Dhaka , Saturday, 7 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক

চট্টগ্রামকে হেলদি সিটি বানাতে রেড ক্রিসেন্টকে ভূমিকা রাখতে হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:26:31 pm, Tuesday, 3 February 2026
  • 14 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন চট্টগ্রাম:

চট্টগ্রামকে একটি হেলদি ও মানবিক নগরী হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, মানবিক সেবা, স্বাস্থ্য সচেতনতা ও দুর্যোগ ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্টের অভিজ্ঞতা ও সক্ষমতা চট্টগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুমের নেতৃত্বে আগত একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মানবিক সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে রেড ক্রিসেন্টের সদস্যরা সবসময় সমাজের বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যসেবা, রক্তদান, প্রাথমিক চিকিৎসা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে রেড ক্রিসেন্টের অবদান প্রশংসনীয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এই ঐতিহ্য বজায় রেখে রেড ক্রিসেন্ট চট্টগ্রামবাসীর সেবায় আরও সক্রিয় ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, একটি হেলদি সিটি গড়ে তুলতে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, স্বাস্থ্য সচেতনতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, পুষ্টি ও মানবিক মূল্যবোধ, এই সবকিছুর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে রেড ক্রিসেন্টের সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করতে আগ্রহী। প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা দিতে চসিক সবসময় প্রস্তুত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

মেয়র বলেন, চট্টগ্রাম একটি ঘনবসতিপূর্ণ মহানগর। এখানে স্বাস্থ্যঝুঁকি, দুর্যোগ ও মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় সিটি কর্পোরেশন, রেড ক্রিসেন্টসহ সকল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। আমরা চাই, রেড ক্রিসেন্ট তার দক্ষ স্বেচ্ছাসেবকদের নিয়ে চট্টগ্রামকে একটি হেলদি, নিরাপদ ও মানবিক নগরীতে রূপান্তরের অংশীদার হোক।

মতবিনিময়কালে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. হালিদা হানুম বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব। তিনি চট্টগ্রামকে হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম. এ. ছালাম, ডেপুটি সেক্রেটারি মেজর (অব.) রেজা আহমেদ, চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম বাকি মাসুদ, সিডিএর বোর্ড সদস্য জাহিদুল করিম কচি, ডা. এস এম সারোয়ার আলম, সদস্য ফারহানাজ মাবুদ, নিজামুল আলম, জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, আব্দুর রহিম, রেড ক্রিসেন্ট ইয়ুথ কমিটির মো. সাহাফ, তানজুম, নিজাম উদ্দীন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

চট্টগ্রামকে হেলদি সিটি বানাতে রেড ক্রিসেন্টকে ভূমিকা রাখতে হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 08:26:31 pm, Tuesday, 3 February 2026