Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার চসিক মেয়র শাহাদাত হোসেনের দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা কমে স্বস্তি ফিরেছে নগরীতে রাজনগরে বন্যায় প্লাবিত দুই গ্রাম, দুর্ভোগে মানুষ চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ বারবার স্থগিত চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী ভাগ্য কোন পথে? গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ

ডজন মামলার আসামি সাজাপ্রাপ্ত হারুন ঘুরছে প্রকাশ্যে

  • Reporter Name
  • আপডেট সময় : 04:33:28 pm, Tuesday, 21 March 2023
  • 82 বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি।।

ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকার ডজন মামলার আসামি হারুন ওরফে বডিবিল্ডার হারুন প্রকাশ্যে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। একাধিক মামলায় সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ এই আসামি ও তার চক্রের সদস্যদের নানামুখি ষড়যন্ত্র ও অত্যাচারে অতিষ্ঠ সংসদ সদস্য, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ। হারুন ও তার অপরাধ চক্রের একাধিক সদস্য বেশ ক’বার গ্রেফতার হলেও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে আবারো শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা।

জানা যায়, হারুনর রশিদ ওরফে বডিবিল্ডার হারুনের বাড়ি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। সে ওই এলাকার সর্দারনীপাড়ার মৃত সিদ্দিক আহমদ ও মৃত রহিমা বেগমের পুত্র। তার নানাবাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মিয়ানমার সীমান্তে।

সূত্রে জানা যায়, মিয়ানমার সীমান্ত এলাকায় নানাবাড়ি হওয়ার সুযোগে বডিবিল্ডার হারুন ইয়াবা ট্যাবলেট পাচারসহ বিভিন্ন মাদক ব্যবসায় জড়িয়ে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হারুন ও তার সহযোগীদের বিরুদ্ধে নাশকতার মামলাসহ বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে ডিএমপি’র মতিঝিল থানার মামলায় (নং- ৩৩ (১)২১) ৪ বছরের কারাদন্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব প্রয়াত জয়নাল আবেদিন বীর বিক্রম, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী ও চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার চালানোর অভিযোগে সিএমপি’র কোতোয়ালি থানায় মামলা (৭০/১৭) হয় হারুনের বিরুদ্ধে। আইসিটি আইনের ওই মামলার ৫৭ ধারায় ১০ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত।

এছাড়াও বডিবিল্ডার হারুনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি (মামলা নং- ৬/০৫), সাতকানিয়া থানায় একটি (মামলা নং- ৩০/১৭) ও লোহাগাড়া থানায় ৫টি মামলা ( নং- ১৯/১৭, ২৩/১৭, ২৪/১৭, ৪৩/১৭ ও ৪ /১৪) রয়েছে। এগুলো ছাড়াও বিস্ফোরকদ্রব্য ও মাদকদ্রব্যের একাধিক মামলা রয়েছে কক্সবাজারের সীমান্তের থানাগুলোতে। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি জানিয়েছে।

হারুনের নিজের এলাকা লোহাগাড়ায় খবর নিয়ে জানা গেছে, একসময়ের শিবির ক্যাডার হারুনের পুরো পরিবার ইয়াবাসহ অন্যান্য মাদক কারবারে জড়িত। তার ভাই মৌলভি দেলোয়ার জামায়াতের রাজনীতির সাথে জড়িত ও নাশকতা মামলার আসামি। লোহাগাড়া উপজেলা ছাড়াও কক্সবাজারের চকরিয়া, চট্টগ্রামের বাঁশখালি, সাতকানিয়া, পটিয়া ও নগরীর কোতোয়ালি থানায় বেশ ক’টি সাধারণ ডায়েরি (জিডি) ও একাধিক মামলা রয়েছে। এছাড়া মামলা রয়েছে রাজধানীর মতিঝিল এবং কোতোয়ালি থানায়ও। ২০০৫ সালে সরকারি বনাঞ্চলের কাঠচুরির অভিযোগে বন আইনের মামলা দিয়ে শুরু হয় দেলোয়ারের অপরাধ জগতে পা বাড়ানো। এরপর নাশকতা ছাড়াও বিভিন্ন অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, কথিত বডিবিল্ডার হারুন একজন চিহ্নিত প্রতারক ও ডাকাত দলের সক্রিয় সদস্য। সরকারি কর্মকর্তা-কর্মচারীর ওপর আক্রমণকারী, বিভিন্ন জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎকারী ও মাদকদ্রব্য কেনাবেচার একজন স্থানীয় গডফাদার। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলোর কিছু তদন্তাধীন ও বেশ ক’টা বিচারাধীন আছে। ২০১৭ সালের মে মাসে চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ হারুনকে গ্রেপ্তার করতে গেলে তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে ২০১৭ সালের আগস্ট মাসে লোহাগাড়া থানার পুলিশ হারুন ও তার সহযোগীদের গ্রেপ্তারে সক্ষম হয়। এবিষয়ে উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে ডাকাতি মামলা দায়ের করেন। মামলাটির এজাহারে এসআই মফিজ বলেন- আসামীগণ স্বীকার করেছেন যে, তারা আধুনগর সর্দারনী পাড়ার হারুন ওরফে বডি বিল্ডার হারুন, তার ভাই দেলোয়ার ও হেলালসহ অন্যরা রাত্রিকালীন খাওয়া-দাওয়া করে কোথায় ডাকাতি করা যায় তার পরিকল্পনা শেষে ডাকাতি করার উদ্দেশ্যে লোহাগাড়া থানাধীন বড়হাতিয়া মগদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের পূর্ব পাশে জমায়েত হয়। জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, পলাতক আসামি বডিবিল্ডার হারুন ও মিজানুর রহমান চট্টগ্রাম জেলার বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়াসহ বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে।

