Dhaka , Monday, 16 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জরুরি সমন্বয় সভা মধুপুরে মহাসড়ক ও গ্রামীণ সড়কে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় রাউজানে অভিযুক্ত সাব্বির অস্ত্রসহ গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা সোমেশ্বরীর বুকে জোড়া কাঠের সেতু, বদলে গেল দুর্গাপুরবাসীর নদী পারাপারের চিত্র শিক্ষার্থীদের হাত ধরে উদ্বোধন, স্বস্তি ফিরল দুই পাড়ের মানুষের যাতায়াতে দীঘিনালায় আনসার ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো, উপকৃত ৪ হাজার মানুষ আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার? চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি প্রকাশ্যে বিয়ের কার্ড, মুচকি হাসি অভিনেত্রীর আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের মানুষ নিয়ে আকাশে উড়ল চীনা বৈদ্যুতিক বিমান ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত সরাইলে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আজো নির্ঘুম সিডরে ক্ষতিগ্রস্ত মানুষেরা: ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও নদীভাঙন আতঙ্ক প্রতিদিন পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত নবনির্বাচিত প্যানেলের পক্ষে অভিনন্দন ও ধন্যবাদ জানালেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে সড়কের নামকরণের দাবিতে সিডিএ চেয়ারম্যানকে স্মারকলিপি রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ তিনটি মোটরসাইকেল জব্দ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রামুতে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত ছয় বছর ধরে বন্ধ সরকারি পানির পাম্প, বিশুদ্ধ পানির সংকটে এলাকাবাসী হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলায় ১১সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন ২২ নভেম্বর কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল, থাকছে ১৫টি বিশেষ জোন ও নানা আয়োজন ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা ১১ দলীয় ঐক্যের ২১ নভেম্বরের লংমার্চ স্থগিত স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ৯৮৪২ জনের দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগে শিক্ষকদের প্রতিবাদ

কুষ্টিয়ায় হত্যার ঘটনায় লুটপাট-অগ্নিসংযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:08:29 am, Thursday, 14 March 2024
  • 287 বার পড়া হয়েছে

কালকিনির বাড়ি ফিরতে পারলেন না ৩ বোনসহ পরিবারের নিহত ৫।।

আরিফুল ইসলাম
কুমারখালী কুষ্টিয়া।।
কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে একজনকে হত্যার পর প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-আকিবুল ইসলাম জানান, নিহতের নাম নজরুল ইসলাম নান্নু-৫৫-।তিনি কুমারখালী উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। বুধবার রাত ৮টার দিকে বাড়ি থেকে মাছ চাষের পুকুরে যাওয়ার পথে খুন হন তিনি। রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে। সকালে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আকিবুল বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিহতের বোন সফুরা খাতুন বলেন, প্রতিপক্ষের লোকজন তার ভাইকে রাস্তা থেকে বাড়িতে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা শেষে লাশ মাঠে কলার ক্ষেতে ফেলে রেখে যায়। তিনি প্রতিপক্ষের কয়েকজনের নামও বলেছেন।
স্থানীয়রা জানান, প্রভাব বিস্তার নিয়ে গ্রামে দুটি দলে বিভক্ত মানুষ।
জমি চাষ ও সবশেষ জাতীয় নির্বাচনে দুই পক্ষে ভোট করা নিয়ে দুই পক্ষে বিরোধ রয়েছে। এসবের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার-ক্রাইম এন্ড অপস-পলাশ কান্তি নাথ বলেন, হত্যায় জড়িতদের বিষয়ে আমরা কয়েকজনের নাম পেয়েছি। যাচাই-বাছাইয়ের পর বিস্তারিত জানানো যাবে।
তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি।
মরদেহ দাফন করার পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে এ ঘটনার জেরে রাতেই কয়েকটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, উত্তেজিত জনতা এসব ঘটনা ঘটিয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জরুরি সমন্বয় সভা

কুষ্টিয়ায় হত্যার ঘটনায় লুটপাট-অগ্নিসংযোগ।।

আপডেট সময় : 08:08:29 am, Thursday, 14 March 2024