Dhaka , Saturday, 6 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার চবি কেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন। রামু প্রেস ক্লাব এর জমকালো অভিষেক অনুষ্ঠান ও সংবর্ধনা প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু নোবিপ্রবিতে  ৮শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন এপেক্স ক্লাব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত ; ২২ ডাক্তারের সেবা পেলো ১০০০ রোগী  চৌমুহনীর গনিপুরের জামায়াতে ইসলামী নির্বাচনী সমাবেশ সম্পূর্ণ; যোগ্য প্রার্থীর নির্বাচিত করার অঙ্গীকার।  রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সুইডেনের রাষ্ট্রদূত এমপি কিংবা মন্ত্রী হতে আসিনি সংগঠনকে সুসংগঠিত করতে এসেছি: গোলাম আজম সৈকত সংগঠনকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: গোলাম আজম সৈকত ‘সন্ত্রাস–নৈরাজ্য বরদাস্ত নয়’—বিএনপি প্রার্থী ঘোষণায় দৃঢ় প্রতিক্রিয়া ড. ফয়জুল হকের নিজ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় প্রতিক্রিয়া জানালেন জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণে ক্ষুব্ধ এলাকাবাসী নগরীর আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত খালেদা জিয়া কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি- বাপ্পী পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ তিস্তার পাড়ে বিজয়োল্লাস: ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত—মুক্তাঞ্চল থেকে রণকৌশল ৬ নং সেক্টরের ফতুল্লায় ৯৯৯ কলের ভিত্তিতে অভিযান: পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৩ জন গ্রেফতার রামগঞ্জে আল-আসর ফাউন্ডেশনের উদ্যোগে ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে রুম টু রিডের উদ্যোগে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবিতে কর্ম বিরতি মির্জাপুরে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী আমিনুর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহিত চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খানের বদলি নিশ্চিত হয়েও রাতের টহল ও জনগণের নিরাপত্তার দায়িত্ব পালনে অব্যাহত। চট্টগ্রামে পৌঁছলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ন্যায় ও ইনসাফের পক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে সিরাজুল মামুনের গণমিছিল শ্রমিক সমাবেশে মাওলানা আবদুল জব্বারের আহ্বান “দেশের মানুষ এবার ইসলামি আন্দোলনকে ক্ষমতায় দেখতে চায়” ফতুল্লায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিএনপির গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে সিদ্ধিরগঞ্জে সমাবেশ, গণমিছিল ও লিফলেট বিতরণ আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস :নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে রূপগঞ্জে মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার জন্য প্রবাসীর ছেলে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার, মালামাল উদ্ধার রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত রামগঞ্জে বেগম জিয়ার মিলাদ মাহফিলে অঝোরে কাঁদলেন নেতাকর্মীরা

কালিয়াকৈরে ছিনতাইয়ের দৌরাত্ন্য– দিনের বেলায় বিকাশ ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাই

  • Reporter Name
  • আপডেট সময় : 12:20:34 pm, Wednesday, 26 November 2025
  • 30 বার পড়া হয়েছে

মো.ইমরান হোসেন,

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় জোড়া ব্রিজের পশ্চিম পাশে আরিফ হোসেন নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীর কাছ থেকে১৪
লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লতিফপুর জোড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটেছে। আরিফ হোসেন উপজেলার টালাবহ এলাকার মৃত আফসার উদ্দিনের বড় ছেলে।

অভিযোগ সূত্রে জানাযায়, আরিফ হোসেন মঙ্গলবার সকালে ওয়ারিশানদের জমি কেনার জন্য প্রায় ১৫ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে রওনা দেয়। কালিয়াকৈর লতিপুরে জমি রেজিস্ট্রি করতে এসে পাওয়ারনামা সংক্রান্ত জটিলতার কারণে রেজিস্ট্রি স্থগিত হয়ে যায়। পরে জমি দলিল সম্পূর্ণ না হওয়ায় আরিফ হোসেন ছোট দুই ভাই আরফিন হোসেন, আবির হোসে ও বোনের জামাতা আমিনুল ইসলাম মোটরসাইকেল যুগে তিনজন ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাড়িতে যাওয়ার জন্য পাঠিয়ে দেন। আরিফ দলিল লেখকের সাথে পাওয়ারনামা সংক্রান্ত বিষয়টি সমাধানের জন্য আলাপ করছিলেন। এবং ওয়ারিশানদের নিয়ে কালিয়াকৈর বাস স্ট্যান্ডে হোটেলে খাবারের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ।
কালিয়াকৈর যাওয়ার পথে লতিফপুর জোড়া ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ পিছন থেকে সাদা রঙ্গের একটি প্রাইভেটকার মোটরসাইকেল চাপা দিলে মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় তাদের কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত প্রাইভেটকার ঘটনাস্থল ত্যাগ করে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারীরা নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয় । ১৪ লাখ টাকা ছিনতাই এর খবর শুনে আরিফ কান্নায় ভেঙ্গে পড়েন এবং অজ্ঞান হয়ে পড়েন। আরিফের ছোট ভাই পোল্ট্রি ব্যবসায়ী আরফিন হোসেন বাদী হয়ে মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য যে, গত দুই মাস পূর্বে জুলহাস ভেন্ডারের দশ লক্ষাধিক টাকা নিয়ে কালিয়াকৈর সোনালী ব্যাংকে চালান জমা দেওয়ার জন্য যাওয়ার পথে দিনের বেলায় একই স্থানে ও একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। কালিয়াকৈর উপজেলা শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকায় জমির মূল্য অনেক বেশি। থানার পার্শ্ববর্তী এলাকায় দিনে দুপুরে – প্রকাশ্যে এভাবে ছিনতাই এর ঘটনা বৃদ্ধি পাওয়ায় জমি ক্রেতা- বিক্রেতা, দলিল লেখক ও এলাকাবাসী আইনশৃঙ্খলার বিষয়ে চরম নিরাপত্তাহীনতা ও উদ্বিগ্ন হয়ে পড়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কালিয়াকৈর থানায় অভিযোগের প্রেক্ষিতে গঠনাস্থল পরিদর্শন সহ গুরুত্ব সহকারে তদন্তের কাজ চলছে। দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার ও টাকা উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছি ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার

কালিয়াকৈরে ছিনতাইয়ের দৌরাত্ন্য– দিনের বেলায় বিকাশ ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : 12:20:34 pm, Wednesday, 26 November 2025