শিবির ক্যাডার হারুন এতোটাই দুর্ধর্ষ যে, প্রধানমন্ত্রীর তৎকালীন সামরিক সচিব জয়নাল আবেদিন বীরবিক্রম, স্থানীয় সংসদ সদস্য ড. আবুরেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য আনোয়ার কামালের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের দুঃসাহস দেখায়। এবিষয়ে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলার বাদী, লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু এজাহারে উল্লেখ করেন- বিবাদীগণ প্রধানমন্ত্রীর সামরিক সচিব, সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মিথ্যা, অশ্লীল, মানহানিকর, কুরুচিপূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট, ফেসবুক ও ইলেকট্রনিক বিন্যাস প্রকাশ ও সম্প্রচার করার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও মানহানি করেছে।

জানা গেছে, হারুন ও তার সহযোগীরা ২০১৭ সালেই চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার তৎকালীন ওসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু করে। এ ঘটনায় সেসময় ওই থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারে এসআই মো. জাকির শিকদার উল্লেখ করেন, আসামিরা সামাজিক যোগযোগ মাধ্যমে ফেইসবুকে মিথ্যা, অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করে অফিসার ইনচার্জ লোহাগাড়া থানা তথা বাংলাদেশ পুলিশের সম্মানহানি করেছে। আসামীরা ফেসবুকের বিভিন্ন আইডি থেকে প্রতিনিয়ত অশালীন, মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ (২) ধারার অপরাধ করায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

২০১৭ সালের আরেকটি মামলার বাদী পুলিশের এসআই মো. হেলাল খানের এজাহারের বর্ণনা থেকে জানা যায়, আনুমানিক ২টা ১৫ মিনিটের সময় বাড়িতে গিয়ে উপস্থিত হলে আসামি দেলোয়ার হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পলায়নকালে আমাদের ওপর বল প্রয়োগসহ এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে আসামীরা পুলিশের উপর দেশীয় বিভিন্ন অস্ত্রসহ আক্রমণ চালায়। সেসময় হারুনের হকিস্টিকের আঘাতে এসআই মো. ফখরুল ইসলামের বাম পায়ে প্রচন্ড আঘাত ও হাড় ভেঙ্গে যায়।

সন্ত্রসী হারুন ও তার সহযোগীরা বছর দুয়েক ধরে কক্সবাজার-চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠানকে টার্গেট করে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল করা শুরু করে। এমনই একটি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ওই শিল্প প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকা আত্মসাৎ করার পর হারুনুর রশিদ শিল্পপ্রতিষ্ঠানটির পরিচালকদের নানাভাবে হুমকি দেন এবং আরো ২ কোটি টাকা দাবি করেন। এই ঘটনার পর হারুন পুলিশের হাতে গ্রেপ্তার হন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, হারুনের বিরুদ্ধে আদালতের পাঠানো গ্রেফতারী পরোয়ারা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন

ডজন মামলার আসামি সাজাপ্রাপ্ত হারুন ঘুরছে প্রকাশ্যে

আপডেট সময় : 04:33:28 pm, Tuesday, 21 March 2023