Dhaka , Saturday, 7 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক

আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিন্মমানের খাবার বিক্রির অভিযোগ ॥ ভিড় ও দাম বেশি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:24:47 pm, Tuesday, 27 January 2026
  • 11 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

বাণিজ্য মেলার নিন্ম মানের খাবার বিক্রির অভিযোগ। তবে ভিড় ও দাম বেশি। মেলায় খাবারের স্টলগুলোতে ভোজনরসিকদের এতটাই ভিড় যে খেতে বসার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। কোনো কোনো স্টলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহের পাশাপাশি দাম বেশি রাখার অভিযোগ করেছেন ভোক্তারা। ঘোরাঘুরি আর কেনাকাটার পাশাপাশি খাবারের দোকানে ভিড় করছে তারা। মেলায় এসে দর্শনার্থীরা পণ্য না কিনলেও খেতে কেউ ভুল করেন না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন অনিয়ম রোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নির্ধারিত দামের চেয়ে বেশি রাখায় গত কয়েক দিনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কয়েকটি খাবারের দোকানকে জরিমানা করেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দোকানে অনেক ভিড়। সন্ধ্যার পর আরো বেশি ভিড়। রাত পর্যন্ত জমজমাট থাকে খাবারের স্টলগুলো। বসার স্থান না পেয়ে অনেকেই দাঁড়িয়ে সেরে নেন খাওয়ার কাজ। এবারের মেলায় পুরান ঢাকার শাহি বিরিয়ানি, হাজির বিরিয়ানি, পুরাতন ঢাকার চিংড়ি ঝালফ্রাই, কস্তুরি কাবাবসহ বেশ কিছু খাবারের স্টল রয়েছে। মেলায় বিভিন্ন খাবারের মধ্যে -কাবাব, চিকেন মাসালা, বিরিয়ানি, হাঁসের মাংস, কাচ্চি, তান্দুরি চায়ের চাহিদা বেশি। এছাড়া চিকেন বিরিয়ানি, মাটন কাচ্চি, বিফ কাচ্চি, ফ্রাইড চিকেন, চিকেন শাসলিক, চিকেন চাপ, চিকেন গ্রিল, বডি কাবাব, ফালুদা, জুস, কফি, ভাত, মাছ, ডাল, সবজি, মাংস, লাচ্ছি, নুডল্স, পানীয়, মাটন হালিম, ফুসকা, চটপটি, পরটা, কাবাব ও খিচুড়ি থেকে শুরু করে থাই স্যুপের বেশ চাহিদা রয়েছে। তবে লুচি আর চিকেন চাপের চাহিদা বেশি।
অনেকেই মাটির পাত্রে স্পেশাল চা, ও তান্দুরি চা খেতে স্টলগুলোতে ভিড় জমান। প্রত্যেকেই যেন কিছু না কিছু খেতেই মেলায় এসেছেন এমনটাই মনে হয়েছে। দুপুর থেকে রাত পর্যন্ত খাবার দোকানগুলোতে উপচে পড়া ভিড় লেগেই থাকে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বিকেলেই খাবার শেষ হয়ে যাচ্ছে। সন্ধ্যার মধ্যেই আবারো খাবার তৈরি করত হচ্ছে এমনটাই জানিয়েছেন খাবারের স্টল মালিকরা।

হাজী বিরিয়ারিন খাবার সরবরাহকারী হাজী আলী আকবর বলেন, মেলায় ঘোরাঘুরি আর ছবি তোলার সঙ্গে খাওয়া যেন নিয়মে পরিণত হয়েছে। সে কারণে খাবারের স্টলে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। অন্যান্য খাবারের চাহিদা থাকলেও পরিবেশসম্মত দেশীয় খাবারের চাহিদাই বেশি।
পুরান ঢাকার শাহি বিরিয়ানির বিক্রয় প্রতিনিধি রবিন মিয়া বলেন, দুপুর ও রাতের খাবার হিসেবেও মেলার দর্শনার্থীরা তার দোকানে ভিড় করছেন।
সেভয় আইসক্রিমের বিক্রয় প্রতিনিধি মাইশা ইসলাম বলেন, আইসক্রিম ও ফাস্টফুড-জাতীয় খাবার শিশুদের আকৃষ্ট করছে। বিক্রিও হচ্ছে প্রচুর।
পুরাতন ঢাকার চিংড়ি ঝালফ্রাই দোকানের খাবার সরবরাহকারী আকরাম হোসেন বলেন, দাম তুলনামূলকভাবে কম হওয়ায় চিকেন চাপ, লুচি, রুটির চাহিদা এখানে বেশি।
কস্তুরি কাবাব রেস্টুরেন্টের বিক্রয় প্রতিনিধি লোকমান হোসেন বলেন, ভোক্তার চাহিদার কথা বিবেচনা করেই এখানে বিভিন্ন ধরণের খাবার বিক্রি করা হচ্ছে। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী প্রতিদিন তাদের খাবার রসনাবিলাসীদের মধ্যে সরবরাহ করা হয়।
রাজধানীর খিলক্ষেত থেকে স্বপরিবারে মেলায় ঘুরতে আসা গৃহবধূ লামিয়া আক্তার বলেন, স্টলগুলোতে খাবারের দাম বেশি। খাবারের মান ও পরিমাণ অনুযায়ী দাম আরেকটু কম হওয়া উচিত।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাক্ষণগাঁও এলাকা থেকে মেলায় আসা গৃহবধূ লাকী আক্তার বলেন, স্টলগুলোতে খাবারের বাড়তি দাম নেওয়া হচ্ছে। কোনো কোনো স্টলে মূল্যতালিকা নেই। আবার কেউ কেউ তালিকায় নির্ধারিত মূল্যের চেয়েও খাবারের দাম বেশি রাখছেন।

কেউ কেউ খাবার খেয়ে বিল দিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন। কেউবা খাবারের পর বিলের রসিদ দিচ্ছেন না।
বাণিজ্য মেলায় অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা আক্তার বলেন, খাবারের মূল্যতালিকা প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। তা প্রদর্শন করা না হলে কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা কিংবা খাবারের দাম বেশি রাখা হলে আইনের আওতায় আনা হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিন্মমানের খাবার বিক্রির অভিযোগ ॥ ভিড় ও দাম বেশি

আপডেট সময় : 06:24:47 pm, Tuesday, 27 January 2026