Dhaka , Monday, 19 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভোরবেলায় হাঁটতে গিয়ে হয়রানির অভিযোগ: মাতুয়াইল গ্যাস রোড এলাকায় আতঙ্ক, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা নোয়াখালীতে ৪২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ; বেসরকারি হাসপাতাল রক্ষায় বড় ধরনের অর্থ লেনদেনর অভিযোগ  পাইকগাছায় দীর্ঘদিনের জরাজীর্ণ সড়ক সংস্কার; এলাকায় স্বস্তির নিঃশ্বাস গঙ্গাচড়ায় ডিবি পুলিশের রোমহর্ষক অভিযান: কাভার্ড ভ্যান জব্দ নৌবাহিনীর বিশেষ অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী আটক সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান, জরিমানা আদায় শহীদ ওসমান হাদী স্মরণে ঝালকাঠিতে প্রদর্শনী, ‘মার্চ ফর জাস্টিস’ ও হাদী সন্ধ্যা শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে সীতার্তদের মাঝে কম্বল বিতরণ “রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার এর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ কে চির বিদায়” জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবিতে অবস্থান কর্মসূচি মালয়েশিয়ায় নির্মাণাধীন ২৩ তলা ভবন থেকে পড়ে নরসিংদির রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের যুবক তামিমের মৃত্যু, এখন পরিবার ও একাবাঁশির কান্নার শোকের মাতম। পাইকগাছার আদর্শ লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই সহায়তা প্রদান বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ব্যারিস্টার কায়সার কামাল পাইকগাছার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে আসায় ধানের শীষের পরাজয়ের সম্ভাবনা চরভদ্রাসনে কিশোরীর বাড়ীতে হামলায় প্রধান দুই আসামী চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক গ্রেফতার। কক্সবাজারে স্বামীর দাপটে অফিস করেন না তানজিনা!  সতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ম্যাজিস্ট্রটকে কঠিন হুশিয়ারি হিলিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেনের দুর্গম চরে আইন-শৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা ও ভোটকেন্দ্র পরিদর্শন। রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত শহরকে সুন্দর রাখতে খালের পাড়ে ও যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের জাজিরায় ইকরা ক্যাডেট মাদরাসায় হাফেজ ছাত্রদের পাগরি প্রদান ও বাৎসরিক মাহফিল চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা: নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের বোয়ালখালী থেকে ৬ টি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ২ মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাপগঞ্জ হেমিগঞ্জ দেওয়ান সড়কের বেহাল দশা- দেখার কেউ নেই।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:02:56 am, Friday, 12 July 2024
  • 87 বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ হেমিগঞ্জ দেওয়ান সড়কের বেহাল দশা- দেখার কেউ নেই।।

