Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম? ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’ ‘হাসিনাকেও আমরা মাফ করব না’ রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই আবারও ভাঙনের ঝুঁকিতে বরিশাল: কীর্তনখোলা তীরের সাতানি ও নয়ানি জুড়ে আতঙ্ক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ককসবাজার রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:27:29 pm, Thursday, 14 November 2024
  • 205 বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ।।

জসীমউদ্দীন ইতি

ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা কলেজ চত্বরে এই কর্মসূচি করেন।

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কলেজের প্রশাসনিক ভবনের সামনে আসার পর বিভিন্ন স্লোগান দেওয়া হয়। স্লোগানে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। একদফা এক দাবি অধ্যক্ষের পদত্যাগ।

বিক্ষোভ মিছিলে এসে কলেজের পক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রভাষক কামাল উদ্দীন- মোস্তাফিজুর রহমান ও সহকারী অধ্যাপক শাহাজাহান আলী। এ সময় শিক্ষার্থীদের উদ্দ্যেশে সহকারী অধ্যাপক শাহাজাহান আলী বলেন- তোমাদের দাবিগুলো লিখিত আকারে দাও। দাবী নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

বিক্ষোভ কর্মসূচির সময় শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন- কলেজে বহিরাগতরা চলাফেরা করে- ছাত্রীদের বিরক্ত করে। বিভিন্নভাবে হয়রানি করে। কলেজ চত্বরে মাদক সেবন হয়। পরীক্ষার ফি বেশি নেওয়া হয়। কলেজের কক্ষগুলো ঠিকমতো পরিস্কার করা হয় না। অধ্যক্ষ নিয়মিত অফিস করে না। তিনি কখনো শ্রেনি কক্ষগুলোতে পরির্দশনে যান না। এমন অনেক অভিযোগ তুলে শিক্ষার্থীরা বলেন- তিনি একজন ব্যর্থ অধ্যক্ষ। তাঁকে দিয়ে এতবড় একটি কলেজ পরিচালনা করা সম্ভব নয়। তাই আমরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।

শিক্ষার্থী হামিম রানা বলেন- কলেজটি কে নিয়ন্ত্রন করছে। অধ্যক্ষ না অন্য কেউ, তা বুঝতে পারছি না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান- বাইরে থেকে একজন ছেলে এসে তাঁকে বিরক্ত করেছেন। তিনি এ বিষয় কলেজ কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কলেজের ছাত্রনেতা আতিকুর রহমান আতিক বলেন, কলেজে আজ মিছিল হলো, মিছিল শেষে শিক্ষক প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি নিয়ে একটি পত্র অধ্যক্ষকে দেওয়া হলো। এ দাবিগুলো পূরণে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়। তাহলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।

এবিষয়ে কলেজ অধ্যক্ষ জাকির হোসেন হেলাল মুঠো ফোনে জানান, কলেজের সিসি ক্যামরা লাগানোর জন্য় শিক্ষার্থীরা মিছিল করেছে। আরও বিষয় থাকতে পারে আপনার সাথে পরে কথা হবে বলে ফোন রাখেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

ঠাকুরগাঁওয়ের ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ।।

আপডেট সময় : 02:27:29 pm, Thursday, 14 November 2024