Dhaka , Saturday, 6 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে বেগম জিয়ার মিলাদ মাহফিলে অঝোরে কাঁদলেন নেতাকর্মীরা কাজের বৈচিত্রতা দিয়েই বেগমগঞ্জে উন্নয়ন করবো ; সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নতুন ইউএনও  মধুপুরে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গণ দোয়া মাহফিল। স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা ছাড়া বড় দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা নগরীর কাজীর দেউড়ি স্টেডিয়াম মার্কেটে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রক্তক্ষয়ী সংঘাতে রণক্ষেত্র রূপগঞ্জ! ছাত্রদল কার্যালয়ে হামলা, ভাঙলো জিয়ার ছবি; আহত ৮ খালেদা জিয়ার সুস্থতা কামনায় তৈমুর আলম খন্দকারের উদ্যোগে রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে নাকোল ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় পবিত্র কোরআন ও খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন জাগায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা নাভারণে ট্রেনে কাটা পড়ে বাবু নামে এক যুবকের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করলেন নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী রায়পুরে মর্মান্তিক দুর্ঘটনা: অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু আদেশ সংযুক্ত চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার পাইকগাছায় দাঁড়িপাল্লার গণসংযোগ: কালভার্ট নির্মাণে অনুদান দিলেন মাঃ আবুল কালাম আজাদ পাইকগাছার চাঁদখালীতে দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার রূপগঞ্জে ছাত্রদলের কার্যালয়ে সশস্ত্র হামলা, আহত ৮ পাইকগাছায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় ইউএনও হিসেবে যোগদান করলেন ওয়াসিউজ্জামান চৌধুরী চবির অবসরপ্রাপ্ত প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও প্রফেসর ড. এম. আব্দুল ওয়াহ্হাব এর শোকসভা অনুষ্ঠিত। রামগঞ্জ মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠানে   সরকারি সকল অফিসে ঘুষ এবং হয়রানি বন্ধ করা হবে: নাজমুল হাসান পাটোয়ারী লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত, মরদেহ হস্তান্তর নিয়ে ধোঁয়াশা রূপগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সরাইলেপালিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কমপ্লিট শাটডাউন পাবনায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১১ বছর পর জয়দেবপুরে গ্রেপ্তার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় পবিত্র কোরআন ও খতম দোয়া মাহফিল রূপগঞ্জে ৭০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক দুর্যোগ প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে -ডিসি সারওয়ার ৯.৫০ লাখ টাকার শাড়ি ও মাদক জব্দ: কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সফল সাড়াশি অভিযান

চট্টগ্রামের রাউজান থেকে দেশি – বিদেশি অস্ত্র- গুলিসহ তিন আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:36:45 pm, Wednesday, 19 November 2025
  • 45 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া ইউপির চৌধুরীহাট এলাকায় বিশেষ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আসামি গ্রেফতার।

চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিতকরণে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)–এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানা পুলিশ সমন্বিতভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে। জেলার আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানার ও পটিয়া থানার যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ জহির আহাম্মদ ও মোঃ সাকিবুল ইসলাম গ্রেফতার।

গত ১৮/১১/২০২৫ খ্রি.জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানার অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক টিম রাউজান থানাধীন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট মুসলিম হাই স্কুলের পাশে জহির আহাম্মদ এর মুদি দোকানের ভিতর অভিযান পরিচালনা করে থেকে মুদি দোকানদার জহির আহাম্মদ–কে আটক করে। পরবর্তীতে ধৃত আসামী জহিরের মুদি দোকানের দক্ষিণ পাশে নিচের তাক থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ২টি পিস্তলের ম্যাগাজিন তার নিজ হাতে বের করে দেওয়া মতে উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামী জহিরের দেওয়া তথ্যর ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানা ও পটিয়া থানার অফিসার ফোর্সের যৌথ অভিযানে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা হতে আসামী মোঃ সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানার যৌথ অভিযান: বন্দুক ও কার্তুজ উদ্ধার

গত ১৭/১১/২০২৫খ্রি. রাউজান থানার মামলার গ্রেফতারকৃত আসামী হুমায়ুন উদ্দীন আকাশকে গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার এজাহারনামীয় পলাতক আসামী মহিউদ্দিন কর্তৃক তার নিজ বাড়ি সংলগ্ন একটি পুকুর পাড়ে অস্ত্র পুঁতে রাখা আছে বলে জানা যায়। পরবর্তীতে ১৮ নভেম্বর চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ১৩ নং নোয়াপাড়া ইউপির ২ নং ওয়ার্ডস্থ চৌধুরীহাট হাজী মকবুল আহম্মদ সওদাগর বাড়ির পুকুর পাড়ে পুঁতে রাখা অবস্থায় সিলিংসহ ১টি একনলা বন্ধুক ও ৩ টি কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা
১। জহির আহাম্মদ (৫২), পিতা- মৃত অলি আহাম্মদ, মাতা- মৃত বাছা খাতুন, সাং- চৌধুরী হাট, হায়দার আলীর বাড়ী, ওয়ার্ড- ০২, ইউপি- নোয়াপাড়া, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম।
২। মোঃ সাকিবুল ইসলাম (২২), পিতা- মোঃ হাবিব, মাতা- মিনা আক্তার, সাং- বারেক হাজীর বাড়ী, ওয়ার্ড- ০৭, ইউপি- নোয়াপাড়া, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম।
৩। মোঃ রানা,পিতা-মোঃ হাবিব প্রকাশ ডাকাত হাব্বে (৪৫),
মাতাঃমিনা আক্তার,সাঃ- বারেক হাজির বাড়ি,নোয়াপাড়া,চৌধুরী, ০৭ নং ওয়ার্ড,১৩ নং নোয়াপাড়া ইউনিয়ন,থানা রাউজান,জেলা- চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানার অভিযানে নভেম্বর মাসে অস্ত্র আইনে মামলা হয়েছে মোট ৫টি। আসামী গ্রেফতার হয়েছে ৮ জন। বিভিন্ন অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ১৬ টি, দেশীয় অস্ত্র ৮ টি, গুলি ৭৫ রাউন্ড, কার্তুজ ২৪ টি উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে বেগম জিয়ার মিলাদ মাহফিলে অঝোরে কাঁদলেন নেতাকর্মীরা

চট্টগ্রামের রাউজান থেকে দেশি – বিদেশি অস্ত্র- গুলিসহ তিন আসামি গ্রেফতার

আপডেট সময় : 04:36:45 pm, Wednesday, 19 November 2025