Dhaka , Friday, 12 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নির্বাচন প্রতিহত করার মতো শক্তি পৃথিবীতে নেই প্রেস সচিব শফিকুল আলম বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিন গ্রেফতার-১০ পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি অজ্ঞাত নামক এক নারী মিলছে না নাম পরিচয়  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল পাইকগাছায় গফুরের বাঁচার আর্তনাদ: বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন আড়াইহাজারে এনসিপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ রামগঞ্জে কিশোরগ্যাংদের দেওয়া আগুনে পুড়ে গেছে বসতঘর ২৭.২ লাখ টাকার ‘স্বর্ণ কাতান’ উদ্ধার: কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র নজরদারিতে চোরাকারবারীরা ব্যর্থ বিসিকে ওয়েভ টেক্স অ্যাপারেলসে শ্রমিক অসন্তোষ, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সঙ্গে কক্সবাজার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা ধানের শীষ‌ প্রতীক‌ই এদেশের নারীদের প্রথম পছন্দ:- নওশীন আরজান হেলাল দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে…. দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে কিশোরীর মৃত্যু পাবনায় ২ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার ঝালকাঠিতে ইয়াবাসহ যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আটক বেগমগঞ্জে একাধিক মামলার আসামি গণপিটুনিতে হত্যা ; মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন   হাটহাজারীর একই গ্রামে দুই এমপি প্রার্থী: নির্বাচনী এলাকায় নতুন আলোচনার ঝড়। পাবনায় মাটি বোঝাই ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপির দুই প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব সহ আহত ৫ মান্দাতার আমলের রাজনীতি দেশে চলবে না ; নোয়াখালীতে জেএসডির প্রার্থী পরিচিতি সভায় তানিয়া রব বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে ‎রূপগঞ্জে র‍্যালী আলোচনা সভা প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ রূপগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস: হিউম্যান এইডের উদ্যোগে কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কক্সবাজারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন: সার্চ মানবাধিকার সোসাইটির র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু শার্শায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম কাজ ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:33:44 pm, Monday, 27 October 2025
  • 67 বার পড়া হয়েছে

নাদিম সরকার,

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম কাজ হলো ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা এবং তা এ অঞ্চলের মানুষের দাবি।

উপদেষ্টা আজ সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদে ক্রমাগত পলি জমে যাওয়ার ফলে হ্রদটি ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে পানির স্তর হ্রাস পাচ্ছে, যার কারণে উপরের স্তরে চলাচলকারী বড় আকারের মাছগুলো টিকে থাকতে পারছে না। ফলস্বরূপ, হ্রদে ছোট মাছের আধিক্য বৃদ্ধি পেয়েছে এবং বড় মাছের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে। তিনি বলেন, কাপ্তাই হ্রদকে রক্ষা করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মৎস্য উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদে দূষণের পরিমাণও দিনদিন বাড়ছে, এখানে হ্রদে পয়ঃনিষ্কাষণসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দূষণের ব্যাপারে স্থানীয় সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এবিষয়ের সাথে সংশ্লিষ্টদের নিয়ে কথা বলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

রাঙামাটি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) -এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী। সভায় জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তুষার কান্তি চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, পেশাজীবী মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং বিএফডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে কাপ্তাই হ্রদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে একটি ভিডিও প্রদর্শনী উপস্থাপন করেন বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মোঃ ফয়েজ আল করিম।

এদিন বিকেলে উপদেষ্টা কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ও বাঁধ পরিদর্শন করেন। এসময় বিএফডিসি-এর চেয়ারম্যান ফারাহ শাম্মী, কর্নফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্হাপক মাহমুদ হাসানসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচন প্রতিহত করার মতো শক্তি পৃথিবীতে নেই প্রেস সচিব শফিকুল আলম

কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম কাজ ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় : 05:33:44 pm, Monday, 27 October 2025