Dhaka , Wednesday, 11 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন ভোটের ছুটিতে সাভার-আশুলিয়া ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বাড়তি ভাড়ার অভিযোগ সন্ত্রাসীকে সন্ত্রাস, কাবিখা টাকা ভাগ করে খাওয়ার জন্য নির্বাচনে আসি নাই: রফিকুল ইসলাম জামাল মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন নির্বাচনের নিরাপত্তা জোরদারে ঢাকায় যৌথবাহিনীর ফুট পেট্রোল মহড়া অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং নিরাপত্তার অঙ্গীকার: লালমনিরহাটে ৫ সহস্রাধিক আনসার-ভিডিপি সদস্যের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ শ্রীপুরে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতির বিএনপিতে যোগদান ৬ মাসেই অক্সিজেনের ভাঙা সেতু পুননির্মাণ করেছে চসিক:- মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম–৯ আসনে আবু সুফিয়ান’র সমর্থনে সনাতনী র‍্যালি রংপুর বিভাগে নির্বাচন ঘিরে র‍্যাব ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে কড়া নিরাপত্তায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে এনসিটি ইস্যুতে শ্রমিকদের গ্রেফতার-নিপীড়নে উদ্বেগ পেশাজীবি পরিষদের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কালিগঞ্জে জাতীয় পার্টির বিশাল জনসভা ঝালকাঠি-১ আসনে হাতপাখার ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল বেগমগঞ্জে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার ঢাকা-১৯ আসনে জমজমাট লড়াই, ভোটের অপেক্ষায় ভোটাররা বিএনপি প্রার্থী মেয়র মজিবর রহমানের সহধর্মিণী মুন্নীর  উঠান বৈঠকে উন্নয়নের প্রতিশ্রুতি  ঝালকাঠি-১ আসনের রাজাপুরে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী গণমিছিল  ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চন্দনাইশ উপজেলা মাদ্রাসা “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন মোজাহেরুল কাদের। রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ দাঁড়িপাল্লা বিজয়ী হলে দুর্নীতির জায়গা থাকবে না; মাওঃ আবুল কালাম আজাদ পাইকগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক রূপগঞ্জে নির্বাচনের হালচাল ভোটাররাই পাল্টে দিবেন নির্বাচনী সমীকরণ 

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বশীল বস্তুনিষ্ঠ ও নৈতিক সংবাদ চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ:- বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট সময় : 09:23:47 pm, Wednesday, 28 January 2026
  • 77 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বশীল বস্তুনিষ্ঠ ও নৈতিক সংবাদ চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পরিচয়, দায়বদ্ধতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা অপরিহার্য।

চেয়ারম্যান ২৮ জানুয়ারি বুধবার, চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চেয়ারম্যান তার বক্তব্যে দীর্ঘ ৪৩ বছরের বিচার বিভাগীয় অভিজ্ঞতার আলোকে বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা যেমন সংরক্ষিত, তেমনি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাও বাধ্যতামূলক। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও সেই স্বাধীনতা যেন অপব্যবহারে পরিণত নাহয় তা গণমাধ্যম কর্মীদেরকে সচেতন থাকতে হবে। কর্মশালায় প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৩ সহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন আইন, নীতিমালা ও বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভুল তথ্য ও গুজব প্রতিরোধ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে, নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ।সংবাদ পরিবেশনে অবশ্যই রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা—সেটি জনগণ সরাসরি সবসময় দেখতে পায় না। সাংবাদিকরা যেভাবে নির্বাচনকে তুলে ধরবেন, জনগণ সেভাবেই বিশ্বাস করবে। ফলে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব ও সততার গুরুত্ব অত্যন্ত বেশি।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান স্বাগত বক্তৃতা করেন,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, বিশেষ অতিথি বক্তৃতা করেন।

কর্মশালায় বাসস চট্টগ্রামের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির ব্যুরো চীফ সাংবাদিক গোলাম মাওলা মুরাদ, এনটিভি চট্টগ্রাম ব্যুরো চীফ শামসুল হক হায়দরিসহ প্রায় ৮০ জন গণমাধ্যমকর্মী, উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয় ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বশীল বস্তুনিষ্ঠ ও নৈতিক সংবাদ চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ:- বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান

আপডেট সময় : 09:23:47 pm, Wednesday, 28 January 2026