Dhaka , Thursday, 12 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪ হাতিয়াতে হামলায় সাংবাদিকসহ আহত ৩০ রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৬১নং কেন্দ্রে দু’পক্ষের মধ্যে মারামারি। জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভোটার হিসেবে ডঃ মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নোয়াখেলেীতে নারী ভোটারদের উপছে পড়া ভিড় উখিয়ার বালুখালীতে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী চক্রের সদস্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে প্রস্তুতি জোরদার: সদর ও রামু উপজেলা পরিষদ পরিদর্শনে ডিসি-এসপি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কক্সবাজারে ব্রিফিং প্যারেড, বডি-ওর্ন ক্যামেরায় থাকবে নজরদারি নির্বাচন সামনে রেখে রাজধানীতে বিজিবির বিশেষ রোবাস্ট পেট্রোলিং, নিরাপত্তা জোরদার পাইকগাছায় নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত সাশ্রয়ী বাজার ব্যবস্থায় আরেক ধাপ এগিয়ে গেল আশ বাজার রামগঞ্জে হুমকির অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রার্থীর সাংবাদিক সম্মেলন র‌্যাব-৭, চট্টগ্রাম’র অধিনায়ক কর্তৃক নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা: সেনাবাহিনীর টহল-তল্লাশি জোরদার রাজধানীতে ভোটের স্বচ্ছ বাক্স বিতরণ, শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার বেতাগীতে ৪২ টি নির্বাচনী  কেন্দ্রের ১৩ টি ঝুঁকিপূর্ণ-উত্তেজনায় কাজীর হাট কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সাংবাদিককে ফাঁসানোর ভয়ংকর ষড়যন্ত্র নস্যাৎ নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: কক্সবাজারে রোহিঙ্গা সংশ্লিষ্ট নাশকতা রোধে যৌথবাহিনীর কঠোর অবস্থান রূপগঞ্জ পূর্বাচল উপশহরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন ভোটের ছুটিতে সাভার-আশুলিয়া ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বাড়তি ভাড়ার অভিযোগ সন্ত্রাসীকে সন্ত্রাস, কাবিখা টাকা ভাগ করে খাওয়ার জন্য নির্বাচনে আসি নাই: রফিকুল ইসলাম জামাল মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন নির্বাচনের নিরাপত্তা জোরদারে ঢাকায় যৌথবাহিনীর ফুট পেট্রোল মহড়া

গাজীপুরে তালাকপ্রাপ্ত স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ -৫ দিন পর লাশ উদ্ধার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:11:37 am, Saturday, 28 September 2024
  • 180 বার পড়া হয়েছে

গাজীপুরে তালাকপ্রাপ্ত স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ -৫ দিন পর লাশ উদ্ধার।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।। 
গাজীপুরের কালীগঞ্জে তালাকপ্রাপ্ত শাকিরিন আক্তার  প্রথম স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ধানখেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা দক্ষিণপাড়া এলাকায়।
নিহত শাকিরিন আক্তার -২০- হারুন শেখের মেয়ে। তিনি এক সন্তানের জননী। 
 জানা যায়,  উপজেলার নারগানা এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিরেন্দ্র চন্দ্র পালের ধানখেত থেকে দুর্গন্ধ আসছিল। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে বিরেন্দ্রর ধানখেতে গিয়ে দেখে একটি অর্ধগলিত মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে শাকিরিনের মা-বাবাসহ আত্মীয়স্বজন ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হওয়া তার মেয়ে শাকিরিনের লাশ বলে শনাক্ত করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়- ৫ বছর পূর্বে শাকিরিন প্রেম করে মুন্সীগঞ্জ এলাকার সানি নামের এক যুবককে বিয়ে করেন। তাদের সাড়ে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এদিকে তিনি প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে পুনরায় প্রেম করে সিলেটের এক যুবককে বিয়ে করেন। সেখানেও সে সংসার করতে পারেনি। দ্বিতীয় স্বামীকেও ডিভোর্স দিয়ে ২ মাস আগে চলে আসেন বাবার বাড়িতে। পরে বাবার বাড়ি থাকা অবস্থায় পুনরায় তার প্রথম স্বামীর সঙ্গে প্রেমের সখ্য গড়ে উঠে। তালকপ্রাপ্ত প্রথম স্বামীর ফাঁদে পড়ে ঘুরতে গিয়ে জীবন দিতে হলো তাকে।  
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা -ওসি- মো. আলাউদ্দিন এ বিষয়টি নিশ্চিত  করে জানান-  তালাকপ্রাপ্ত প্রথম স্বামীর সঙ্গে বেড়ানোর কথা বলে ২২ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ। এ বিষয়ে শাকিরিনের বাবা হারুন শেখ বাদী হয়ে বুধবার রাতে কালীগঞ্জ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি -জিডি- করেন। জিডির এক দিন পর বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল থেকে নিহত ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার প্রকৃত ঘটনা জানা যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪

গাজীপুরে তালাকপ্রাপ্ত স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ -৫ দিন পর লাশ উদ্ধার।।

আপডেট সময় : 06:11:37 am, Saturday, 28 September 2024