Dhaka , Wednesday, 9 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন ” মানিকগঞ্জে অতিরিক্ত সার ক্রয়ে বাধ্য করায় কৃষকের আক্ষেপ লালমনিরহাটে সমবায় সমিতির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেফতার; দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার শিশুদের পেটে ইয়াবা পাচার: চট্টগ্রামে মূলহোতা আটক, ৬,৬১৫ পিস ইয়াবা উদ্ধার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঁধনের উপর হামলাকারী মনিরুলের গ্রামের বাড়ি তালা বদ্ধ পলাতক পরিবার। CHAYANAGAR RAILWAY STATION হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রথমবার গুর উৎপাদনে সফল কৃষিবিদ ড. মোঃ শামসুর রহমান

  • Reporter Name
  • আপডেট সময় : 08:50:35 pm, Saturday, 3 January 2026
  • 84 বার পড়া হয়েছে

নয়ন হোসেন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় এই প্রথমবারের মতো আখ উৎপাদন থেকে গুর তৈরি করে সাফল্যের নজির গড়েছেন কৃষিবিদ ড. মোঃ শামসুর রহমান। উপজেলার জাঙ্গিপাড়া এলাকায় নিজ উদ্যোগে আখ চাষ করে সেখান থেকে মানসম্মত গুর উৎপাদনে সক্ষম হন তিনি। এ কাজে তার পাশে সার্বক্ষণিক সহযোগিতা করেন তার ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই হরিপুর অঞ্চলে ধান, গম, ভুট্টা ও সরিষার মতো ফসলের চাষ হলেও আখ চাষ ও গুর উৎপাদন ছিল প্রায় অনুপস্থিত। কৃষিবিদ ড. মোঃ শামসুর রহমান আধুনিক কৃষি জ্ঞান ও গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরীক্ষামূলকভাবে আখ চাষ শুরু করেন। সফল ফলনের পর তিনি নিজ উদ্যোগে ঐতিহ্যবাহী পদ্ধতিতে আখ ভাঙিয়ে রস সংগ্রহ করে গুর প্রস্তুত করেন।
ড. মোঃ শামসুর রহমান জানান, “হরিপুরের মাটি ও আবহাওয়া আখ চাষের জন্য উপযোগী। পরিকল্পিতভাবে চাষ করলে এখানে বাণিজ্যিকভাবে গুর উৎপাদনের বড় সম্ভাবনা রয়েছে। আমার এই উদ্যোগ মূলত স্থানীয় কৃষকদের নতুন একটি লাভজনক ফসলের দিকে আগ্রহী করে তোলার জন্য।”
তিনি আরও বলেন, গুর তৈরির পুরো প্রক্রিয়ায় কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়নি। ফলে এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত। ভবিষ্যতে আখ চাষের পরিমাণ বাড়িয়ে স্থানীয় বাজারের পাশাপাশি জেলার বাইরেও গুর সরবরাহের পরিকল্পনা রয়েছে।
ড. শামসুর রহমানের ছোট ভাই বলেন, “ভাইয়ের উদ্যোগে পাশে থাকতে পেরে ভালো লাগছে। শুরুতে চ্যালেঞ্জ থাকলেও সঠিক পরিচর্যা ও পরিশ্রমের ফলে আমরা সফল হয়েছি।”
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল। তারা মনে করছেন, হরিপুরে আখ চাষ ও গুর উৎপাদন সম্প্রসারিত হলে কৃষকদের আয় বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং ঐতিহ্যবাহী গুর শিল্প নতুনভাবে পুনর্জীবিত হবে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ও বেসরকারি সহায়তা পেলে হরিপুরে আখ ও গুর উৎপাদন একটি সম্ভাবনাময় কৃষিখাতে পরিণত হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রথমবার গুর উৎপাদনে সফল কৃষিবিদ ড. মোঃ শামসুর রহমান

আপডেট সময় : 08:50:35 pm, Saturday, 3 January 2026