Dhaka , Monday, 9 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ‎রামগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ সেতু নির্মাণ লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির বিশেষ অভিযান: ৩ মাদককারবারী আটকসহ বিপুল মাদক জব্দ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর সাথে মধুপুরে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত খুলনা জেলা পুলিশের নির্বাচনী ব্রিফিং; সততা ও নিরপেক্ষতার বার্তা দিলেন পুলিশ সুপার ২৬ বছরের সাহিত্যযাত্রা: পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের রজত জয়ন্তী উদযাপন চট্টগ্রাম বন্দরের ধর্মঘটের প্রতি সর্বাত্মক সমর্থন : পেশাজীবী নেতৃবৃন্দ নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের আবেগ নয় বিবেককে কাজে লাগিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের সম্প্রীতির ডাক: একটি হাত ‘হিন্দু’, অন্যটি ‘মুসলিম’- ব্যারিস্টার কায়সার কামাল সকল ধর্মের অনুসারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকার; মাওঃ আবুল কালাম আজাদ ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি

ডব্লিউএফপির প্রকল্পে বদলাচ্ছে পাইকগাছার যোগাযোগ ব্যবস্থা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:51:30 pm, Monday, 26 January 2026
  • 16 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর অর্থায়নে এবং উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসছে। দুর্গম ও দুর্যোগপ্রবণ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম।
২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন “দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি” শীর্ষক প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলায় প্রায় ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে।

এরই অংশ হিসেবে সোলাদানা ইউনিয়নে প্রায় সোয়া ১ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ৬৫০ মিটার দৈর্ঘ্যের দুটি গুরুত্বপূর্ণ মাটির সড়ক উন্নয়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় আমুরকাটা বাজার থেকে দীঘা পর্যন্ত প্রায় ২ দশমিক ৪২ কিলোমিটার সড়কের কাজ ইতোমধ্যে ৮৭ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া সোলাদানা বাজার থেকে খেয়াঘাট পর্যন্ত ২৩০ মিটার সড়কের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে।

এদিকে সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী-এর নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল ও জাহাঙ্গীর আলম, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মো. ইমরান হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সংশ্লিষ্টরা জানান, এসব সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন হলে সোলাদানা, লতা ও দেলুটি ইউনিয়নের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি নদী পারাপার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ এবং গ্রামীণ অর্থনীতিতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে।

দীর্ঘদিন ধরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই এলাকার মানুষের কাছে ডব্লিউএফপি ও সুশীলনের এই উদ্যোগ নতুন আশার আলো হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি

ডব্লিউএফপির প্রকল্পে বদলাচ্ছে পাইকগাছার যোগাযোগ ব্যবস্থা

আপডেট সময় : 07:51:30 pm, Monday, 26 January 2026