Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’

কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকিতে তিন লাখ মানুষ- দু’পরিবারের ছয় সদস্যের মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:46:15 am, Saturday, 14 September 2024
  • 198 বার পড়া হয়েছে

কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকিতে তিন লাখ মানুষ- দু'পরিবারের ছয় সদস্যের মৃত্যু।।

নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
  
কক্সবাজারে টানা বর্ষণে সদর উপজেলা ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে একই পরিবারের তিনজন এবং উখিয়া উপজেলার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিনজন রয়েছেন। 
প্রাকৃতিক দুর্যোগে নিহতরা হলো কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন’র দক্ষিণ দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি এবং তার দুই শিশুকন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম। অপরদিকে ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের কবির আহমেদের ছেলে আব্দুর রহিম- আব্দুল হাফেজ এবং আব্দুল ওয়াহেদ। বৃহস্পতিবার -১২ সেপ্টেম্বর- মধ্যরাতে কক্সবাজার সদর ও উখিয়া উপজেলায় পাহাড় ধসের ঘটনাগুলো ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।
নিহতের শাশুড়ী জানান- রাতে ২ টা দিকে ভারী বৃষ্টি হওয়ার সময় মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা। পরে গিয়ে দেখেন স্ব-পরিবারে মাটিচাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হলেও দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু মেয়ের মর’দেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে কক্সবাজার ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, ভারী বর্ষণে উখিয়া ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্বেচ্ছাসেবকরা বিধ্বস্ত ঘর-বাড়িতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান- বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ১৩ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে মোট বৃষ্টির পরিমাণ ৩৭৮ মিলিমিটার। চলমান মৌসুমে এটি এক দিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ

কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকিতে তিন লাখ মানুষ- দু’পরিবারের ছয় সদস্যের মৃত্যু।।

আপডেট সময় : 06:46:15 am, Saturday, 14 September 2024