Dhaka , Thursday, 12 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪ হাতিয়াতে হামলায় সাংবাদিকসহ আহত ৩০ রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৬১নং কেন্দ্রে দু’পক্ষের মধ্যে মারামারি। জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভোটার হিসেবে ডঃ মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নোয়াখেলেীতে নারী ভোটারদের উপছে পড়া ভিড় উখিয়ার বালুখালীতে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী চক্রের সদস্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে প্রস্তুতি জোরদার: সদর ও রামু উপজেলা পরিষদ পরিদর্শনে ডিসি-এসপি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কক্সবাজারে ব্রিফিং প্যারেড, বডি-ওর্ন ক্যামেরায় থাকবে নজরদারি নির্বাচন সামনে রেখে রাজধানীতে বিজিবির বিশেষ রোবাস্ট পেট্রোলিং, নিরাপত্তা জোরদার পাইকগাছায় নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত সাশ্রয়ী বাজার ব্যবস্থায় আরেক ধাপ এগিয়ে গেল আশ বাজার রামগঞ্জে হুমকির অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রার্থীর সাংবাদিক সম্মেলন র‌্যাব-৭, চট্টগ্রাম’র অধিনায়ক কর্তৃক নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা: সেনাবাহিনীর টহল-তল্লাশি জোরদার রাজধানীতে ভোটের স্বচ্ছ বাক্স বিতরণ, শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার বেতাগীতে ৪২ টি নির্বাচনী  কেন্দ্রের ১৩ টি ঝুঁকিপূর্ণ-উত্তেজনায় কাজীর হাট কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সাংবাদিককে ফাঁসানোর ভয়ংকর ষড়যন্ত্র নস্যাৎ নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: কক্সবাজারে রোহিঙ্গা সংশ্লিষ্ট নাশকতা রোধে যৌথবাহিনীর কঠোর অবস্থান রূপগঞ্জ পূর্বাচল উপশহরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন ভোটের ছুটিতে সাভার-আশুলিয়া ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বাড়তি ভাড়ার অভিযোগ সন্ত্রাসীকে সন্ত্রাস, কাবিখা টাকা ভাগ করে খাওয়ার জন্য নির্বাচনে আসি নাই: রফিকুল ইসলাম জামাল মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন নির্বাচনের নিরাপত্তা জোরদারে ঢাকায় যৌথবাহিনীর ফুট পেট্রোল মহড়া

ইবিতে অবতরণিকা উৎসবে গ্রুপভিত্তিক সংঘর্ষের ঘটনায় তদন্ত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:08:00 pm, Wednesday, 22 March 2023
  • 120 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অবতরণিকা উৎসবে টি-শার্ট বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২২ মার্চ) প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আনিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ছাত্র-উপদেষ্টা ও প্রক্টোরিয়াল বডির যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শীদ আলমকে আহবায়ক এবং সহকারী নিরাপত্তা কর্মকর্তা তোফাজ্জেল হোসেনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু।

কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করে দেয়নি প্রশাসন।

জানা যায়, গত ১৬ মার্চ অনুষদ ভবনস্থ বাংলা মঞ্চে চলছিল ব্যাচটির অবতরণিকা উৎসব। সকালে উৎসবের টি-শার্ট বিতরণের দায়িত্বে ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান। মুশফিক সবাইকে টি শার্টের সংখ্যা গুণে দেওয়ার কথা বলেন। কিন্তু ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তাসিন ইসলাম রাহিন তাকে না বলেই এলোমেলোভাবে টি-শার্ট দিতে গেলে মুশফিক তাকে বাঁধা দেন৷ এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে দুপুর ২টায় বাংলা মঞ্চে অনুষ্ঠান চলাকালে এই ঘটনার জের ধরে রাহিন, ব্যবস্থাপনা বিভাগের রাব্বি ফকির ও ল’এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মোবারক হোসাইন আশিকের নেতৃত্বে প্রায় ৩৫/৪০ জন মুশফিকসহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রানা আহম্মেদ অভি ও সাব্বির রহমান শাওনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আহত হওয়ায় তখন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়।

ওইদিনই বিষয়টি নিয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগপত্র জমা দিয়েছিলেন ভুক্তভোগীরা। পরে উক্ত ঘটনায় আবার ভুক্তভোগীদের বিরুদ্ধে অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্তের আবেদন জানিয়ে পাল্টা অভিযোগ করেন অভিযুক্তরা।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪

ইবিতে অবতরণিকা উৎসবে গ্রুপভিত্তিক সংঘর্ষের ঘটনায় তদন্ত

আপডেট সময় : 07:08:00 pm, Wednesday, 22 March 2023