Dhaka , Tuesday, 9 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবিত “ইউনিভাার্সিটি এক্টিভেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত। নোয়াখালীতে একাধিক মামলার আসামিকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা  নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে ১০৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ   সরাইলে‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫’ পালিত বেগম রোকেয়া দিবসে রাজাপুরে সফল জননী পুরস্কার পেলেন আনোয়ারা খানম নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান   গোপনে নারীদের গোসল ও পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, অভিযুক্ত সুমন বাপ্পি গ্রেপ্তার ‎বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন,মশাল মিছিল অনুষ্ঠিত চন্দনাইশ উপজেলা পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কাজেও অবদান রেখে চলেছে ১৫ বিজিবি ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে একযোগে কাজ করবে চসিক ও এমএসএফ মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত শরীয়তপুরে মসজিদের মধ্যে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা আনতে প্রয়োজন নগর সরকার :- চসিক মেয়র ডা. শাহাদাত চরভদ্রাসন থানার নবাগত ওসির সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত রূপগঞ্জ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ ফরিদপুরের আলফাডাঙ্গায় উদযাপিত হলো বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান–২০২৫। সদরপুরে ‘অদম্য নারী ‍পুরস্কার’ অনুষ্ঠান সম্পন্ন পাইকগাছায় আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে- ইউএনও ওয়াসিউজ্জামান নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে -জেলা প্রশাসক কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উদযাপিত দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তারুণ্যের অঙ্গীকার চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ অনুষ্ঠিত অভিযাত্রী পত্রিকার উদ্যোগে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ৯ ডিসেম্বর মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী সাতকানিয়ায় কেরানীহাট উপকেন্দ্রে বার্ষিক রক্ষণাবেক্ষণ: ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে  নোয়াখালীতে বরকত উল্লাহ বুলুর নির্বাচনী কমিটির সভায় হামলা-ভাংচুর আমি নিজেও নির্বাচনী প্রচারণায় ধর্মপুর ইউনিয়নে স্বৈরাচার কর্তৃক আঘাতপ্রাপ্ত হই:- কর্ণেল অলি “আমরা যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি”- চবি উপাচার্য। 

চৌদ্দশত ইউনিয়নে চুরি-ডাকাতি ও মাদকবিরোধী সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:41:11 pm, Tuesday, 28 October 2025
  • 120 বার পড়া হয়েছে

ইয়াছিন ইসলাম আপন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলা কান্দা এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ধ্বংস হচ্ছে এলাকার স্কুল-কলেজ শিক্ষার্থী ও যুবসমাজ। সন্তানদের নিয়ে অভিভাবকদের উদ্বেগ। মাদক ব্যবসার পাশাপাশি তারা নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, মাদকের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, চুরি এবং অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে। এদিকে একাধিকবার পুলিশকে জানালেও মিলছে না প্রতিকার। বরং দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে মাদক চক্র। ফলে এলাকার তরুণ-যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়ছে।
দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রি বন্ধ করার জন্য বলা হলেও তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এতে স্থানীয়রা এক পর্যায়ে অতিষ্ঠ হয়েন সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলা চৌদ্দশত ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলা কান্দা বাজারে সন্ত্রাস, চুরি-ডাকাতি ও মাদক বিরোধী বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে। পরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। বিক্ষোভ শেষে উত্তেজিত জনতা মাদক আস্তানা গুঁড়িয়ে দিয়ে অগ্নিসংযোগ করে।

এলাকাবাসী জানায়, মাদক কেনার জন্য আসা উচ্ছৃঙ্খল যুবকদের উৎপাতেও অতিষ্ঠ তারা। বাড়ছে ছিনতাই ও চুরির ঘটনা, তৈরি হচ্ছে চরম নিরাপত্তাহীনতা।

ব্যবসায়ী সুলতানা বলেন, এলাকার কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এতে এলাকায় চুরি-ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এলাকাবাসী প্রতিবাদ করলে উল্টো হুমকি-ধামকি দেওয়া হয়। পুলিশকে জানিয়েও কোনো কাজ হয় না। উল্টো পুলিশ এলাকার নিরীহ লোকজনকে হয়রানি করে বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শফিকুল মিয়া বলেন, আমরা কিছু বলতে গেলে উল্টো আমাদেরকে হুমকি ধামকি দেয়, মারধরের ভয় দেখায়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে এদের হাত থেকে রক্ষা করুন। আমরা বাঁচতে চাই। আমাদের নিরাপত্তা চাই। যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে এই এলাকার মধ্যে আমরা বসবাস করতে পারবো না।

পাগলা কান্দা বাইতুল জামে মসজিদের ইমাম মোহাম্মদ সোলাইমান বলেন, মাদকসেবীর সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতিদিন সন্ধ্যা নামতেই বেড়ে যায় তাদের আনাগোনা। এতে এলাকার আইনশৃঙ্খলার অবনতিও ঘটেছে। মাদকসেবীদের জ্বালায় এলাকাবাসী অতিষ্ঠ, তারা শুধু মাদকই সেবন করছে না, পাশাপাশি নানা অপরাধেও জড়াচ্ছে।

আব্দুল হান্নান বলেন, ব্যবসায়ী মোহাম্মদ সুলতান বলেন, ব্যবসায়ীরা এলাকা প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে ইতিপূর্বে প্রতিবাদ করলেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি বরং তারা মাদক ব্যবসায়ীদের সঙ্গে আতাত করে তাদের ছেড়ে দেয়। এতে এলাকার কোমলমতি কিশোররা মাদকে জড়িয়ে পড়ছেন। দ্রুত মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সদর উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবিত “ইউনিভাার্সিটি এক্টিভেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত।

চৌদ্দশত ইউনিয়নে চুরি-ডাকাতি ও মাদকবিরোধী সংবাদ সম্মেলন

আপডেট সময় : 08:41:11 pm, Tuesday, 28 October 2025