Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম? ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’ ‘হাসিনাকেও আমরা মাফ করব না’ রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই আবারও ভাঙনের ঝুঁকিতে বরিশাল: কীর্তনখোলা তীরের সাতানি ও নয়ানি জুড়ে আতঙ্ক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ককসবাজার রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ঈদের মার্কেট করতে হবে তাই আসছি- চাঁদাবাজ চক্রের সদস্য 

  • Reporter Name
  • আপডেট সময় : 09:07:49 pm, Tuesday, 11 March 2025
  • 306 বার পড়া হয়েছে

ঈদের মার্কেট করতে হবে তাই আসছি- চাঁদাবাজ চক্রের সদস্য 

শরীয়তপুর প্রতিনিধি

বাড়িতে কাম কাইজ নাই, সামনে ঈদ পরিবারের মার্কেট কর‍তে হবে তাই নদীতে আসছি। এভাবেই কথা গুলো বলছিলেন পদ্মা নদীতে চাঁদাবাজি করতে আসা চাঁদাবাজ চক্রের এক সসদ্য। 

শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকায় পদ্মা নদীতে বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে আটক করেছে মাঝিরঘাট নৌপুলিশ।

মঙ্গলবার-১১ মার্চ-দুপুরে উপজেলার কুন্ডেরচর সংলগ্ন লালবয়া-নীলবয়া এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ছিডারচর এলাকার বাসিন্দা খোকন মল্লিকের ছেলে সৈকত মল্লিক-২৪-তৈয়ব আলী মোল্লার ছেলে মো: সাহাবুদ্দিন-২৯- সফিউদ্দিন বেপারীর ছেলে মো: সবুজ-২৩-বড়কান্দি এলাকার বাসিন্দা সরবত ছৈয়ালের ছেলে বিল্লাল হোসেন ছৈয়াল-২০-ও নড়িয়ার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা সফিউদ্দিন বেপারীর ছেলে সাইফুল ইসলাম-১৮-।

নৌপুলিশ সূত্র জানায়, জাজিরা উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মালবাহি বাল্কহেড থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে চাঁদাবাজ চক্রের সদস্যরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে পদ্মা নদী দিয়ে চলাচলরত ট্রলার ও বাল্কহেড থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করছিল চাঁদাবাজ চক্রের সদস্যরা। এসময় খবর পেয়ে মাঝিরঘাট নৌপুলিশের উপপরিদর্শক(এসআই) সাহিদুল ইসলামের নেতৃত্বে নৌপুলিশের একটি দল অভিযান চালিয়ে কুন্ডেরচর এলাকা সংলগ্ন পদ্মা নদীতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় ৫ জনকে আটক করেছে। চক্রটি ট্রলারে চড়ে পদ্মা নদীতে নানা পরিচয় দিয়ে নৌযান থেকে চাঁদা তুলে আসছিল।

কথা হয় চাঁদাবাজ চক্রের সদস্য সাহাবুদ্দিনের সাথে, তিনি বলেন, এসব কাজ কখনো করিনি, সামনে ঈদ, কোন কাজকর্ম নেই তাই অন্যের প্ররোচনায় পরে এ কাজ করেছি।

মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ  এসআই আবুল হাসেম রাজকুমার বলেন, “চাঁদাবাজ চক্র নদীতে বিভিন্ন নৌযান থেকে চাঁদা উঠাচ্ছে শুনে নদীতে আমাদের টহলরত টিম স্পিডবোট নিয়ে অভিযান চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র ও দুটি প্লেনসিট ট্রলারসহ পাঁচ চাঁদাবাজকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

ঈদের মার্কেট করতে হবে তাই আসছি- চাঁদাবাজ চক্রের সদস্য 

আপডেট সময় : 09:07:49 pm, Tuesday, 11 March 2025