Dhaka , Friday, 12 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাগলা বৌবাজার সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক’ শার্শায় দোয়া মাহফিলে বললেন– তৃপ্তি রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত টেকনাফে দিনদুপুরে দোকানে হামলা ও লুট, সাংবাদিক শাকেরের ভাই আহত নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ—ঢাকা থেকে মরদেহ এনে পলাতক স্বামী যাত্রাবাড়ি বর্ণমালা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত বেগমগঞ্জে ওলামা দলের বেগমজিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ; এতিম ও দুস্থদের মাঝে গোস্ত বিতরণ সিডিএ’র নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ, সিডিএ’র উচ্ছেদ অভিযান নারী সাংবাদিকদসহ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার দাবি ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর অভিযোগের প্রতিবাদ নির্বাচন প্রতিহত করার মতো শক্তি পৃথিবীতে নেই প্রেস সচিব শফিকুল আলম বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিন গ্রেফতার-১০ পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি অজ্ঞাত নামক এক নারী মিলছে না নাম পরিচয়  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল পাইকগাছায় গফুরের বাঁচার আর্তনাদ: বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন আড়াইহাজারে এনসিপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ রামগঞ্জে কিশোরগ্যাংদের দেওয়া আগুনে পুড়ে গেছে বসতঘর ২৭.২ লাখ টাকার ‘স্বর্ণ কাতান’ উদ্ধার: কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র নজরদারিতে চোরাকারবারীরা ব্যর্থ বিসিকে ওয়েভ টেক্স অ্যাপারেলসে শ্রমিক অসন্তোষ, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সঙ্গে কক্সবাজার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা ধানের শীষ‌ প্রতীক‌ই এদেশের নারীদের প্রথম পছন্দ:- নওশীন আরজান হেলাল দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে…. দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে কিশোরীর মৃত্যু

