Dhaka , Friday, 20 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি নাসের রহমানের, বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রাজনগরে। ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় আইসিজের রায়ের পর নতুন আশায় রোহিঙ্গারা, চান নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট, বন্দিদের কল্যাণে দিলেন নানা নির্দেশনা বাসা থেকে তুলে নেওয়ার পর ‘পুলিশ হেফাজত থেকে পালানোর’ দাবি, সন্ধান নেই অন্তু বিশ্বাসের পুলিশ বলছে – চিকিৎসকের কাছে গেছে সে রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও বিক্ষোভ মধুপুরে দামপাড়া দারুল কোরআন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে একনেক সভায় দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ সোনারগাঁয়ে খড়বোঝাই ট্রাকে আগুন নারায়ণগঞ্জ আদালত চত্বরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, ১৭ জনের নাম উল্লেখ করে মামলা ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার

জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:33:44 am, Tuesday, 24 September 2024
  • 195 বার পড়া হয়েছে

জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ।।

মোঃ আসিফুজ্জামান আসিফ 
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
  
জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারসহ তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের -জাবি- শিক্ষার্থীরা। 

সোমবার -২৩ সেপ্টেম্বর- বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে ‘জুলাই গণহত্যা নিশ্চিত পরিষদ’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল সড়ক হয়ে প্রধান ফটক -ডেইরি গেইট- সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে বিকেল ৪টা ৬ মিনিট হতে ৪টা ২০মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা অবিলম্বে জুলাই গণহত্যার সঙ্গে জড়িত খুনি ও দোসরদের চিহ্নিত করে গঠনমূলক সরকারি মামলা- সারাদেশে যত খুনি ও খুনিদের দোসর রয়েছে আগামী ৭ দিনের মধ্যে তাদের গ্রেফতার ও আগামী ৩ মাসের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবার বিচার নিশ্চিতের দাবি জানায়।
বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম নাইমের সঞ্চালনায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়েব হোসেন বলেন- ‘জুলাই বিপ্লবের প্রায় দেড় মাস পার হয়ে গেলেও জুলাই গণহত্যায় জড়িত খুনিদের বিচারের দাবিতে আজকে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে । গত ১৫ জুলাই আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর যে হামলা করা হলো সেই ঘটনায় জড়িত কাউকে আমরা বিচারের আওতায় আনতে পারিনি- তারা ক্যাম্পাসে অবাধে ঘোরাফেরা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে একটা মব জাস্টিস হয়ে গেলো। এই দায় অর্ন্তবর্তীকালীন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওপরেও বর্তায়। শামীম মোল্লা তার জবানবন্দিতে একজনের নাম বলেছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা কোনো ধরনের গোষ্ঠীপ্রীতি মেনে নেব না। ১৫ জুলাই হামলায় যারা জড়িত ছিলো অনতিবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং একই সাথে পুরো জুলাই মাস ধরে বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যায় জড়তি সকল খুনি ও দোসরদের বিচার করতে হবে। যদি আমরা এই বিচার করতে না পারি তাহলে আমাদের জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটা নষ্ট হয়ে যাবে। 
মহাসড়ক অবরোধ চলাকালে নিহত আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির বলেন- আমার ছেলে মারা যাওয়ার দেড় মাস পার হলেও এখন পর্যন্ত বিচার পাইনি। যারা এই গণহত্যায় জড়িত ছিলো তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদের বিচার করা হচ্ছে না। বাংলাদেশের প্রশাসন আমাদের সাথে প্রহসন করছে। আমাদের সাভার অঞ্চলে অনেকে শহীদ হয়েছে এই আন্দোলনে কিন্তু এই অঞ্চলে কাউকে এখনও গ্রেফতার করা হয় নাই। আমাদের ছেলে হারানোর দুঃখ তো আছেই সাথে যুক্ত হয়েছে বিচার না পাওয়ার দুঃখ। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শেখ হাসিনাসহ এই গণহত্যায় যারা জড়িত ছিলো তাদের সকলকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে৷

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম

জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ।।

আপডেট সময় : 05:33:44 am, Tuesday, 24 September 2024