Dhaka , Tuesday, 9 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবিত “ইউনিভাার্সিটি এক্টিভেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত। নোয়াখালীতে একাধিক মামলার আসামিকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা  নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে ১০৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ   সরাইলে‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫’ পালিত বেগম রোকেয়া দিবসে রাজাপুরে সফল জননী পুরস্কার পেলেন আনোয়ারা খানম নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান   গোপনে নারীদের গোসল ও পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, অভিযুক্ত সুমন বাপ্পি গ্রেপ্তার ‎বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন,মশাল মিছিল অনুষ্ঠিত চন্দনাইশ উপজেলা পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কাজেও অবদান রেখে চলেছে ১৫ বিজিবি ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে একযোগে কাজ করবে চসিক ও এমএসএফ মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত শরীয়তপুরে মসজিদের মধ্যে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা আনতে প্রয়োজন নগর সরকার :- চসিক মেয়র ডা. শাহাদাত চরভদ্রাসন থানার নবাগত ওসির সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত রূপগঞ্জ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ ফরিদপুরের আলফাডাঙ্গায় উদযাপিত হলো বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান–২০২৫। সদরপুরে ‘অদম্য নারী ‍পুরস্কার’ অনুষ্ঠান সম্পন্ন পাইকগাছায় আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে- ইউএনও ওয়াসিউজ্জামান নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে -জেলা প্রশাসক কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উদযাপিত দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তারুণ্যের অঙ্গীকার চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ অনুষ্ঠিত অভিযাত্রী পত্রিকার উদ্যোগে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ৯ ডিসেম্বর মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী সাতকানিয়ায় কেরানীহাট উপকেন্দ্রে বার্ষিক রক্ষণাবেক্ষণ: ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে  নোয়াখালীতে বরকত উল্লাহ বুলুর নির্বাচনী কমিটির সভায় হামলা-ভাংচুর আমি নিজেও নির্বাচনী প্রচারণায় ধর্মপুর ইউনিয়নে স্বৈরাচার কর্তৃক আঘাতপ্রাপ্ত হই:- কর্ণেল অলি “আমরা যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি”- চবি উপাচার্য। 

চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত…

  • Reporter Name
  • আপডেট সময় : 03:49:36 pm, Monday, 27 October 2025
  • 168 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, দেশব্যাপী গণমানুষের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম-১৪ আসনে এ গণজোয়ারকে বেগবান করতে হবে। চট্টগ্রাম-১৪ সম্ভাবনাময় আসন। একদিকে সাতকানিয়ার গণভিত্তি এলাকা। অন্যদিকে চন্দনাইশ উপজেলা স্বয়ং প্রার্থীর ৩০ বছর ধরে সেবা দেয়া জনসম্পৃক্ত এলাকা। বিপুল সম্ভাবনার ময়দান, দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। এলক্ষ্যে নিয়মিত গণসংযোগ করতে হবে। প্রার্থী সহ দায়িত্বশীলগণ বাড়ি বাড়ি গিয়ে সকল ভোটারের কাছে পৌঁছাতে হবে। ভোটারদের মাঝে ক্যাম্পেইন করে জামায়াতের দাবীগুলোর ব্যাপারে সচেতন করতে হবে।

২৬ অক্টোবর (রবিবার) রাত ৮.০০ টায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম-১৪ আসন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন কমিটির সহকারী পরিচালক ও উত্তর সাতকানিয়া থানার আমীর মাষ্টার সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে আসন কমিটির সচিব ও চন্দনাইশ উপজেলার আমীর মাওলানা কুতুব উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, উক্ত আসনের মনোনীত প্রার্থী ডাঃ শাহাদৎ হোছাইন, জেলা শুরা সদস্য মাওলানা আইয়ুব আলী, কেরানীহাট শাখার আমীর মুহাম্মদ নাছির উদ্দীন, চন্দনাইশ উপজেলার সেক্রেটারি আহসান সাদেক পারভেজ, উত্তর সাতকানিয়া থানার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, শ্রমিক কল্যাণের জেলা অফিস সম্পাদক আ.ন.ম শোয়াইব, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ, দক্ষিণ জেলা শিবিরের অর্থ সম্পাদক মোকাম্মেল হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর আরও বলেন, জামায়াতের পাঁচ দফা দাবী আদায়ে আমাদের সোচ্চার হতে হবে। গ্রামে গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এ দাবি আদায়ের জন্য গণসংযোগ অব্যাহত রাখতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ময়দানে ভূমিকা রাখতে হবে। সব দলের ঐক্যমতের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে জনগণ নতুন স্বৈরাচারের পদভারে পিষ্ট হবে। অতীতের বড় দলকে খুশি রাখতে গিয়ে জনগণের কথা ভুলে গেলে চলবে না। অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়ন করুন। দেশের জনগণ ও জুলাই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে যেনতেন নির্বাচন দিয়ে নতুন স্বৈরাচার সৃষ্টি করবেন না। হাজার হাজার শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বৈরাচারমুক্ত দেশকে এগিয়ে নিতে অন্তর্বতীকালীন সরকারকে জনগণের হয়ে কাজ করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের বিচার না করলে আগামী নির্বাচন নিয়ে তারা নতুনভাবে ষড়যন্ত্র করবে। প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার করা এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের সহযোগী দলগুলো নিষিদ্ধ করেই যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ নতুনরূপে ফিরে আসবে। তাই জুলাই শহীদদের রক্তের বদলা নিতে জামায়াতে ইসলামী ৫ দফা দাবি আদায়ে সোচ্চার রয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আসনের সকল কর্মসূচী যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক, প্রার্থীর সফর নিশ্চিত করতে হবে। নির্বাচন পর্যন্ত কঠোর পরিশ্রম করলে আল্লাহ আমাদের বিজয় দান করবেন, ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবিত “ইউনিভাার্সিটি এক্টিভেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত।

চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত…

আপডেট সময় : 03:49:36 pm, Monday, 27 October 2025