাউন্ডেশনের মানবিক উষ্ণতা: কম্বল পেল ৩০০ পরিবার নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু রূপগঞ্জে শারিরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার রূপগঞ্জে যৌথ বাহিনীর বিশাল অভিযান দেড় কোটি টাকার মাদকসহ আটক ৩ কালিয়াকৈরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শরীয়তপুরে জানাজার আগে ককটেল আতঙ্ক, স্ট্রোকে সাবেক ইউপি সদস্যের মৃত্যু তারুণ্যের পিঠা উৎসব শেষে মাঠ পরিচ্ছন্নতায় জেন-জি’র চমৎকার দৃষ্টান্ত আদিতমারীতে বসতঘরে র‍্যাবের হানা: বিপুল মাদকসহ নারী কারবারি গ্রেফতার বিচারহীনতার বিরুদ্ধে রাজপথে ইনকিলাব মঞ্চ, হাদি হত্যাকাণ্ডে প্রতিবাদ শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল ফেইসবুকে লাইভ করে চসিকের সৌন্দর্য বর্ধনের অবকাঠামো ভাংচুর ভোটের গাড়ি সুপার ক্যারাভান উদ্বোধন গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে চট্টগ্রামে বিশেষ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত জেলা-উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক কক্সবাজারের জাহাঙ্গির আলম শরীয়তপুরে কাবিখা কাবিটা প্রকল্পে লুটপাট, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি রামুর ফতেখাঁরকুলের ইয়াবাডন আবদুল্লাহ ইয়াবাসহ গ্রেফতার। কিশোরগঞ্জে ছাত্রাবাস থেকে নিখোঁজ ৯ম শ্রেণির শিক্ষার্থী নোওয়াফ, থানায় জিডি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাঁচবিবিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা তদারকি জোরদার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে আমীর খসরু মাহমুদ চৌধুরী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পুনরায় বিক্ষোভ নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ   জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষের। টাঙ্গাইলের মধুপুর শালবনে লাল সোনা  নোয়াখালীতে ব্যবসায়ীর জায়গা দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ গাজীপুরে মুক্তিযোদ্ধা দলের সভাপতি যোগ দিলেন জামায়াতে হিলিতে প্রকাশ্যে ধূমপানের দায়ে জরিমানা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট সময় : 01:57:23 pm, Saturday, 10 January 2026
  • 31 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী,

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্তে তার প্রার্থিতা পুনর্বহাল করা হয়।
এর আগে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তবে সেই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে শুনানির প্রথম দিনেই তিনি মনোনয়ন ফিরে পান।
উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তাসনিম জারার প্রার্থিতা বাতিল ঘোষণা করে। ওই সময় তিনি ইসিতে আপিল করার কথা জানান এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করেন।
এর আগে তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্বতন্ত্রভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে বলতে চাই—আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছি। বাস্তব প্রেক্ষাপটে কোনো দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
প্রসঙ্গত, রিটার্নিং কর্মকর্তার দেওয়া প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত মোট ৭০টি আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার পর্যন্ত ৭২৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন করেন। এর মধ্যে পরবর্তীতে ৭৮ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে চূড়ান্তভাবে ৬৪৫ জন প্রার্থীর আপিল নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আপিল আবেদনের শুনানি চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর প্রতীক চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঈদগাঁও বাজারে ভোক্তা অধিকার অভিযান: কাপড়ের দোকানে ৩৬ হাজার টাকা জরিমানা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেট সময় : 01:57:23 pm, Saturday, 10 January 2026