Dhaka , Saturday, 17 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঈদগাঁও বাজারে ভোক্তা অধিকার অভিযান: কাপড়ের দোকানে ৩৬ হাজার টাকা জরিমানা একটি হারানো সংবাদ নলছিটিতে সুগন্ধা নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগের দাবিতে মানববন্ধন কাঁঠালিয়ার তালগাছিয়া পীর সাহেবের কবর জিয়ারত ও দোয়ার মধ্যে দিয়ে গোলাম আজম সৈকতের নির্বাচনের কার্যক্রম শুরু  ঠাকুরগাঁওয়ে লংকাবাংলা ফাউন্ডেশনের মানবিক উষ্ণতা: কম্বল পেল ৩০০ পরিবার নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু রূপগঞ্জে শারিরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার রূপগঞ্জে যৌথ বাহিনীর বিশাল অভিযান দেড় কোটি টাকার মাদকসহ আটক ৩ কালিয়াকৈরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শরীয়তপুরে জানাজার আগে ককটেল আতঙ্ক, স্ট্রোকে সাবেক ইউপি সদস্যের মৃত্যু তারুণ্যের পিঠা উৎসব শেষে মাঠ পরিচ্ছন্নতায় জেন-জি’র চমৎকার দৃষ্টান্ত আদিতমারীতে বসতঘরে র‍্যাবের হানা: বিপুল মাদকসহ নারী কারবারি গ্রেফতার বিচারহীনতার বিরুদ্ধে রাজপথে ইনকিলাব মঞ্চ, হাদি হত্যাকাণ্ডে প্রতিবাদ শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল ফেইসবুকে লাইভ করে চসিকের সৌন্দর্য বর্ধনের অবকাঠামো ভাংচুর ভোটের গাড়ি সুপার ক্যারাভান উদ্বোধন গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে চট্টগ্রামে বিশেষ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত জেলা-উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক কক্সবাজারের জাহাঙ্গির আলম শরীয়তপুরে কাবিখা কাবিটা প্রকল্পে লুটপাট, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি রামুর ফতেখাঁরকুলের ইয়াবাডন আবদুল্লাহ ইয়াবাসহ গ্রেফতার। কিশোরগঞ্জে ছাত্রাবাস থেকে নিখোঁজ ৯ম শ্রেণির শিক্ষার্থী নোওয়াফ, থানায় জিডি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাঁচবিবিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা তদারকি জোরদার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে আমীর খসরু মাহমুদ চৌধুরী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পুনরায় বিক্ষোভ নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ   জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষের। টাঙ্গাইলের মধুপুর শালবনে লাল সোনা  নোয়াখালীতে ব্যবসায়ীর জায়গা দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ গাজীপুরে মুক্তিযোদ্ধা দলের সভাপতি যোগ দিলেন জামায়াতে হিলিতে প্রকাশ্যে ধূমপানের দায়ে জরিমানা

“এটাই তো নেতা, এটাই তো মানবিকতা”— অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

  • Reporter Name
  • আপডেট সময় : 02:27:17 pm, Saturday, 3 January 2026
  • 103 বার পড়া হয়েছে

চঞ্চল,

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বেগম খালেদা জিয়ার সাধারণ মানুষের প্রতি মমত্ববোধের স্মৃতিচারণ করে বলেছেন, “আমি যখন এমপি-মন্ত্রী হলাম, উনি একদিন উনার অফিসে আমাকে বসিয়ে বললেন— দুলু ওই মহিলাগুলোর খোঁজ রাখো না তুমি? আমি বলছি, কোন মহিলা ম্যাডাম? তিনি বললেন, ওই যে তোমার ওখানে যে গাড়ি ব্লক করে দিল। আমি বলেছি, জি ম্যাডাম। উনি বললেন, অবশ্যই ওদের খোঁজ রাখবা। কত বড় বড় জায়গায় উনি ঘোরেন, কত বড় বড় স্মৃতি উনার কাছে, অথচ সামান্য গ্রামের কতগুলো মহিলার কথা উনি কীভাবে স্মরণে রেখেছেন এবং আমাকে বললেন যে ওদের খোঁজ রাখবা সবসময়। এটাই তো নেতা, এটাই তো মানবিকতা!”

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড়ে ‘হামার বাড়ি’ কার্যালয়ে জেলা বিএনপি এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার একটি সফরের প্রেক্ষাপট উল্লেখ করে এসব কথা বলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

শোকসভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির নেতা রুস্তম আলী প্রামাণিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ) এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জননেত্রী খালেদা জিয়াকে নিয়ে আবেগাপ্লুত বক্তব্যে আসাদুল হাবিব দুলু আরও বলেন, “আমার প্রিয় নেত্রী এতো নির্যাতনের পরেও ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে বলেছিলেন— যারা জয়ী হয়, বিজয়ীরা পরাজিতদের ওপর প্রতিশোধ নিলে বিজয়ের আনন্দ থাকে না। কত বড় মহৎ ও উদার মানুষের পক্ষে এটি বলা সম্ভব! আমার মনে হয় আমাদের কারও পক্ষেই এটি বলা সম্ভব হবে না। প্রিয় নেত্রী যে লাঞ্ছিত হয়েছেন, তাঁকে অপমানিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিদায় যাত্রায় বাংলাদেশের মানুষের দেওয়া সম্মান প্রমাণ করে নিয়তি তাঁকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে।”

লালমনিরহাটের উন্নয়নে বেগম জিয়ার অবদানের কথা উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, “উনার আমলেই উদ্বোধন হয়েছে তিস্তা ব্রিজ। এরপর একে একে উদ্বোধন করা হয়েছে আমাদের লালমনি এক্সপ্রেস, রেলওয়ে স্টেশন, হাসপাতাল, টিটিসি, এতিমখানা ও যুব প্রশিক্ষণ কেন্দ্র।” এছাড়া স্মৃতিচারণকালে তিনি দহগ্রাম-অঙ্গরপোতা বাসীর জন্য তিনবিঘা করিডোর খোলার ঐতিহাসিক সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আরও বলেন, “বিবিসি একটা সংবাদ পরিবেশন করেছে সেদিন, বলেছে সেদিন গণভোট হয়েছে খালেদা জিয়ার পক্ষে, যেদিন উনার জানাজা হয়। জানাজার যে কাতার হওয়ার নিয়ম, যত ফিট সেজদার জায়গা রেখে কেউ কোনো জায়গা রাখতে পারেনি। রাখা সম্ভব হয়নি। খালেদা জিয়া শুধু আজকের বাংলাদেশের নয়, বিশ্বের গণতান্ত্রিক মানুষের মানসপটে ভেসে থাকবেন চিরদিন আমাদের মাঝে।”

শোকসভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে নেতাকর্মীরা প্রজেক্টরের পর্দায় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার লালমনিরহাট সফরকালীন বিভিন্ন দুর্লভ ভিডিও চিত্র এবং স্থিরচিত্র অবলোকন করেন। স্মৃতির আয়নায় প্রিয় নেত্রীর স্মৃতিগুলো ভেসে উঠলে উপস্থিত নেতাকর্মীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঈদগাঁও বাজারে ভোক্তা অধিকার অভিযান: কাপড়ের দোকানে ৩৬ হাজার টাকা জরিমানা

“এটাই তো নেতা, এটাই তো মানবিকতা”— অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

আপডেট সময় : 02:27:17 pm, Saturday, 3 January 2026