Dhaka , Saturday, 21 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ককসবাজার রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা: ৮ বছর পর পলাতক আসামি ফারুক গ্রেপ্তার ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি নাসের রহমানের, বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রাজনগরে। ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় আইসিজের রায়ের পর নতুন আশায় রোহিঙ্গারা, চান নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট, বন্দিদের কল্যাণে দিলেন নানা নির্দেশনা বাসা থেকে তুলে নেওয়ার পর ‘পুলিশ হেফাজত থেকে পালানোর’ দাবি, সন্ধান নেই অন্তু বিশ্বাসের পুলিশ বলছে – চিকিৎসকের কাছে গেছে সে রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও বিক্ষোভ মধুপুরে দামপাড়া দারুল কোরআন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে একনেক সভায় দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন

জমি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে নিজ সন্তানদের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:18:19 pm, Sunday, 6 April 2025
  • 222 বার পড়া হয়েছে

জমি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে নিজ সন্তানদের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুরে নিজ সন্তানদের বিরুদ্ধে জমি আত্মসাৎ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মাওলানা মো. আফছর উদ্দিন ফকির -৭৫-। তিনি উপজেলার কাপাসাটিয়া গ্রামের বাসিন্দা।
রবিবার দুপুরে দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।
মাওলানা আফছর উদ্দিন জানান, তার প্রথম স্ত্রীর ঘরে পাঁচ ছেলে ও দুই মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে তিন কন্যা সন্তান রয়েছে। অভিযোগে তিনি বলেন, প্রথম স্ত্রীর গর্ভজাত ছেলে মো. জামাল উদ্দিন, মো. শফিকুল ইসলাম, মো. বাদশা, মো. আবুল হোসন ও মো. আবু হানিফ দীর্ঘদিন ধরে পারিবারিক জমি আত্মসাতের চেষ্টায় লিপ্ত।
তিনি জানান, ২০১৯ সালে জমি দখল ও নির্যাতনের ঘটনায় তিনি মামলা দায়ের করেছিলেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে আপোষ হলেও, সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে ৩৯ শতাংশ জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন অভিযুক্ত সন্তানেরা।
মাওলানা আফছর উদ্দিন অভিযোগ করেন, তিনি যখন অসুস্থ অবস্থায় বাড়িতে শয্যাশায়ী ছিলেন, সেই সময় ছেলেরা তার কাছ থেকে মিথ্যা কথা বলে কাগজে স্বাক্ষর নেন। পরে জানতে পারেন, ওই কাগজের ভিত্তিতেই তারা জমি নিজেদের নামে রেজিস্ট্রি করিয়েছেন।
তিনি আরও বলেন, দ্বিতীয় স্ত্রীর নামে থাকা ২০ শতাংশ জমিও জোরপূর্বক দখল করে তাতে ঘর নির্মাণ করেছেন অভিযুক্তরা। এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এসব ঘটনার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং ইতোমধ্যে দুইবার স্ট্রোক করেছেন। অথচ অভিযুক্ত সন্তানরা তার চিকিৎসার কোনো ব্যবস্থা করেননি। দ্বিতীয় পক্ষের কন্যারাই তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার সন্তানরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, এলাকার কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। আমি বর্তমানে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমার জীবননাশ করতে পারে তারা।”
তিনি জমি ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

জমি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে নিজ সন্তানদের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

আপডেট সময় : 08:18:19 pm, Sunday, 6 April 2025