কক্সবাজারে সেপটিক ট্যাংক নাটকের  মূলহোতা রনতোষ ও রুবেল গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:18:24 pm, Wednesday, 19 November 2025
  • 14 বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস,
কক্সবাজারের রামুতে চাঁদাবাজি মামলায় আটক হয়েছেন আলোচিত রনতোষ বড়ুয়া ও রুবেল বড়ুয়া।
তারা রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকূল গ্রামের বাসিন্দা। একই এলাকায় একটি বাড়ির নির্মাণ কাজ চলাকালে চাঁদাবাজি করতে গিয়ে কথা বাড়াবাড়ির সময় সেপটিক ট্যাংকে পড়ে যান রনতোষ বড়ুয়া। এ নিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্পূর্ণ ও এডিট করা ভিডিও প্রচার করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়ার নাটক সাজান রনতোষ বড়ুয়া। পরে ওই ঘটনায় চাঁদাবাজির অভিযোগে বিজ্ঞ আদালতে মামলা করেন- ভুক্তভোগী সাবেক ব্যাংক কর্মকর্তা সন্তোষ বড়ুয়া।
এ মামলায় মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় রামুর উত্তর শ্রীকুলস্থ বাড়ি থেকে রনতোষ ও রুবেলকে আটক করে রামু থানা পুলিশ।
পুলিশ জানায়, আটক দুইজনই চাঁদাবাজি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
মামলার এজাহার সুত্রে জানা গেছে,
উত্তর শ্রীকূল গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা  সন্তোষ বড়ুয়ার সঙ্গে তাঁর সৎভাই রনতোষ বড়ুয়া ও রুবেল বড়ুয়ার দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয় নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের মাধ্যমে শালিস বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও  রনতোষ–রুবেলপক্ষ কোনো শালিস মানেননি।
এজাহারে আরো জানা যায়, সন্তোষ বড়ুয়া নিজ বসতবাড়ির নির্মাণকাজ চালিয়ে আসছিলেন।  এ অবস্থায় চলতি বছরের গত ৮ মার্চ  শ্রমিকেরা কাজ  করতে গেলে রনতোষ বড়ুয়া ও রুবেল বড়ুয়া তাদের কয়েকজন সহযোগী সহ দেশীয় অস্ত্র নিয়ে বেআইনিভাবে সন্তোষ বড়ুয়ার বসতভিটায়  প্রবেশ করে এবং কর্মরত শ্রমিকদের কাজে বাধা প্রদান করে।  কাজ চালিয়ে যেতে চাইলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সন্তোষ বড়ুয়ার উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় নিরাপত্তাহীনতার মাঝে সন্তোষ বড়ুয়া গত ২৪ মার্চ বিজ্ঞ আদালতে মামলা (নং সিআর ২০২/২০২৫) দায়ের করেন। এ মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী সন্তোষ বড়ুয়া জানান,
ঘটনার দিন আমি ঘরের কাজ তদারকি করছিলাম। এ সময় হঠাৎ রনতোষ, রুবেল ও  তাদের সহযোগিরা এসে আমার  মিস্ত্রিকে কাজ বন্ধ করতে বলেন এবং আমার কাছ থেকে কাজ চালাতে হলে  ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে তারা আমার উপর হামলা করলে, আমাকে বাঁচাতে দৌড়ে আমার ছেলে ঘর থেকে বের হয়ে আসে। এ সময় আমার ছেলে তাদের বাঁধা দিতে গেলে তাদের সাথে ধস্থাধস্থি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে রনতোষ পাশের সেপটিক ট্যাংকে পড়ে যায়। এবং মিনিট দুয়েকের মধ্যে সেখান থেকে উঠে পুনরায় আমি ও আমার ছেলের উপর হামলা করে এবং  বাড়ির সীমানা পিলার ভাংচুরসহ  বাড়িঘরে ব্যাপক তাণ্ডব চালায়।
কিন্তু এঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা সিসি ক্যামেরার ফুটেজের আগে ও পরের অংশ বাদ দিয়ে এডিট করে মাত্র তিন সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে উল্টো আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করে।
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানিয়েছেন- আদালতে দায়েরকৃত একটি চাঁদাবাজি মামলায় রণতোষ  বড়ুয়া ও রুবেল বড়ুয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো। পুলিশী অভিযানে তাদের আটক করা হয়োছে। বুধবার দুপুরে আটককৃত দুইজনকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, সেপটিক ট্যাংক কেলেংকারী ছাড়াও আটক রনতোষ বড়ুয়া ও রুবেল বড়ুয়ার বিরুদ্ধে নিজেদের মাথা নিজেরা ফাটিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা নাটক সাজানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে।
জানা গেছে, তাদের ভাই সাবেক ব্যাংক কর্মকর্তা সন্তোষ বড়ুয়ার সঙ্গে তাঁর সৎ ভাই রনতোষ বড়ুয়াদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলা মামলার ঘটনাও ঘটে। দুই পক্ষের বিরোধ চরমে পৌঁছালে স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের কিছু বিশিষ্টজন বিরোধ মিমাংসার উদ্যােগ নেন। দুই পক্ষের সম্মতিতে উভয়পক্ষ সালিশকারীদের বিচার মানার সম্মতিও প্রদান করে। সম্প্রতি সেই সালিশের রায় ঘোষনার জন্য চৌমুহনী স্টেশনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে উভয় পক্ষের বৈঠক ডাকেন শালিসকারীরা ।
বৈঠকে বিচারকেরা সিদ্বান্তগুলো উভয়পক্ষকে পড়ে শোনানো শুরু করলে রুবেল বড়ুয়া এসব সিদ্ধান্ত মানতে অপারগতা প্রকাশ করেন। ফলে শালিসকারীদের সঙ্গে রুবেল বড়ুয়ার পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অমিমাংসিতভাবে বৈঠক শেষ হলে উভয় পক্ষ চলে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিপক্ষ ও তাদের সৎভাই সন্তোষ বড়ুয়াকে ফাঁসানোর উদ্দেশ্যে চৌমুহনী স্টেশন থেকে গ্রামের রাস্তায় ঢুকেই বড় ভাই রনতোষ বড়ুয়া ছোট ভাই রুবেল বড়ুয়াকে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে গ্রামে প্রতিপক্ষের লোকজন ইটদিয়ে মাথায় আঘাত করেছে বলে প্রচার করে। শুধু তাই নয়, স্থানীয় হাসপাতালে গিয়ে চিকিৎসা সনদ নেওয়ার চেষ্টা করে তারা। তবে ওইসময় আসল ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে তাদের এ অপচেষ্টা ব্যর্থ হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাগলা বৌবাজার সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

কক্সবাজারে সেপটিক ট্যাংক নাটকের  মূলহোতা রনতোষ ও রুবেল গ্রেপ্তার

আপডেট সময় : 08:18:24 pm, Wednesday, 19 November 2025