Dhaka , Monday, 15 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

ঢাকা-রূপগঞ্জ-কালিগঞ্জ সড়ক নির্মাণের কাজ এগিয়ে চলছে

  • Reporter Name
  • আপডেট সময় : 08:07:15 pm, Tuesday, 18 April 2023
  • 77 বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

ঢাকা-রূপগঞ্জ-কালিগঞ্জ সড়কের রূপগঞ্জ অংশের শিমুলিয়া পর্যন্ত সাড়ে দশ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এই সড়ক ১৮ ফুট প্রস্থে পাকাকরণ ও ৬ ফুট প্রস্থে মাটি ভরাট কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ কোটি টাকা। বৃহত্তর ঢাকা উন্নয়ন প্রকল্প-৪ (জিডিপি-৪) এর অধীনে সড়কটি নির্মাণ করা হচ্ছে। চলতি বছর আগষ্ট মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও জুন মাসের মধ্যে এ সড়কের নির্মাণ কাজ সমাপ্তি হবে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের অনুরোধে ক্ষতিপূরণ, ভর্তুকি কিংবা ক্ষতিপূরণ বিলের টাকা না পেয়েও রাস্তার দুই দিকের দোকানপাট, ঘরবাড়ির মালিকরা নিজেদের ইচ্ছায় তা সরিয়ে নিয়ে যাচ্ছেন। ভূমি হুকুমদখল ছাড়াই সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে। তাতে জমির মালিকরাও খুশি।
রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, এছাড়া এলজিইডির অধীনে রূপগঞ্জের শিমুলিয়া-ফজুরবাড়ি-বাগবের-ইছাপুরা পর্যন্ত সড়ক নির্মাণ কাজ আগামী মে মাসে শুরু হবে। এ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮৫ কোটি টাকা। সড়কটি নির্মাণ হলে রূপগঞ্জের আর বড় কোন সড়ক পাকাকরণের বাইরে থাকবে না বলে তিনি দাবি করেন।
হাবিবনগর এলাকাার আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ বলেন, রূপগঞ্জ-ডেমরা সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। দেশ স্বাধীনের পর এ সড়কটি কখনো চলাচলের উপযোগী হয়ে উঠেনি। সামান্য বৃষ্টিতে রাস্তায় হাঁটু সমান পানি জমে থাকে। রাস্তার স্থানে স্থানে বড় বড় গর্ত। সেই গর্তে গাড়ি উল্টে যাত্রীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। গত ৫/৬ বছর ধরে রাস্তাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। রূপগঞ্জের শিমুলিয়া, ব্রাহ্মণখালী, গোবিন্দপুর, মধুখালী, সুলপিনা, হাটাবো, কাজীরবাগ, বেলদী, দেবই, জাঙ্গীর, পিতলগঞ্জ, হারিন্দা, কুদুর মার্কেট, ভিংরাবো, সাহাপুর, মুশরি ও রূপগঞ্জসহ আশপাশের শতাধিক গ্রামের মানুষ এ সড়কে প্রতিনিয়ত যাতায়াত করে।
রূপগঞ্জের পিতলগঞ্জ গ্রামের ওবায়দুল মজিদ জুয়েল বলেন, দীর্ঘদিন প্রতিক্ষার পর সড়কের নির্মাণ কাজ চলছে। সড়কের নির্মাণ কাজ শেষ হলে এলাকার সার্বিক উন্নয়ন হবে বলে আমার বিশ্বাস।
রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি জোড়াতালি দিয়ে চলছিল। আমিও বেশ ক’বার ব্যক্তিগত তহবিল থেকে রাস্তাটি সংস্কার করেছি। এবার সড়ক নির্মাণে এলাকাবাসী সার্বিক সহযোগিতা করছে। সড়কের সীমানায় নির্মাণ করা ঘরবাড়ি, দোকানপাট কোনরকম ক্ষতিপূরণ ছাড়াই নিজেদের উদ্যোগে সরিয়ে নিয়ে যাচ্ছে। সড়কটি নির্মাণ হলে গাজীপুর, নরসিংদী ও ঢাকার সঙ্গে রূপগঞ্জবাসীর স্থল যোগাযোগ আরো একধাপ এগিয়ে যাবে।
কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী বলেন, বহু আবেদন নিবেদনের পর সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে। আওয়ামীলীগ উন্নয়নের সরকার। যোগাযোগ ব্যবস্থায় তাকালেই তা প্রমাণ হয়।
সড়ক নির্মাণকারী হাবিব, রাকিব ও আসিফ যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক নির্মাণ কাজ করছেন। এ প্রতিষ্ঠানের অংশীদার আবুল কালাম আজাদ বলেন, সড়কের নির্মাণ কাজ দ্রæত এগিয়ে চলছে। নির্ধারিত জুন মাসের আগেই তা সম্পন্ন করা হবে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, এলাকাবাসীর সার্বিক উন্নয়নে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। রাস্তাটির নির্মাণ কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থায় রূপগঞ্জ আরো একধাপ এগিয়ে যাবে

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

ঢাকা-রূপগঞ্জ-কালিগঞ্জ সড়ক নির্মাণের কাজ এগিয়ে চলছে

আপডেট সময় : 08:07:15 pm, Tuesday, 18 April 2023