Dhaka , Saturday, 6 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে বেগম জিয়ার মিলাদ মাহফিলে অঝোরে কাঁদলেন নেতাকর্মীরা কাজের বৈচিত্রতা দিয়েই বেগমগঞ্জে উন্নয়ন করবো ; সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নতুন ইউএনও  মধুপুরে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গণ দোয়া মাহফিল। স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা ছাড়া বড় দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা নগরীর কাজীর দেউড়ি স্টেডিয়াম মার্কেটে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রক্তক্ষয়ী সংঘাতে রণক্ষেত্র রূপগঞ্জ! ছাত্রদল কার্যালয়ে হামলা, ভাঙলো জিয়ার ছবি; আহত ৮ খালেদা জিয়ার সুস্থতা কামনায় তৈমুর আলম খন্দকারের উদ্যোগে রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে নাকোল ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় পবিত্র কোরআন ও খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন জাগায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা নাভারণে ট্রেনে কাটা পড়ে বাবু নামে এক যুবকের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করলেন নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী রায়পুরে মর্মান্তিক দুর্ঘটনা: অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু আদেশ সংযুক্ত চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার পাইকগাছায় দাঁড়িপাল্লার গণসংযোগ: কালভার্ট নির্মাণে অনুদান দিলেন মাঃ আবুল কালাম আজাদ পাইকগাছার চাঁদখালীতে দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার রূপগঞ্জে ছাত্রদলের কার্যালয়ে সশস্ত্র হামলা, আহত ৮ পাইকগাছায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় ইউএনও হিসেবে যোগদান করলেন ওয়াসিউজ্জামান চৌধুরী চবির অবসরপ্রাপ্ত প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও প্রফেসর ড. এম. আব্দুল ওয়াহ্হাব এর শোকসভা অনুষ্ঠিত। রামগঞ্জ মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠানে   সরকারি সকল অফিসে ঘুষ এবং হয়রানি বন্ধ করা হবে: নাজমুল হাসান পাটোয়ারী লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত, মরদেহ হস্তান্তর নিয়ে ধোঁয়াশা রূপগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সরাইলেপালিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কমপ্লিট শাটডাউন পাবনায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১১ বছর পর জয়দেবপুরে গ্রেপ্তার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় পবিত্র কোরআন ও খতম দোয়া মাহফিল রূপগঞ্জে ৭০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক দুর্যোগ প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে -ডিসি সারওয়ার ৯.৫০ লাখ টাকার শাড়ি ও মাদক জব্দ: কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সফল সাড়াশি অভিযান

কক্সবাজারে ক্ষুদ্র মৎস্যজীবী নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:30:45 pm, Monday, 24 November 2025
  • 9 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজারের ক্ষুদ্র মৎস্যজীবী নারীদের সামাজিক নিরাপত্তা ও বিকল্প জীবিকায়ন নিশ্চিত করতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে কোস্ট ফাউন্ডেশনের স্মল স্কেল ফিশারিজ জেন্ডার মেইনস্ট্রিমিং প্রকল্পের উদ্যোগে মাল্টি-স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্ষুদ্র মৎস্যজীবী নারী রোকসানা আক্তার রুপা প্রকৃত জেলেদের কার্ড প্রদান এবং মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে সঠিকভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানান। প্রকল্পের নেটওয়ার্কিং গ্রুপের সভাপতি ফাতেমা বেগম বলেন, “মাছ ধরা বন্ধের সময় জেলে নারীদের জন্য বিকল্প আয়ের পথ তৈরি না হলে তাদের জীবন আরও সংকটে পড়ে।”

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাসেদ আহমদ জানান, যারা এখনও প্রকৃত জেলে কার্ড পাননি, তারা নিয়ম অনুযায়ী ফরম পূরণ করে মৎস্য অফিসে জমা দিলে দ্রুত তা যাচাই-বাছাই করা হবে। বন্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান হিসেবে ব্রয়লার মুরগি পালন ও গরু মোটাতাজাকরণ কর্মসূচির কথা তুলে ধরেন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি ডা. মো. সাখওয়াত হোসেন।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি মো. রমজান আলী জানান, নারীদের পুষ্টি ভাতা, লিগ্যাল সাপোর্ট, ব্লক-বাটিক, সেলাই, এমব্রয়ডারি, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন প্রশিক্ষণ শেষে মেশিন বিতরণ করা হবে। পাশাপাশি দুস্থ ও গর্ভবতী নারীদের ভাতা নিশ্চিত করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল খান বলেন, জেলে পরিবারের যারা চাষাবাদ করেন তাদের কৃষি উপকরণ, প্রশিক্ষণ ও হাতে-কলমে সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

সভায় জেলে পরিবারের নারী সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার বাবুল হোসেন, ফাইনান্স অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা মো. ইব্রাহিম এবং জলবায়ু অভিযোজন প্রযুক্তি ব্যবস্থাপক কংকেশুর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মিজানুর রহমান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে বেগম জিয়ার মিলাদ মাহফিলে অঝোরে কাঁদলেন নেতাকর্মীরা

কক্সবাজারে ক্ষুদ্র মৎস্যজীবী নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার

আপডেট সময় : 07:30:45 pm, Monday, 24 November 2025