আবুল কাশেম রুমন- সিলেট।।

সিলেটের গোলাপগঞ্জ হেমিগঞ্জ দেওয়ান সড়কের বেহাল দশা দেখা দিয়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কাররে নামে বিভিন্ন জাগায় পিচ তুলে খুড়া খুড়ি করে রাখায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে  যে সড়কটি যেন নিজেই এখন সংস্কারের জন্য অসহায় হয়ে কান্না করছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ  হেতিমগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়ক -দেওয়ান সড়ক- নিয়ে এমন মন্তব্য স্থানীয়দের। সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ সড়কটি সংস্কারে দীর্ঘ দিন থেকে দাবি জানিয়ে আসলেও কোন কাজ হচ্ছে না। নিত্য দিনের দুর্ভোগ-যন্ত্রণায় মানুষ চরম ভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানান তারা।
তবে সিলেট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কেএম ফারুক হোসেন জানান, ‘দেওয়ানের পুল’ বাদে পুরো সড়কের কাজের জন্য একটি প্রকল্প প্রস্তাব দেয়া আছে। প্রস্তাব পাশ হলেই দ্রুত কাজ শুরু হবে বলে জানান তিনি। এছাড়া সড়কের হেতিমগঞ্জ থেকে কোনাচর পর্যন্ত বেশি ক্ষতি গ্রস্ত অংশে কাজ চলছে। বৃষ্টির কারণে বন্ধ আছে। তবে সড়কে যাতে পানি না জমতে পারে সে জন্য ঠিকাদারকে নির্দেশ দেবেন বলে জানান তিনি।
গোলাপগঞ্জ উপজেলাসহ বিয়ানীবাজার- বড়লেখাসহ আশপাশের উপজেলার মানুষের সিলেট শহরের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হেতিমগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়ক। চরম ভাবে ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের জন্য স্থানীয় দাবি জানাতে থাকলে ২০২২ সালে সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এসময় ঐতিহাসিক -দেওয়ানের পুল-ভেঙে ফেলাকে কেন্দ্র করে কাজ বন্ধ হয়ে যায়। এরপর কোন কাজ না হওয়ায় পুরো সড়কটিই গর্ত ও খানা-খন্দের সমাহারে পরিণত হয়। ফলে ব্যবসায়ী- চাকুরিজীবী- স্কুল-কলেজের শিক্ষার্থী- বৃদ্ধ- রোগী- গ্রামবাসীসহ স্থানীদের যাতায়াতে সীমাহীন  ভোগান্তি নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সড়কের মছকাপুর অংশের পাশেই অবস্থিত উপজেলার অন্যতম বিদ্যাপীঠ আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষাথীদের দুর্ভোগ সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে জানান শিক্ষক-অভিভাবক- শিক্ষার্থীসহ এলাকাবাসী। সড়কের হেতিমগঞ্জ থেকে কোনাচর অংশে কিছু দিন পূর্বে কাজ শুরু হয়ে আবারো বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানিতে সড়কের গর্তগুলো এখন ছোট পুকুরে পরিণত হয়ে যাচ্ছে। প্রতিদিন এসব গর্তে গাড়ি আটকা পড়ছে। অনেক সময় উল্টে গিয়ে ছিটতে পড়ে আহত হচ্ছেন শিক্ষার্থী- নারী-শিশুসহ সাধারণ মানুষ। সড়কটি দিয়ে পাঁয়ে চলাচলই দুষ্কর হয়ে উঠেছে বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা।
আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য মো. বদরুল আলম মোহন জানান- সড়কটি দিয়ে স্বাভাবিক যান চলাচল অনেক দিন থেকেই প্রায় বন্ধ হয়ে আছে। প্রতিদিন সড়কটি দিয়ে হাজারো শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু সড়কের  বেহাল দশার কারণে পায়ে হেঁটে স্কুলে আসা-যাওয়া করতেই শিক্ষার্থীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এইচএসসি পরীক্ষার্থীরা ঘুরো পথে অথবা দুর্ভোগ নিয়েই পরীক্ষার হলে যাচ্ছেন।
সড়কটি দ্রুত সংস্কারের জন্য ১১ জুলাই -বৃহস্পতিবার- বিদ্যালয়ের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালিত করে।  হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ী নিমাদল গ্রামের জগলুল হোসেন জানান- মানুষের ভোগান্তি বলে বুঝানো যাবে না। সড়কটি দুর্ভোগের পাশাপাশি এখন আতঙ্কেরও কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছু দিন পূর্বে তিনি নিজেই মোটরসাইকেল নিয়ে সড়কের গর্তের পানিতে আটকা পড়ে ছিলেন। ‘টাকা বেশি দিলেও এই পথে কোন সিএনজি অটোরিক্সা বা রিক্সা যেতে চায় না। ফলে কোন প্রয়োজনে গাড়ি পাওয়া না গেলে হেঁটে যাতায়াত করাও প্রায় অসম্ভব বলে জানান, হেতিমগঞ্জের ব্যবসায়ী পলিতাফর গ্রামের মর্তুজা আহমদ মামুন। ঢাকাদক্ষিণ এলাকার বিশিষ্ট মুরুব্বি সমাজসেবক আক্তার হোসেন লাল বলেন, গুরুত্বপূর্ণ সড়কটি এখন একটি পরিত্যক্ত সড়কে পরিণত হয়েছে। সড়কটি পাকা হওয়ার পর এতো নাজুক অবস্থা কখনো দেখিনি। মানুষের সাথে সড়কটিও যেন সংস্কারের জন্য কান্না করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোরবেলায় হাঁটতে গিয়ে হয়রানির অভিযোগ: মাতুয়াইল গ্যাস রোড এলাকায় আতঙ্ক, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি

গোলাপগঞ্জ হেমিগঞ্জ দেওয়ান সড়কের বেহাল দশা- দেখার কেউ নেই।।

আপডেট সময় : 07:02:56 am, Friday, 12 July 2024