Dhaka , Monday, 21 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাহবাগে মাদ্রাসার শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:22:46 pm, Monday, 27 January 2025
  • 161 বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাহবাগে মাদ্রাসার শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

আসাদ উল্লাহ, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে -ইবি- ঢাকার শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং এ ন্যাক্কারজনক ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার -২৭ জানুয়ারি- সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের উত্তর গেটে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তাতে লেখা ছিল –এক দেশে দুই নীতি- মানি না মানবো না- আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই- এটা আমাদের চাওয়া নয়- এটা আমাদের অধিকার- ইবতেদায়ী জাতীয়করণ, করতে হবে করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি কাইয়ুম হোসেন- ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ- ইসলামী ছাত্র আন্দোলনের ইবি সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত, শাখা ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক জাকারিয়া- তালাবার সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, সহ-অর্থ সম্পাদক মাহমুদুল হাসানসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।
বক্তব্যে বক্তারা বলেন- ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শাহবাগে আন্দোলন ছিল ন্যায্য। কিন্তু পেটুয়া বাহিনী লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে অসংখ্য মানুষকে আহত করেছে। এ ধরনের বর্বর আচরণ মেনে নেওয়া যায় না। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে বৈষম্য আমাদের সমাজে মাদ্রাসা শিক্ষার প্রতি অবজ্ঞার প্রকাশ।
জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ বলেন- ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অযৌক্তিক নয়। যুগ যুগ ধরে এ শিক্ষকদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় যদি সরকারি হতে পারে- তবে ইবতেদায়ী মাদ্রাসাগুলো কেন নয়? এটি মাদ্রাসা শিক্ষা ধ্বংসের ষড়যন্ত্র। আমাদের ন্যায্য দাবিতে ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাইয়ুম হোসেন বলেন- জাতির বিবেকের ওপর এই হামলা ফ্যাসিস্ট আচরণের নজির। আমরা ৪০ বছর ধরে বেতনহীন থাকা শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলছি। এটি কোনো দলের দাবি নয়, বরং তৌহিদি জনতার দাবি। যতদিন ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না হবে, ততদিন আন্দোলন চলবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাহবাগে মাদ্রাসার শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : 03:22:46 pm, Monday, 27 January 2025