Dhaka , Friday, 23 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে মীর নাছির। নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি রাজাপুরে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ লালমনিরহাটে সমাজসেবিকা হাবিবা খাতুনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে:- সেনাবাহিনী প্রধান চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল নেত্রকোণার দুর্গাপুরে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণা শুরু নেত্রকোণার দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ পাইকগাছায় ওয়াবদা কেটে অবৈধ লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাণিজ্যে ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা বহুমুখীকরণে জোর দিচ্ছে সরকার ও বিশ্বব্যাংক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলিসহ একজন সক্রিয় সদস্য গ্রেফতার ‎নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু বিড়ি খাওয়া বক্তব্য দেওয়াতে জামাতের ২ কোটি ভোট বাড়ছে: ড. ফয়জুল হক  গাজীপুরে ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দিরে মহা নামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত অপহৃত কলেজছাত্রী উদ্ধার: র‍্যাবের জালে লালমনিরহাটের মূল হোতা নাঈম রামুতে কাজের প্রলোভন দেখিয়ে দুই রোহিঙ্গা অপহরণ, একজন আটক সীমান্ত থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে মাদক, ফরিদের মাদক সাম্রাজ্যে আতঙ্কিত বালুখালীবাসী বেগমগঞ্জে মফিজ উল্যা মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত লক্ষ্মীপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার। শক্তিশালী গণমাধ্যম ছাড়া সুশাসন সম্ভব নয়, রামগঞ্জে হাত পাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন নারায়ণগঞ্জের পাচঁটি নির্বাচন আসনে ৪৭ জন কে চূড়ান্ত প্রার্থী ঘোষণা। ধানের শীষের জন্য অনেক সাথী আত্মাহুতি দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন: প্রতীক পেয়ে আবেগাপ্লুত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পাইকগাছায় জেলা সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি নির্বাচনকালীন সাংবাদিকতা নিয়ে কক্সবাজারে পিআইবির দুই দিনের প্রশিক্ষণ শুরু বায়েজিদে পুলিশের ড্রাইভার পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে রাতারাতি কোটিপতি টুকু কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ বালিজুরী রেঞ্জে মানুষ–হাতি দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক সভা

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয় :- ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 11:57:31 am, Thursday, 8 January 2026
  • 38 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই, এই নির্বাচনে বিজয়ী হয়ে দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা। ৩০০ সংসদীয় আসনে বিজয় অর্জনের মাধ্যমেই জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়। বিএনপি বরাবরই জনগণের ভোটে ক্ষমতায় এসেছে এবং ভবিষ্যতেও শুধুমাত্র জনগণের রায়ের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়।

তিনি বুধবার (৭ জানুয়ারী) বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে ৯ আসনের অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

৯ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান।

ডা. শাহাদাত হোসেন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন। আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেবেন। ধানের শীষের প্রতীক বেছে নেবেন দেশের স্বার্থে।

তিনি উল্লেখ করেন, বিএনপি একমাত্র দল যার দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। দেশ চালাতে কেবল রাজনৈতিক দল পরিচালনার অভিজ্ঞতা নয়, বরং সাহস, জ্ঞান, দক্ষতা ও চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা প্রয়োজন, যা বিএনপির আছে।

প্রতিটি ভোটকেন্দ্রে ধাপে ধাপে সেন্টার কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি বলেন, এই কমিটিতে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া সমাজের নিরপেক্ষ ও সম্মানিত ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মানুষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যে বিপুল জনসমাগম হয়েছে, তা প্রমাণ করে আল্লাহ যাকে সম্মান দেন, তাকে কেউ অপমান করতে পারে না।

দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের অস্তিত্বের পরীক্ষা। ঐক্যবদ্ধ হয়ে আমরা আবু সুফিয়ান ভাইকে আমাদের এলাকার সংসদ সদস্য করব এবং তারেক রহমানকে রাষ্ট্রনায়ক বানাব।

প্রধান বক্তার বক্তব্যে আবু সুফিয়ান বলেন, আওয়ামিলীগ দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু পারেনি। বিএনপি জনগণের দল। চট্টগ্রাম ৯ আসনে প্রতিধন্ধী প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। আমরা চায় তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভোটে ফিরে আসুক। কারণ আমরা খালি মাঠে গোল দিতে চাই না। মাঠে খেলে বিজয়ী হতে চাই। মাঠে কার শক্তি কতটুকু আগামী ১২ ফেব্রুয়ারি পরীক্ষা হয়ে যাবে। তিনি নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য কাজ করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে। আমরা চট্টগ্রাম ৯ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। এখন থেকেই ওয়ার্ড, ইউনিট পর্যায়ে কাজ শুরু করে দিতে হবে। দলকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করতে হবে। স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আবারও বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আসুন, আমরা সবাই মিলেমিশে কাজ করে আবু সুফিয়ান সহ চট্টগ্রামের সবগুলো আসনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে কাজ করি।

এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন, আহবায়ক কমিটির সদস্য এড. মফিজুল হক ভূইয়া, নুরুল আলম রাজু, খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু, মো. মহসিন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, শাহেদ বক্স, সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে মীর নাছির।

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয় :- ডা. শাহাদাত

আপডেট সময় : 11:57:31 am, Thursday, 8 January 2026