Dhaka , Wednesday, 11 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন ভোটের ছুটিতে সাভার-আশুলিয়া ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বাড়তি ভাড়ার অভিযোগ সন্ত্রাসীকে সন্ত্রাস, কাবিখা টাকা ভাগ করে খাওয়ার জন্য নির্বাচনে আসি নাই: রফিকুল ইসলাম জামাল মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন নির্বাচনের নিরাপত্তা জোরদারে ঢাকায় যৌথবাহিনীর ফুট পেট্রোল মহড়া অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং নিরাপত্তার অঙ্গীকার: লালমনিরহাটে ৫ সহস্রাধিক আনসার-ভিডিপি সদস্যের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ শ্রীপুরে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতির বিএনপিতে যোগদান ৬ মাসেই অক্সিজেনের ভাঙা সেতু পুননির্মাণ করেছে চসিক:- মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম–৯ আসনে আবু সুফিয়ান’র সমর্থনে সনাতনী র‍্যালি রংপুর বিভাগে নির্বাচন ঘিরে র‍্যাব ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে কড়া নিরাপত্তায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে এনসিটি ইস্যুতে শ্রমিকদের গ্রেফতার-নিপীড়নে উদ্বেগ পেশাজীবি পরিষদের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কালিগঞ্জে জাতীয় পার্টির বিশাল জনসভা ঝালকাঠি-১ আসনে হাতপাখার ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল বেগমগঞ্জে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার ঢাকা-১৯ আসনে জমজমাট লড়াই, ভোটের অপেক্ষায় ভোটাররা বিএনপি প্রার্থী মেয়র মজিবর রহমানের সহধর্মিণী মুন্নীর  উঠান বৈঠকে উন্নয়নের প্রতিশ্রুতি  ঝালকাঠি-১ আসনের রাজাপুরে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী গণমিছিল  ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চন্দনাইশ উপজেলা মাদ্রাসা “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন মোজাহেরুল কাদের। রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ দাঁড়িপাল্লা বিজয়ী হলে দুর্নীতির জায়গা থাকবে না; মাওঃ আবুল কালাম আজাদ পাইকগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক রূপগঞ্জে নির্বাচনের হালচাল ভোটাররাই পাল্টে দিবেন নির্বাচনী সমীকরণ 

চৌফলদন্ডীতে ধানের শীষের সমর্থনে গণজোয়ার: পথসভায় লুৎফুর রহমান কাজলের বজ্রকণ্ঠ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:23:28 pm, Sunday, 1 February 2026
  • 15 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত পথসভা জনতার গণজোয়ারে রূপ নেয়। চারদিক থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানুষ পথসভায় যোগ দেয়, ফলে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে। বিপুল জনসমাগমে চৌফলদন্ডীর রাজপথ যেন জনতার পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও তিন আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। তিনি মঞ্চে উঠতেই উপস্থিত জনতা করতালি ও স্লোগানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। মুহূর্তেই পুরো সমাবেশ পরিণত হয় আবেগ, প্রত্যয় ও আশার মিলনমেলায়।

বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, “আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার শক্তি। আপনারা যদি একদিন কষ্ট করে ভোট দেন, আমি আপনাদের জন্য পাঁচ বছর সততা, নিষ্ঠা আর উন্নয়নের মাধ্যমে কষ্ট করে কাজ করবো। চৌফলদন্ডীর মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য প্রাপ্য আদায়ে আমি আপসহীন থাকবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, চৌফলদন্ডীর এই গণজমায়েত প্রমাণ করে—এলাকার মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র পুনরুদ্ধার চায় এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিকভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নারী-পুরুষ, তরুণ-যুবা থেকে শুরু করে প্রবীণদের উপস্থিতি সমাবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই পথসভা চৌফলদন্ডীতে ধানের শীষের পক্ষে নতুন উদ্দীপনা, প্রত্যয় ও আন্দোলনের বার্তা ছড়িয়ে দেয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

চৌফলদন্ডীতে ধানের শীষের সমর্থনে গণজোয়ার: পথসভায় লুৎফুর রহমান কাজলের বজ্রকণ্ঠ ঘোষণা

আপডেট সময় : 08:23:28 pm, Sunday, 1 February 2026