Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

জেলা পরিষদ নির্বাচন – বরিশাল বিভাগে নারীসহ ৪ নতুন মুখ প্রতিদ্ব›দ্বী নেই

  • Reporter Name
  • আপডেট সময় : 07:59:36 pm, Thursday, 15 September 2022
  • 227 বার পড়া হয়েছে

জেলা পরিষদ নির্বাচন - বরিশাল বিভাগে নারীসহ ৪ নতুন মুখ প্রতিদ্ব›দ্বী নেই

মনির হোসেন,বরিশাল ব্যুরো ।।

আগামী জেলা পরিষদ নির্বাচনে বরিশাল বিভাগে অংশ নিচ্ছে না বিএনপি, জাতীয় পার্টিও দিচ্ছে না প্রার্থী। বিভাগের ৬ জেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নেই। ফলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যারা পেয়েছেন তারাই যে বসতে যাচ্ছেন জেলা চেয়ারম্যান পদে সেটা মোটামুটি নিশ্চিত। এক্ষেত্রে শেষ পর্যন্ত এই ৬ জেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হবে কিনা তা নিয়েই সৃষ্টি হয়েছে প্রশ্নের।

এদিকে বিভাগের ৬ জেলার মধ্যে ভোলা ও পটুয়াখালী বাদে বাকী চার জেলা বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনায় নতুনদের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এর মধ্যে একমাত্র নারী প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে পিরোজপুরে।

সূত্রমতে, ভোলা জেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু। পটুয়াখালীতে মনোনয়ন পেয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান মোহন মিয়া।

বরিশালে সাবেক চেয়ারম্যান খাল আলতাফ হোসেন ভুলুর পরিবতে দলীয় মনোয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ আদালতের সরকারি কৌশলী (পিপি) এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেন।

ঝালকাঠিতে সদ্য বিদায়ী চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলমের পরিবর্তে দলীয় মনোনয়ন পেয়েছেনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

বরগুনায় সাবেক জেলা পরিষদের প্রশাসক মো. জাহাঙ্গীর কবীর এর পরিবর্তে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির।

পিরোজপুরের সাবেক জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এর পরিবর্তে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে পৌর আ.লীগের সদস্য ও নারীনেত্রী সালমা রহমান ওরফে হ্যাপীকে।

জানা গেছে, বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ আদালতের সরকারি কৌশলী (পিপি) এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেন। চেয়ারম্যান পদে দলের মনোনয়ন চেয়ে আওয়ামী লীগের আরো ৫ নেতা আবেদন করেছিলেন। এরা হলেন, বর্তমান জেলা পরিষদ প্রশাসক মো. মইদুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু, দলের মহানগর সহ-সভাপতি ভিপি আনোয়ার হোসাইন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিসুর রহমান ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেতা দেলোয়ার হোসেন দিলু।

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান মোহন মিয়া। তাঁর সাথে মনোনয়ন লড়াইয়ে অংশ নিয়েছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম আলমগীর মিঞা, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধ মরহুম মোঃ জয়নাল আবেদীনের সন্ত্মান মোঃ তসলিম সিকদার, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সৈয়দ মোহাম্মদ বাবুর (বাবুল) সহ মোট ১৬ জন।
ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এবারের জেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পাঁচ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য বিদায়ী জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটির সাবেক উপজেলা চেয়ারম্যান জি.কে মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও আওয়ামী লীগ নেতা ফয়জুর রব আজাদ।

বরগুনা জেলা পরিষদে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির। বরগুনা জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের প্রশাসক মো. জাহাঙ্গীর কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র অ্যাডভোকেট মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট জিয়া উদ্দিন হিমু, সাবেক সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মোতালেব মিয়া ও আওয়ামী লীগ নেতা মো. জামাল হোসেন বিশ্বাস।

পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সদস্য ও নারীনেত্রী সালমা রহমান ওরফে হ্যাপী। সারা দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে দলের একমাত্র নারী প্রার্থী তিনি। তার সাথে দলীয় মনোনয়ন প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন পিরোজপুরের সাবেক জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, নেছারাবাদ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মনি, স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের সদস্য শামসুন্নাহার বেগম ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ আল মাসুদ দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দেন। এর মধ্যে সালমা রহমানকে চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হয়।

ভোলায় জেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু। এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা ও কৃষক লীগ নেতা মফিজুল ইসলাম দলীয় মনোনয়ন প্রার্থী ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

জেলা পরিষদ নির্বাচন – বরিশাল বিভাগে নারীসহ ৪ নতুন মুখ প্রতিদ্ব›দ্বী নেই

আপডেট সময় : 07:59:36 pm, Thursday, 15 September 2022