Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার

কাউখালীতে ভুল বোঝাবুঝি নিরসনের পরেও পুরনো ঘটনার ওপর ভিত্তি করে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ সংশ্লিষ্টদের

  • Reporter Name
  • আপডেট সময় : 03:47:58 pm, Wednesday, 9 April 2025
  • 560 বার পড়া হয়েছে

কাউখালীতে ভুল বোঝাবুঝি নিরসনের পরেও পুরনো ঘটনার ওপর ভিত্তি করে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ সংশ্লিষ্টদের

মাওলাদ হোসেন মঈন পিরোজপুর

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হওয়া একটি অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি দুটি অনলাইন পোর্টালে প্রকাশিত একটি সংবাদ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

“কথা না মানায় ব্যবসা প্রতিষ্ঠানের চাবি নিয়ে গেল বিএনপি নেতা” শিরোনামের ওই সংবাদের বিষয়ে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি আপত্তি জানিয়েছেন এবং তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

ঘটনার সূত্রপাত গত ২৪ মার্চ। বিএনপির স্থানীয় ইউনিটের কয়েকজন নেতাকর্মীর মধ্যে দলীয় কর্মকাণ্ড সংক্রান্ত একটি বিষয়ে মতবিরোধ দেখা দেয়। সেই সময় এক ব্যবসা প্রতিষ্ঠানের চাবি নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয়টি নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদের পর আমরাজুড়ী ইউনিয়ন বিএনপির সহ-সম্পাদক মোঃ লিমন তালুকদার এক লিখিত প্রতিবাদে জানান, “প্রকাশিত সংবাদটি মনগড়া ও বিভ্রান্তিকর। আমি উক্ত ঘটনার সময় উপস্থিত ছিলাম না। চাবি নেওয়ার ঘটনা ভুল বোঝাবুঝির অংশ হিসেবে ঘটেছে এবং তা পরে মীমাংসা হয়েছে। এমন একটি পুরনো ঘটনার বিকৃত উপস্থাপন দুঃখজনক।”

বিএনপির কাউখালী উপজেলা ইউনিটের একাধিক নেতাও জানান, দলীয় অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিরোধ থাকলে তা সংগঠনগতভাবেই সমাধান করা হয়ে থাকে। এই ধরনের সংবাদে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়াতে পারে।

এ বিষয়ে কাউখালী উপজেলা বিএনপি কিংবা সংশ্লিষ্ট অনলাইন পত্রিকাগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য সঠিক ও বস্তুনিষ্ঠ হওয়া জরুরি, বিশেষ করে যখন তা একটি রাজনৈতিক দল বা নেতার ভাবমূর্তির সঙ্গে জড়িত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

কাউখালীতে ভুল বোঝাবুঝি নিরসনের পরেও পুরনো ঘটনার ওপর ভিত্তি করে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ সংশ্লিষ্টদের

আপডেট সময় : 03:47:58 pm, Wednesday, 9 April 2025