Dhaka , Monday, 9 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত লাইসেন্স ছাড়া ব্যবসা; পাইকগাছায় ৪ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৭; মাদকের ঘটনায় ৫ জনের ৪ জনের কারাদণ্ড পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রূপগঞ্জে সরকারি জমি আবাসন প্রকল্পের নামে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিবাদ্যে দুর্গাপুরে সমবায় দিবস পালিত সাম্যবাদের বার্তা ছড়িয়ে দুর্গাপুরে ১০৯তম অক্টোবর বিপ্লব পালিত নতুন রূপে সাজবে খেজুরতলা-পতেঙ্গা সমুদ্র সৈকত সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায়কে আরও ভূমিকা রাখতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী চিকিৎসাসেবার উন্নয়নে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ রামু রাজারকুল আজিজুল উলুমের ৫৩তম বার্ষিক সভা সফল করতে প্রাক্তন ছাত্র পরিষদের পরামর্শ সভা অনুষ্ঠিত একমুঠো সততার দাম চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও প্রবাসীর মৃত্যু, আহত ৪ ইসলামী রাজনীতির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নতুন করে তুলে ধরতে হবে – নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব ডা. ইলিয়াস খান কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ কক্সবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলার উদ্বোধন ত্রিশালে ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য খাদ্য তৈরি, জরিমানা ৫৫ হাজার টাকা ‎গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে শক্ত অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ

ঝালকাঠিতে পুলিশের বাঁধায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:21:32 am, Thursday, 1 February 2024
  • 251 বার পড়া হয়েছে

ঝালকাঠিতে পুলিশের বাঁধায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল।।

ঝালকাঠি প্রতিনিধি।।

বিতর্কিত শিক্ষাকারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেয়ার পায়তারার প্রতিবাদ সহ অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে ঝালকাঠি ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে রূপ নিলো মানববন্ধনে। 

বুধবার-৩১ জানুয়ারী-বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা। মিছিলটি ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হওয়ার কথা থাকলেও পুলিশ-প্রশাসনিক বাঁধার কারণে বিক্ষোভকারীরা মিছিলটি বন্ধ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন আকারে সমাবেশ করেন।

ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ আরিফ বিল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি মোঃ শাখাওয়াত হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা  ইব্রাহীম আল হাদী, ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সহ সভাপতি ছাত্রনেতা মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, দেশের শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতি এখন আর এই দেশ থেকে নিয়ন্ত্রণ হয় না। দেশের সবকিছুই নিয়ন্ত্রণ হয় পার্শ্ববর্তী দেশ থেকে। একতরফা নির্বাচন বাতিল এবং বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। এছাড়া ট্রান্সজেন্ডার ইস্যু প্রোমটকারীদের শাস্তির আওতায় আনতে হবে। সমকামিতাকে বৈধতা দেয়ার পায়তারা বন্ধ করতে হবে। অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানান তারা।

এসময় ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা, উপজেলা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এবিষয়ে ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমাদের আয়োজন ছিলো বিক্ষোভ মিছিল করার, পুলিশ প্রসাশনের বাঁধার কারণে বাধ্য হয়ে মানববন্ধন আকারে সমাবেশ করতে হয়েছে। কেননা পুলিশের কথার বিরুদ্ধে গিয়ে মিছিল করতে গেলে তারা হামলা চালাবে নেতাকর্মীদের আটক করে জেলা বন্দি করতে পারে। তখন আমাদের কিছু করার থাকবে না। আমরা তো এই মুহূর্তে পুলিশের সাথে ঝামেলা করে পারবো না। তাই ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন আকারে সমাবেশ শেষ করতে হয়েছে। 

বাঁধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-মো. শহিদুল ইসলাম বলেন, কাউকে বাঁধা দেওয়া হয়নি। আমরা ডিউটির জন্য আইনশৃঙ্খলা রক্ষায় যতটুকু করা দরকার আমরা ততটুকুই করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

ঝালকাঠিতে পুলিশের বাঁধায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল।।

আপডেট সময় : 04:21:32 am, Thursday, 1 February 2024