Dhaka , Friday, 13 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুনামগঞ্জ জের ধর্মপাশা ,শানবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘুষ ছাড়া পাস নয়,শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়ার অভিযোগ জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ, চট্টগ্রামে জিডি ৭নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন আফজাল হোসেন নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহি কক্সবাজার সৈকতে গরু-ছাগলের অবাধ বিচরণ বন্ধে কঠোর প্রশাসন, ১৮ নভেম্বরের পর আটক পশু নিলাম পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২ পাইকগাছায় আরকেবিকে কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোনায় জাতীয় সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চবির বাংলা বিভাগে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত, আলোচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারী-পুরুষের মনস্তত্ত্ব বিমানবন্দর হলে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে: বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম ‎গাইবান্ধায় ইউডিসির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গুলি করে যুবককে হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:02:06 pm, Thursday, 13 March 2025
  • 189 বার পড়া হয়েছে

গুলি করে যুবককে হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো.বোরহান -৪৮- নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে করেছে র‍্যাব-১১।
   
বৃহস্পতিবার -১৩ মার্চ- দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাটখিল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার বোরহান চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও খিলপাড়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং একই ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের খাদুয়া বাড়ির মাওলানা অলি উল্লার ছেলে।  

র‍্যাব-১১ জানায়, মামলার ভিকটিম মো.মামুনুর রশিদ খানকে আসামিরা তাদের সাথে অপরাধমূলক কাজ করার জন্য বিভিন্ন ভাবে প্রভাবিত করে আসছিল। তিনি আসামিদের সাথে অপরাধমূলক কাজ করতে রাজি না হয়ে প্রতিবাদ করলে আসামি বোরহানসহ অপরাপর আসামিরা রশিদ খানকে হত্যা করার হুমকি প্রদানসহ হত্যার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ১৮মে রশিদ খান তার সঙ্গীয় মাহবুবসহ মোটরসাইকেল যোগে দেলিয়া বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। যাত্রা পথে রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জ ইউয়িনের ৩নম্বর ওয়ার্ডের পূর্ব আমানি লক্ষীপুর গ্রামের সাবেক মেম্বার সাহাব উদ্দিনের পুরান দোকানের সামনে পৌছলে আসামিরা পূর্বপরিকল্পিত ভাবে রশিদ খানের মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। বিজ্ঞ আদালত মামলার বিচারকার্য শেষে গ্রেপ্তার আসামি বোরহানের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার -ভারপ্রাপ্ত- সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ জের ধর্মপাশা ,শানবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘুষ ছাড়া পাস নয়,শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়ার অভিযোগ

গুলি করে যুবককে হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় : 04:02:06 pm, Thursday, 13 March 2025