Dhaka , Saturday, 6 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার চবি কেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন। রামু প্রেস ক্লাব এর জমকালো অভিষেক অনুষ্ঠান ও সংবর্ধনা প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু নোবিপ্রবিতে  ৮শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন এপেক্স ক্লাব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত ; ২২ ডাক্তারের সেবা পেলো ১০০০ রোগী  চৌমুহনীর গনিপুরের জামায়াতে ইসলামী নির্বাচনী সমাবেশ সম্পূর্ণ; যোগ্য প্রার্থীর নির্বাচিত করার অঙ্গীকার।  রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সুইডেনের রাষ্ট্রদূত এমপি কিংবা মন্ত্রী হতে আসিনি সংগঠনকে সুসংগঠিত করতে এসেছি: গোলাম আজম সৈকত সংগঠনকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: গোলাম আজম সৈকত ‘সন্ত্রাস–নৈরাজ্য বরদাস্ত নয়’—বিএনপি প্রার্থী ঘোষণায় দৃঢ় প্রতিক্রিয়া ড. ফয়জুল হকের নিজ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় প্রতিক্রিয়া জানালেন জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণে ক্ষুব্ধ এলাকাবাসী নগরীর আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত খালেদা জিয়া কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি- বাপ্পী পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ তিস্তার পাড়ে বিজয়োল্লাস: ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত—মুক্তাঞ্চল থেকে রণকৌশল ৬ নং সেক্টরের ফতুল্লায় ৯৯৯ কলের ভিত্তিতে অভিযান: পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৩ জন গ্রেফতার রামগঞ্জে আল-আসর ফাউন্ডেশনের উদ্যোগে ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে রুম টু রিডের উদ্যোগে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবিতে কর্ম বিরতি মির্জাপুরে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী আমিনুর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহিত চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খানের বদলি নিশ্চিত হয়েও রাতের টহল ও জনগণের নিরাপত্তার দায়িত্ব পালনে অব্যাহত। চট্টগ্রামে পৌঁছলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ন্যায় ও ইনসাফের পক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে সিরাজুল মামুনের গণমিছিল শ্রমিক সমাবেশে মাওলানা আবদুল জব্বারের আহ্বান “দেশের মানুষ এবার ইসলামি আন্দোলনকে ক্ষমতায় দেখতে চায়” ফতুল্লায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিএনপির গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে সিদ্ধিরগঞ্জে সমাবেশ, গণমিছিল ও লিফলেট বিতরণ আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস :নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে রূপগঞ্জে মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার জন্য প্রবাসীর ছেলে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার, মালামাল উদ্ধার রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত রামগঞ্জে বেগম জিয়ার মিলাদ মাহফিলে অঝোরে কাঁদলেন নেতাকর্মীরা

একদিনের ব্যবধানে আমার দেশ’র তিন সাংবাদিকের বিরুদ্ধে আবারও মামলা করলেন মামলাবাজ রশিদ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:13:26 pm, Wednesday, 19 November 2025
  • 22 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

মাত্র একদিনের ব্যবধানে আবারও আমার দেশ পত্রিকার তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মামলাবাজ হিসেবে পরিচিত কর্ণফুলি শীপ বিল্ডার্সের এমডি স্বৈরাচারের দোসর আবদুর রশিদ। এ নিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে তার মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে।

গত মঙ্গলবার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে তিন সাংবাদিকের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানী হয়েছে দাবি করে মামলাটি করেন তার প্রতিষ্ঠানের কর্মকর্তা নজরুল ইসলাম। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে আগামী ২ জানুয়ারি সমন জারি করেছেন।

এই মামলায় আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিসহ তিন সাংবাদিককে বিবাদি করা হয়েছে।

এর আগে গত সোমবার তার পক্ষে একই ব্যক্তি নজরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতে একটি ফৌজদারী মামলা দায়ের করেন। এতে আসামি করা হয়েছে আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এম কে মনির ও চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাসকে।

জানা যায়, ২০০৮ সালে প্রথম ‘’দেবত্তোর সম্পত্তি বন্ধক রেখে ১০ কোটি টাকা ঋণ’’ প্রতিবেদনের জন্য দৈনিক আজাদীর বিরুদ্ধে মামলা করেন আবদুর রশিদ। এরপর ২০১১ সালে দৈনিক নয়াদিগন্তের সম্পাদকের বিরুদ্ধে, ২০১৬ সালে মাছরাঙা টেলিভিশনের বিরুদ্ধে দুটি, ২০১৭ সালে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে পরপর তিনটি, ২০১৯ সালে দৈনিক যায়যায়দিনের বিরুদ্ধে একটি, দৈনিক আজাদীর বিরুদ্ধে একই বছর দুটি, ২০২০ সালে সকালের সময় ও মুক্তখবরের বিরুদ্ধে একটি করে, ২০২১ সালে মুক্তখবরের বিরুদ্ধে একটি, ২০২৩ সালে যুগান্তরের বিরুদ্ধে একটি ও ২০২৩ সালে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি। এসব মামলার সবকটি তার মালিকানাধীন প্রতিষ্ঠান কর্ণফুলি শীপ বিল্ডিং, কর্ণফুলি ডকইয়ার্ড, মেরিন ওয়ার্কশপ ও অন্যান্য প্রতিষ্ঠানের অনিময়, জালিয়াতি ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশে ক্ষুব্ধ হয়ে করা।

আবদুর রশিদ কুমিল্লার পিপুলিয়া বাজার কোদালিয়া গ্রামের মরহুম মনছুর আহমদের ছেলে। তার বয়স প্রায় ৭০ বছর।
অভিযোগ আছে, তিনি ফ্যাসিষ্ট হাসিনা সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ। আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে তিনি মাফিয়া হয়ে ওঠার পাশপাশি একজন মামলাবাজে পরিণত হন। তার অনিয়ম প্রকাশ না করতে সাংবাদিকদের ভয় দেখাতেই একের পর এক মামলা করেন বলে জনশ্রুতি আছে।

উল্লেখ্য, তিনি এসব মামলার তালিকার পিডিএফ করে প্রস্তুত রাখেন। যখনি কেউ তার প্রতিষ্ঠান নিয়ে কোন সংবাদ তৈরির প্রক্রিয়া শুরু করেন তখনি তিনি ওই তালিকা দিয়ে সাংবাদিকদের ভয় দেখান।

গত শুক্রবার তিনি আমার দেশ’র তিন সাংবাদিককে আইনী নোটিশ পাঠিয়ে পরদিনই দুইজনকে আসামি করে ফৌজদারি মামলা ঠুকে দেন। তার একদিন পর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস ও স্টাফ রিপোর্টার এম কে মনিরের বিরুদ্ধে আরও একটি মানহানী মামলা করেন তিনি।

এদিকে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় চট্টগ্রাম নগর ও জেলাজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠেছে। সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষক, জুলাই যোদ্ধা নানা শ্রেণি-পেশার মানুষ মামলাটিকে গণমাধ্যমের কণ্ঠরোধের পরিকল্পিত চেষ্টা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবিও তোলেন।

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) পৃথক বিবৃতি দিয়েছে। প্রেস ক্লাবের পক্ষে বিবৃতি দিয়েছেন সদস্য সচিব জাহিদুল করিম কচি ও সিএমইউজে’র পক্ষে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতারাও নিন্দা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার

একদিনের ব্যবধানে আমার দেশ’র তিন সাংবাদিকের বিরুদ্ধে আবারও মামলা করলেন মামলাবাজ রশিদ

আপডেট সময় : 08:13:26 pm, Wednesday, 19 November 2025