
মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য বিশাল র্যালি কালিয়াকৈর ট্রাক ষ্ট্যান্ড থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ড চত্ত্বর, বাজার রোড,বাইপাস সড়ক,ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে শ্রীফলতলী প্রদক্ষিণ শেষে লতিফপুর এসে শেষ হয়। বর্ণাঢ্য র্যালি শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র , গাজীপুর -১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো.মজিবুর রহমান। বক্তব্য রাখেন, মো.রাইজ উদ্দিন, কমিশনার সামছুল হক, মিজানুর রহমান শেলী, মোশারফ হোসেন, হারুন অর-রশিদ, আমজাদ হোসেন প্রমুখ।

























